somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা ভয় পাবার শুরু করেছেন, উনার পতনের প্যাটার্ণ দেখা যাচ্ছে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল, শেখ হাসিনা উনার মন্ত্রীসভার লোকদের নিয়ে বসে চা খেতে খেতে নাকি নতুন এক "ডিজিটাল আইন" আবিস্কার করেছেন, ইহা নাকি ৫৭ ধারা থেকেও কঠিন! উনি মনে হয়, রাজা হবুচন্দ্রকে পছন্দ করেন; হবু আইন করেছিল, যা কিছু ঘটুক না কেন, রাজ্যের সব নাগরিককে হাসতে হবে! শেখ হাসিনা হাসতে হবে বলছেন না, কিন্তু সব নাগরিককে বলতে হবে, "উনার সরকার ভালো করছেন, উনার সরকার ভালো করছেন"; কোন ব্যাপারে সমালোচনা করা যাবে না; করলেই লালঘরে ঢুকাবেন।

উনি ছোট একটা ব্যাপার ভুলে যাচ্ছেন যে, গল্পের হবুচন্দ্র "রাজা" ছিলেন; কিন্তু তিনি (শেখ হাসিনা) রাজা বা রাণী নন, বাংলাদেশের প্রাইম মিনিষ্টার মাত্র। গল্পের হবুচন্দ্র নিজেই শুলে চড়েছিলেন; উহা গল্পের জন্য খারাপ না; কিন্তু আজকের বাংলাদেশ গল্প নয়, উহা বিশ্বের অন্য দেশসমুহের মতই একটি দেশ; এবং বাংগালীদের কিছু ইতিহাস আছে, এরা ভালুকের মতো ঘুমায়ে থাকে, জেগে উঠলে খবর হয়ে যায়, আইয়ুব-ইয়াহিয়ারাও টিকেনি।

তিনি বাংলাদেশের ৪৭ বছরের মাঝে সবচেয়ে সাহসী দলনেত্রী হিসেবে নিজকে প্রতি্ষ্ঠিত করেছেন, ৩৬ বছর উনাকে কেহ চ্যালেন্জও করেনি; ফলে, উনি ধরে নিয়েছেন যে, উনি মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই উনি; এটা সঠি নয়।

ফ্রান্স বিপ্লবের পর, বিশ্বে নতুন রাজনীতি চালু হয়েছে, মানুষ নিজকে নিজেই শাসন করছেন, ভালো থাকছেন; বাংগালীদের সময় লাগছে বেশী; তাই বলে বাংগালীরা কিন্তু হবুর দেশে নেই; মানুষ নিজেদের লোকজন থেকে নিজেদের সরকার গঠন করবেন: আলাপ হবে, আলোচনা হবে, সমালোচনা হবে; এটাই আজকের বিশ্বের রাজনীতি; মুখ বন্ধ করার রাজনীতি শুধু আফ্রিকায় চলতে পারে, বাংলাদেশে চলার কথা নয়।

যারা মানুষের কথা শুনলে ভয় পায়, তারা সরকার চালানোর জন্য উপযুক্ত নন; যারা বেঠিক কথা বলে, কেহই তাদেরকে দাম দেয় না; রিজভী সাহেব, কিংবা ড: হাছান মাহমুদ কি বলে, সেটা নিয়ে কেহ মাথা ঘামায় না; কিন্তু নাগরিকদের বলার অনেক কিছু আছে, সেগুলো বলতে না দিলে, সব কথা জমে যাবে; জমে জমে পটেনশিয়াল এনার্জির সৃস্টি করবে, শেষে সব বাঁধ ভেংগে বেরিয়ে আসবে।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×