somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল থেকে রোহিংগাদের ফেরার কথা, অস্হায়ী ক্যাম্পে আটকা পড়ার সম্ভাবনা আছে!

২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ও বার্মা চুক্তিতে স্বাক্ষর করেছে, আগামীকাল, ২২শে জানুয়ারী থেকে রোহিংগারা দেশে ফেরার শুরু করবে; চুক্তি অনুসারে, রোহিংগাদের প্রথমে তোলা হবে কোন এক "অস্হায়ী ক্যাম্পে"; অস্হায়ী ক্যাম্প থেকে তাদেরকে কখন, কোন অবস্হায় বাড়ীতে যেতে দেবে তা মোটাই পরিস্কার বলে মনে হচ্ছে না; কারণ, এদের শতকরা ৯০ ভাগের বাড়ীঘর নেই, কিংবা থাকলেও সেগুলো নিরাপদ নয়। "অস্হায়ী ক্যাম্পে" থেকে নিজ বাড়ীতে ফেরা নির্ভর করবে বার্মা সরকারের অনেকগুলো অনিশ্চিত ও পরিবর্তনশীল সিদ্ধান্তের উপর।

অস্হায়ী ক্যাম্পগুলো ভয়ংকর কাঁটাতার দিয়ে ঘেরা, এবং সেনাবাহিনীর তত্বাবধানে আছে। একমাসে যেই পরিমাণ রোহিংগা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের ফেরত নিতে বার্মার লাগবে ২ বছরের বেশী সময়!

যাদের বাড়ীঘর পোড়ানো হয়েছে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে, সেখানে বাড়ী কে নির্মাণ করবে, কত সময়ের মাঝে নির্মাণ করবে? যেসব বার্মিজ রাখাইন গত আগষ্ট মাসে রোহিংগা হত্যায় অংশ গ্রহন করেছে, তারা ফেরত-যাওয়া রোহিংগাদের যে আবার আক্রমণ করবে না, সেটার নিশ্চয়তা কি? ফেরত যাওয়া রোহিংগারা ক্যাম্পে থাকাকালীন সময়ে, "আরসা" যদি কোথায়ও কিছু করে, বার্মার সেনা বাহিনী কিছুতেই ক্যাম্পের লোকদের কোথায়ও যেতে দেবে না; সেনা বাহিনীর হাত থেকে পালানোর কোন পথও থাকবে না।

ক্যাম্পে কোন ধরণের স্কুল নেই।

যদি অস্হায়ী ক্যাম্প সাময়িকভাবে রাখার কথা হয়, সেটা হওয়ার দরকার ছিলো নাফ নদীর পুর্ব তীরে, নদীর সাথে লাগোয়া ভুমিতে, জাতি সংঘের পুরো কন্ট্রোলে; এবং ক্যাম্পে যারা থাকবে, তাদের বাড়ী ঘর না থাকলে, তারা ক্যাম্পে থাকাকালীন বার্মা সরকারের খরচে, জাতি সংঘের তত্বাবধানে ঘরবাড়ী তোলার শর্ত চুক্তিতে থাকার দরকার ছিলো; ঘর প্রস্তুত হলে জাতি সংঘের তত্বাবধানে রোহিংগাদের ঘরে যেতে হবে, ও সেই এলাকায় জাতি সংঘ নজরদারী করবে আগামী কয়েক বছর।

রোহিংগাদের নিজস্ব কোন নেতৃত্ব নেই; নেতৃত্ব না থাকলে, ক্যাম্পে থাকা রোহিংগাদের ন্যুনতম প্রয়োজনীয় ব্যাপারে সেনা বাহিনী বা সরকারের সাথে আলোচনা করবে কে? নেতৃত্ব থাকলে, ক্যাম্পে কোনরূপ নেতৃত্ব দেখলে, বার্মার সেনা বাহিনী তাদের সহ্য করবে না; সেনা বাহিনী তাদেরকে সন্দেহ করে অকারণে অত্যাচার করবে। ফলে, নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ সরকারের প্রতিনিধি কিংবা জাতি সংঘের লোকদের; সেটা নিয়ে চুক্তিতে কি আছে কে জানে!

বাংলাদেশ সরকার যাই করুক না কেন, রোহিংগাদের ব্যাপারে নিজদের বা জাতি সংঘের উপস্হিতি ব্যতিত বার্মার অনেক অভ্যন্তরে কোন অস্হায়ী ক্যাম্পে পাঠাতে স্বীকার করা ঠিক হবে না; কারণ, ক্যাম্পে আটকা পড়লে রোহিংগাদের প্রাণ থাকবে বার্মার সেনা বাহিনীর হাতে; বার্মার সেনা বাহিনী ভয়ংকর মগের বাচ্চা ব্যতিত অন্য কিছু নয়, এদেরকে কোনভাবেই মানুষ বলা সম্ভব নয়।

এদিকে, ৪০ গ্রামের রোহিংগাদের থেকে ছোটখাট একটা নেতৃত্বের নাকি উদ্ভব ঘটেছে, এবং তারা ৪টি শর্ত নিয়ে বার্মা সরকারের সাথে আলাপ করতে চায়!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×