somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেছনে-পড়া জাতিগুলোর সামনে বিশাল বিপদ, বিশ্বের জনসংখ্যা

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক বছরের মাঝে আমেরিকার বৈদেশিক সাহায্য এক লাফে অর্ধেকের নীচে নামিয়ে এনেছে ট্রাম্প; পাকিস্তান আগের সাহায্যের তিন ভাগের একভাগ পাবে; বাংলাদেশ অর্ধেকের কম, শুধু মিশর ও ইসরায়েল পাবে পুরোটা! ইসরায়েল, মিশর, পাকিস্তান, বাংলাদেশ কেন আমেরিকান রিলিফ পাচ্ছে? আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ভিয়েতনাম, লিবিয়া পেতে পারে; এসব দেশ আমেরিকা ধ্ংস করেছে; কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইসরায়েল, বাংলাদেশ কেন রিলিফ নিচ্ছে? আপনি আমেরিকান রিলিফ থেকে কি কি পাচ্ছেন বর্তমানে; আপনি না পেলে, কে কে পাচ্ছে?

ধনী দেশগুলো থেকে সাহায্য আসা বন্ধ হওয়া সম্ভব, সেটা আপনি বুঝতে পারছেন! আগামীতে বিপদে পড়লে সাহায্য পাবার সম্ভাবনা কমছে বিশ্বে।

এবার হাওরে পানি ঢুকেছে, কারণ বাঁধগুলো সঠিক সময়ে, সঠিকভাবে মেরামত করেনি; বাঁধগুলো যতটুকু চওড়া করার কথা, সেটুকু চওড়া হয়নি, ফলে "বেইজ" ছিল খাঁড়া; বেইজকে আরো ঢালু করার দরকার ছিলো; টাকা মেরে দেয়ার জন্য সঠিকভাবে করা হয়নি; কয়েক কোটী টাকা মারতে গিয়ে ১২ লাখ লোককে পথে বসায়ে দিয়েছে; এটার প্রভাব সুদুর প্রসারী। যে কয়েক কোটী টাকা এরা মেরে দিয়েছে, সেই টাকা ফেরত নিলেও, সেই টাকায় কি ১২ লাখ লোকের এক বছরের খাবার হবে? হবে না, এবং টাকায় বিদেশ থেকে খাবার কেনা যায় না, ডলারের দরকার!

খুব অল্প টাকা চুরি করতে গিয়ে বিরাট জন-সংখ্যাকে ভিক্ষুকে পরিণত করতে পারে কিছু মানুষ; এসব ডাকাতেরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করে না; এবং বহাল তবিয়তে আছে।

২ দিন আগে, আমাদের প্রেসিডেন্ট, আবদুল হামিদ খান সাহেব ১৫৭ পৃষ্টার এক লিখিত ভাষণ নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন ভাষণ দিতে; বিশ্বের কোন প্রেসিডেন্টের ভাষণ আজ অবধি ১৫৭ পৃষ্টা লম্বা হয়েছে বলে রেকর্ড নেই; আজকালকার বেশীরভাগ উপন্যাসই গড়ে ১৫৭ পৃষ্টার থেকে কম; দ্বিতীয় রেকর্ড হলো, আমাদের প্রেসিডেন্ট এই ভাষণকে সংক্ষেপ করতে সমর্থ হয়েছেন! পুরো ভাষণে কি লেখা ছিলো কে জানে; তবে, সংক্ষেপে উনি বলেছেন যে, এই সরকার যদি ২০৪১ সাল অবধি দেশ চালায়, দেশ উন্নত দেশের কাতারে যাবে: আমরা সুইডেন, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডের মত হয়ে যাবো।

আমার মনে হয়, উনি যদি ২০৪১ সাল অবধি দেশ চালান, দেশ অবশ্যই সুইডেন, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডের মত হয়ে যাবে। উনার ভাষণে বলেছেন কিনা কে জানে, তখন আমাদের লোক সংখ্যা কত হবে, কার মাথার উপর কে দাঁড়ায়ে থাকবে; মাথাপিছু আয় কত হবে, কতজনের মাথা থাকবে!

প্রেসিডেন্ট বলছেন যে, ২০৪১ সালে আমরা ধনী হয়ে যাবো; কিন্তু উনি জানেন না, সেই সময় বাংলাদেশ ও বিশ্বের জনসংখ্যা কত হবে! এই ধরণের মানুষ অনেক দেশ চালাচ্ছেন!

২০৪১ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯ বিলিয়নের কাছাকাছি; মানুষ বাড়বে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আগফানিস্তান, ভারত, চীনে। আগামী কয়েক বছরে এসব দেশে হঠাৎ করে বেড়ে যাওয়া এত মানুষের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে না; বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়ায় চাষের জন্য পর্যাপ্ত পানি থাকবে না; এমন কি ভারত ও চীনেও পানি সমস্যা হবে; প্রকৃতির উপর চাপ পড়বে হঠাৎ করে, এতে আবহাওয়া দ্রুত বদলাবে।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×