
না, সম্ভাবনা নেই; একাধারে ৩৬ বছর আওয়ামী লীগের সভাপতি থাকায়, তিনি বিবেচনা থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশী।
গতকাল, শেখ হাসিনার নোবেল পাওয়া, না পাওয়া নিয়ে, সামু ব্লগের ডান কিংবা বাম প্যানেলে, ডয়েচে ভেলেতে একটি আলোচনা ছিল; আপনারা অনেকেই হয়তো পড়েছেন, আলোচনাটা আজকে নেই। যাক, ওখানে একজন শেখ হাসিনার নোবেল পাওয়ার যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে, শেখ হাসিনার আসল যোগ্যতা নোবেলের থেকেও অনেক অনেক বেশী, পাওয়া তো উচিতই, এবং না পেলে কোন অসুবিধা নেই; কারণ, নোবেল উনার জন্য খুবই ছোটখাট ব্যাপার। সাথে কয়েকজনের মতামত দেয়া হয়েছিল, যারা বলেছেন যে, শেখ হাসিনা কোন অবস্হায়ই নোবেল পাবেন না।
এখন আপনার কি ধারণা? আপনার ধারণা যদি হয়, শেখ হাসিনা শান্তিতে নোবেল পাবেন, শতকরা ৯০ ভাগ সম্ভাবনা, আপনি ভার্চুয়াল লিলিপুটের বাসিন্দা। আমার ধারণা, শেখ হাসিনা একাধারে ৩৬ বছর আওয়ামী লীগের সভাপতি থাকার ফলে, পশ্চিমের গণতান্ত্রিক বিশ্বের কোন বিচারক উনাকে এই পুরস্কার দেয়ার পক্ষে ভোট দেবেন না। গতকালের আলোচনায়, যারা বলছিলেন যে, শেখ হাসিনা নোবেল পাবেন না, বুঝা যাচ্ছিল যে, তারা শেখ হাসিনা-বিরোধী; কেন শেখ হাসিনা নোবেল পাবেন না, সেই সম্পর্কে তারা যেসব যুক্তি দেখায়েছেন, সেগুলো বিতর্কিত। আসলে, একটা বিষয় অবিতর্কিত যে, উনি ৩৬ বছর একাধারে আওয়ামী লীগের সভাপতি, যা পশ্চিমের কোন বিচারকই পছন্দ করবেন না।
শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে আসছেন রাজনীতিবিদরা, মানবাধিকার কর্মীরা, মানব সেবায় নিয়োজিত ব্যক্তিরা ও মানবসেবায়, শান্তিতে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ। এসব গুণাগুণের অধিকারী লোকজন, কিংবা সংস্হার সংখ্যা, একই সময়ে বিশ্বে অনেক ঠাকে, ফলে এখানে যোগ্য ব্যক্তি, বা সংস্হার নাম অন্তর্ভুক্ত হওয়া ও বিবেচিত হওয়া বেশ কঠিন ব্যাপার। একই সময়ে ফিজিক্স, কেমিষ্ট্র, মেডিসিন, বা ইকোনোমিতে যে কয়জন সায়েন্টিষ্টস রিসার্চে সামনের সারিতে আছেন তাঁদের ব্যাপারে সায়েন্টিষ্টরা সম্পুর্ণভাবে অবগত; ফলে, সেখানে ওদিক হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। কিন্তু শান্তিতে এত বেশী লোক ও প্রতিষ্ঠান যোগ্য যে, না পাওয়া অবধি বলা কঠিন, কে পাবেন।
নিবেদিত-প্রাণ আওয়ামী লীগাররা জনসমক্ষে সব সময় বলে আসছেন যে, শেখ হাসিনা নোবেল পাবার যোগ্য, ও একদিন পাবেন; আবার শেখ হাসিনার বিরোধীরা বলছেন যে, শেখ হাসিনা পাবেন না; দ্বিতীয় পক্ষ বলছেন শুধুমাত্র অপছন্দের কারণে। যাক, আমার মনে হয়, কারো পছন্দ বা অপছন্দের কারণে নয়, ৩৬ বছর একাধারে আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে উনার বিবেচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




