somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: মির্জা ফখরুল

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ভারত দখল করেছিল রাজতন্ত্রের যুগে; শেষের দিকে, ভারতের শাসন ব্যবস্হা পরিচালিত হয়েছে বৃটিশ কলোনিয়েল সিস্টেমে, ইহা রাজতন্ত্র থেকে অনেক উন্নত সিষ্টেম; তারা যাবার সময়, ভারতে ২টি গণতান্ত্রিক রিপাবলিকের জন্ম দিয়ে গেছে। নতুন ২ রিপাবলিকের মাঝে ভারত ক্রমাগতভাবে গণতন্ত্র চর্চা করে, গণতন্ত্র ভালোই শিখেছে; পাকিস্তান বেশ কষ্টের মাঝ দিয়ে কোনভাবে অগ্রসর হচ্ছিল; কিন্তু ১৯৫৮ সালে গণতান্ত্রিক সরকারকে বরখাস্ত করে সামরিক আইন জারী করেন আইয়ুব খান; উনি ক্ষমতা দখল করার পর, পাকিস্তানের শক্তিশালী রাজনৈতিক দল মুসলিম লীগকে দখল করে "বেসিক গণতণ্ত্র" নামে এক শাসন ব্যবস্হা চালু করেন, যা আসলে ছিল ডিক্টেটরশীপ।

বাংলাদেশ হওয়ার পর, আমাদের মিলিটারীর একাংশ দেশে সামরিক ক্যু করে, আইয়ুব খানের মতো, একই প্রোটোটাইপের শাসন ব্যবস্হা চালু করে ১৯৭৫ সালে; এবার নাম দিয়েছিলেন, "বহুদলীয় গণতন্ত্র"; এবারের নায়ক, জেনারেল জিয়া মনেপ্রাণে আইয়ুব খানের শিষ্য ছিলেন।

আইয়ুব খান শুরু থেকে শেষ অবধি খুবই পপুলার ছিলেন পশ্চিম পাকিস্তানে; ১৯৬২ সাল থেকে তিনি ক্রমেই পুর্ব পাকিস্তানে জনপ্রিয়তা হারাতে থাকেন; এবং বাংগালীদের বিরোধীতার কারণে ১৯৬৯ সালে তিনি অন্য এক জেনারেল, জেনারেল ইয়াহিয়ার হাতে ক্ষমতা দিয়ে সরে যান। সরে যাবার সময়ও পশ্চিম পাকিস্তানে উনার জনপ্রিয়তা বেশ ভালো ছিল। আমাদের বাংগালী জেনারেল টিকেছিল প্রায় ৬ বছরের কাছাকাছি; উনার জীবনাবসানের সময়ও তিনি জনপ্রিয় ছিলেন, উনার ব্রান্ডও জনপ্রিয় ছিলো।

আইয়ুব খানকে সরানোর পর, নতুন সরকার গঠনের প্রক্রিয়া ক্রমাগতভাবে জটিল হয়ে, জেনারেল ইয়াহিয়ার সময় উহা বাংলাদেশের মুক্তিযুদ্ধে রূপ নেয়; বাংগালীরা যুদ্ধ করে নিজেদের জন্য নতুন দেশের জন্ম দেন। পাকিস্তান ভেংগে, বাংলাদেশের দেশের জন্মের পেছনে, আইয়ুব খান ও ইয়াহিয়া খানের ডিক্টেটরশীপই (গনতন্ত্র) দায়ী। ইয়াহিয়া শুরু থেকে গণতান্ত্রিক পদ্ধতিকে সমীহ করে নির্বাচন দেন, নতুন সংবিধান প্রনয়ন করান; একজন জেনারেল থেকে আর কতটুকু গণতন্ত্র আশা করা যায়? শেষে কিন্তু গণহত্যা চালায়েছে ইয়াহিয়া! এ হলো জেনারেলদের নিজস্ব ব্রান্ডের গণতন্ত্র!

আইয়ুবের বেসিক গণতন্ত্রকে পশ্চিম পাকিস্তানের মানুষেরা সাপোর্ট করেছে; একই সময়ে, প্রথমদিকে বাংলার মানুষও সাপোর্ট করেছিল; আইয়ুবের পর, ইয়াহিয়া ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল অবধি গণতন্ত্রের প্রতি অগাধ শ্রদ্ধা দেখায়েছেন। জেনারেল জিয়ার ব্রান্ড আজও পপুলার।

জেনারেল জিয়ার "বহুদলীয় গণতন্ত্র" যতটুকু পপুলার ছিলো, উনার মৃত্যুর পর আরো পপুলার হয়ে গেছে, এবং ২০০৬ সাল অবধি চালু ছিল; ২০০৭ সালে মিলিটারী এসে জোর করে এই ব্রান্ডটি থামিয়ে দেয়। মিলিটারী ভোট দিয়ে সরে যাবার পর, ক্ষমতায় আসে আওয়ামী লীগ; ইহাদের নিজস্ব গণতন্ত্র আছে; ইহার ব্রান্ডনাম নেই, মনে হচ্ছে, ইহা কোন এক ধরণের "জেনেরিক গণতন্ত্র" হবে; ইহাকে "উন্নয়নের মহাসড়কের গণতন্ত্র" নাম দিলে মানবে হয়তো, হাজার হলেও রাস্তাঘাটের গণতন্ত্র!

জেনারেল জিয়ার হারিয়ে যাওয়া "বহুদলীয় গণতন্ত্র"কে বেগম জিয়ার নেতৃত্বে পুনরুদ্ধার করা হবে, বলেছেন মির্জা ফখরুল; তিনি গতকাল জেনারেল জিয়ার জন্মদিনে জেনারেলের কবরে ফুল দিচ্ছিলেন ।





সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×