
প্যালেষ্টাইন আপাতত কিছুই হারাচ্ছে না; প্যালেষ্টাইনীরা জানতো যে, এটা একদিন ঘটবে!
*** গত এক ঘন্টার মাঝে সংঘর্ষ শুরু হয়েছে পশ্চিম তীরের বেথেলহাম ও রামাল্লায়; গুলির আওয়াজ শোনা যাচ্ছে; এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস্তায় বের না হয়ে, তাদেরকে ঘরে ঘরে সভা করার দরকার ছিলো!
গতকাল ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ও আমেরিকান এম্বেসী জেরুসালেমে স্হানান্তরের ঘোষণা দিয়েছে। এতে রক্তপাত ঘটবে; আজকে বেথেলহাম ও রামল্লায় সংঘর্ষ শুরু হয়েছে, পশ্চিমতীরে সব এলাকায় মানুষ বেরিয়ে এসেছে, হামাস ৩য় ইন্তেফাদার ডাক দিয়েছে গাজায়; হয়তো অনেক প্রাণ যাবে হামাসের ভুলের জন্য; কিন্তু আদেশ বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে; ট্রাম্প আজ অবধি কোন কিছুতে পিছু হটেনি।
ইসরায়েল ১৯৭৩ সালে জেরুসালেম দখল করার পর থেকেই বলে আসছে যে, এই শহরই হবে ইহুদী রাষ্ট্রের রাজধানী; এবং ক্রমেই তারা এই শহরে তাদের রাষ্ট্রীয় অফিস ইত্যাদির শাখা প্রশাখা খুলেছে; কিন্তু বিশ্বের বড় শক্তিগুলো ইসরায়েলের এই পদক্ষেপের বিরোধীতা করে আসছে, তাদের এম্বেসী তেল আবিব থেকে সরায়ে জেরুসালেমে আনেনি; আসলে, বিশ্ব তাকিয়ে ছিলো আমেরিকার দিকে। ইউরোপ তীব্র প্রতিবাদ করছে; দেখা যাক, এই পদক্ষেপ কি সমস্যার সমাধানের জন্য তাগিদ দেবে, নাকি প্যালেষ্টাইন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।
প্যালেষ্টানীদের জন্য এই ঘোষণা একেবারে নতুন নয়, তারা এই ধরণের কথা ৩০/৩৫ বছর শুনে আসছে; এবং জানতো যে, কোন এক সময় আমেরিকা হয়তো স্বীকৃতি দেবে। সুতরাং, সঠিক হবে এর জন্য প্রাণ না দেওয়া, নিজেদের মাঝে সভা সমিতি করে, ২-দেশ সমাধানে এগিয়ে যাওয়া, ২-দেশ সমাধানকে সামনে আনা, এবং প্যালেষ্টাইনের পক্ষ থেকে ২-দেশ সমাধান কিভাবে কার্যকরী করা যায়, সেই পদক্ষেপ নেয়া।
২-দেশ সমাধান হলে, জেরুসালেম উভয় দেশের রাজধানী হলে, তখন আপত্তি থাকতো না; কিন্তু এখন ১ দেশ থাকাতে ও জেরুসালেম একা ইসরেয়েলের রাজধানী হওয়ায় ক্ষোভের সন্চার হচ্ছে; কিন্তু ক্ষুব্ধ হয়ে প্রাণ দিলে, এই প্রাণ দেয়া হবে নুর হোসেনের মতো ও ডা: মিলনের মতো অকারণে প্রাণ দেয়া।
২-দেশ সমাধানে বড় ৩টি সমস্যার মাঝে জেরুসালেম ছিল সবচেয়ে ছোট সমস্যা; ৩ টি বড় সমস্যা হলো: (১) রিফিউজিদের নিজ গ্রামে ফিরে যাওয়ার অধিকার, (২) ইসরায়েলকে মেনে নিয়ে, ইসরায়েলের বিপক্ষে সন্ত্রাস বন্ধ করা, (৩) জেরুসালেমকে মুক্ত শহর ঘোষণা করা।
বাংলাদেশের মানুষ প্যালেষ্টাইনের ইতিহাস কম জানেন, কম বুঝেন ও বাংগালীরা আরাফাতের সময় প্যালেষ্টাইনের জন্য যুদ্ধ করেছিলেন, প্রাণ দিয়েছেন; এজন্য বাংগালীরা মনে অনেক কষ্ট পায় প্যালেষ্টাইন নিয়ে; প্যালেষ্টাইনীরা বাংগালীদের সমপরিমাণ কষ্ট পেলে অনেক আগে প্যালেষ্টাইন দেশ হয়ে যেতো।
হামাসের ডাকে, পাথর মেরে প্রাণ হারানো হবে সবচেয়ে বেকুবী কাজ; এই ধরণের ভুলের কারণে ইসরায়েল গাজা দখল করে নিতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



