somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের মাস: অনেকেই মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বুঝতে পারেননি

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তিযুদ্ধের পক্ষে থেকেও অনেকে মুক্তিযুদ্ধের গুরুত্ব বুঝতে পারেননি, অধিকৃত এলাকায় থেকেও এরা নিজ ঠিকানায় অবস্হান করছিলেন, কথাবার্তায় খোলাভাবে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছিলেন, কেহ কেহ কাজে যোগদান করেছিলেন, কেহ কেহ পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করছিলেন, বা সাপোর্ট করছিলেন; এদের অনেকেই মুক্তিযুদ্ধকে ও উহার প্রভাবকে সঠিভাবে অনুসরণ করতে ব্যর্থ হয়েছিলেন।

যুদ্ধের গুরুত্ব না বুঝাতে আমাদের কিছু শিক্ষিত মানুষজন পুরোপুরি বেঘোরে প্রাণ হারায়েছেন; যুদ্ধের সময় যুদ্ধ করতে হয়, বা নিজস্ব যোদ্ধাদের কাছাকাছি থাকতে হয়। প্রথমত: যুদ্ধ না করলে, দেশ স্বাধীন হবে কিভাবে? যুদ্ধে যে শুধু অস্ত্রহাতে সৈনিক হতে হবে, তা নয়; ডাক্তারেরা আহত ও রোগীদের সাহায্য করতে পারতেন। ত্রিপুরার শরণার্থী ক্যাম্পে কলেরা ডায়েরিয়ায় বাচ্চারা মারা গেছে বিনা চিকিৎসায়; অথচ ডাক্তারেরা ঢাকায় পাকীদের চুরির তলে বসে ঝিমাচ্ছিলেন! আমাদের যুদ্ধগুলোতে কোন শিক্ষিত লোকজন ছিলো না বলে, মুক্তিযোদ্ধাদের কথা লেখা হয়নি, মুক্তিযুদ্ধের সঠিক ঘটনাবলী লিপিবদ্ধ হয়নি, অথচ ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসরেরা ক্লাশ নিয়ে পরোক্ষভাবে পাকীদের সাহায্য করেছেন; এগুলো ছিল ভয়ংকর ভুল; জাতির একাংশ যুদ্ধ করছেন, বাকীরা সেটা না বুঝলে, অবশ্যই এর জন্য ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব ছিলো, এবং সেটা ঘটেছে। বেংগল রেজিমেন্ট, ইপিআর, ছাত্র ও কৃষক যোদ্ধাদের পরিবারগুলোকে সাহায্য করার লোকজন পাওয়া যায়নি।

যাঁরা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাঁদের মাঝেও কিছু কিছু মুক্তিযোদ্ধা এই ৯ মাসের দীর্ঘ ও ভয়ংকর গেরিলাযুদ্ধকে সঠিকভাবে বুঝতে না পেরে অকারণে প্রাণ হারিয়েছেন; বাকীদের কথা অনুমেয়; একই সাথে, আওয়ামী লীগ এই ধরণের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলো না; তাদের ধারণা ছিলো, অসহযোগ আন্দোলনের কাছে হেরে যাবে ইয়াহিয়ার সরকার, সমঝোতায় আসতে বাধ্য হবে; মাত্র ২৫শে মার্চ রাতে, পাকী আক্রমণের কিছুক্ষণ পুর্বে তারা বুঝতে পেরেছিলো যে, ক্রেক-ডাউন আসছে; তারপরও, তারা এতবড় হত্যাকান্ডের কথা অনুমান করতে ব্যর্থ হয়।

যুদ্ধ শুরু হলে, প্রথমদিকে, কিছুদিন আওয়ামী লীগের লোকজন কিছুটা নেতৃত্ব দিয়েছে ভেতরে; ততকালীন প্রবাসী সরকারের সাথে অধিকৃত এলাকার আওয়ামী লীগের লোকজনের কতটুকু যোগাযোগ ছিল বলা মুশকিল। এপ্রিল মাসের শেষের দিকে উত্তর চট্টগ্রামের আওয়ামী লীগের সব নেতাই ত্রিপুরা চলে গিয়েছিল, দেশের ভেতরে তাদের তেমন কোন নেটওয়ার্ক ছিলো না; তৃণমুলে যারা সাপোর্টার ছিলেন তারা ব্যক্তিগতভাবে গেরিলা মুক্তিযোদ্ধাদের সাহায্য করছিলেন মাত্র। কলিকাতা থেকে ভেতরে লোকদের সাথে শক্ত নেটওয়ার্ক ছিলো বলে মনে হয় না; ফলে, অনেকেরই যুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা ছিলো না।





সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
৩৯টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×