somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৮ সাল নতুন করে কোন উদ্দীপনার সৃষ্টি করবে না, মনে হচ্ছে!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানবাধিকারের দিক থেকে, ২০১৭ সাল ছিল সারা বিশ্বের জন্য বিশাল হতাশার বছর: বার্মায় রোহিংগা হত্যা ও বিতাড়ন, এবং তাতে বাংলাদেশের উপর চাপ, সিরিয়া থেকে মধ্যবিত্তের পলায়ন, ইয়েমেনে সৌদী বোম্বিং, সিরিয়ায় রাশিয়া ও আমেরিকার মুখোমুখী অবস্হান, উ: কোরিয়ার অস্ত্র প্রতিযোগীতা, আমেরিকার নেতৃত্বে বিশ্ব সান্দিহান, পুটিনের যুদ্ধংদেহী মনোভাব, বিলিওনিয়ারদের অধীনে চীনা কম্যুনিষ্ট পার্টি, আফ্রিকায় বরাবরের মত খাদ্যাভাব, ভুমধ্য-সাগর হয়ে আফ্রিকানদের ইউরোপে পলায়ন।

বাংলাদেশে ২ কোটী মানুষ চরম দরিদ্র জীবন যাপনের পরও, সরকার তাদের জন্য সঠিক কোন প্রোগ্রামের প্রবর্তন না করায়, সরকারের কোষাগারে টাকা জমা হচ্ছে, রিজার্ভ বাড়ছে, এতে সরকার থেকে শুরু করে হতদরিদ্ররাও কিছুটা গর্ব অনুভব করছে; যাদের শিল্প-কারখানা, ব্যবসা আছে তারা নতুন নতুন সুযোগ পাচ্ছে, শিক্ষিতদের মাঝে বেকারত্ব ও আধা-বেকারত্ব বাড়ছে, পড়ালেখার খরচই পরিবারের সবচেয়ে বড় খরচ, এবং বাচ্ছারা সবচেয়ে বেশী সময় পড়ালেখায় ব্যয় করার পরও, প্রশ্নফাঁস ও প্রাইভেট শিক্ষা-প্রতিষ্ঠানের কারণে জাতি পড়ালেখার মান নিয়ে সবাই হতাশ।

২০১৮ সালের জন্য বিশ্বের বড়শক্তিদের নতুন কোন পরিকল্পনা নেই; একা উত্তর কোরিয়াই আমেরিকাকে ব্যস্ত রাখছে, সেই সুযোগে ইরান মধ্যপ্রাচ্যে শিয়াদের উত্থান ঘটাচ্ছে, এতে ইয়েমেন, কাতারে অশান্তির সৃষ্টি হয়েছে; ইরানের এই তৎপরতার বিপরিতে ইসরায়েল আরব-সরকারগুলোর সাথে আঁতাত গড়ে তুলছে; কিন্তু আরবদেশের সাধারণ মানুষ ইসরেয়েল বিরোধী। সৌদী বোম্বিং ইয়েমেনকে মোটামোটি ব্যর্থ দেশে পরিণত করেছে, এবং কাতারের ভবিষ্যতও কুয়াশায়-ঢাকা।

পুটিন দেশের সুসম উন্নয়ন না ঘটায়ে সামরিক উন্নয়ন করে চলছে; তাদের সাধারণ টেকনোলোজী পেছনে পড়ে গেছে, কিন্তু সামরিক টেকনোলোজীতে ক্রমাগতভাবে বিনিয়োগ করেই চলেছে। পুটিন আমেরিকান ভোটে ম্যানিপুলেশনের চেষ্টার পর, ইউরোপে চেষ্টা করছে; নিজ দেশে, সে নিজের প্রতিদ্বন্দিকে ভোটে অযোগ্য ঘোষণা করায়েছে। মনে হচ্ছে, উ: কোরিয়ার মিসাইলে এটমিক ওয়ার-হেড টেকনোলোজোলী রাশিয়া কিংবা চীন থেকে শিখছে। উ: কোরিয়া নিয়ে রাশিয়া, চীন ও আমেরিকা পরস্পরের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে, এটা বিশ্বের জন্য বিপদজনক।

সিরিয়ায় আসাদ যদিও পরিস্কারভাবে জয়ী হয়, সুন্নীরা দেশে ফিরতে পারবে না; যারা ই্উরোপে গেছে তারা ফিরবে না; একা লেবাননে ৪ লাখ সিরিয়ান শিশু-কিশোর আছে, যারা লেখাপড়া থেকে বন্চিত হবে, এরা একদিন অস্ত্র হাতে নেবে; ফলে, আরবে শান্তি সহসা ফিরছে না।

বাংলাদেশ থেকে জানুয়ারী হতে রোহিংগা ফেরত নিতে রাযী হয়েছে বার্মা; তবে, তাদের চালচলনে মনে হচ্ছে না, তারা প্রস্তুত; বাংলাদেশে সীমান্তের কাছাকাছি রোহিংগা গ্রামগুলোতে কিছু মানুষ হয়তো ফেরত যাবে; কিন্তু বেশীরভাগ রোহিংগাই ফেরত যাবার মতো কোন যায়গা সেই দেশে নেই।

২০১৮ সালও অনেকটা ২০১৭ সালের মতো কাটবে, মনে হচ্ছে!


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×