somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র অভিমান ভাংগিয়ে, আদর করে, ডেকে ভোটে আনা হবে না

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগের সভাপতি ও সেক্রটারী বলেছেন যে, বিএনপি'র অভিমান ভাংগিয়ে, আদর করে, তাকে ভোটে ডেকে আনা হবে না; সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে বুঝা যাচ্ছে যে, এটা মোটামুটি অপ্রত্যাশিত কিছু নয়। দল হিসেবে বিএনপি'র শুরু, ক্ষমতায় থাকার সময়ের আচরণ, বিরোধীদলে থাকার সময়ের আচরণ, সংসদে না থাকার সময়ের আচরণ, সাম্প্রতিক সময়ের আচরণ, সব পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ, সব মিলিয়ে দেখছে; এবং এই ধরণের ঘোষণা দিচ্ছে।

রাজনীতির দিক থেকে, আওয়ামী লীগ নিজেই আদর্শ দলের উদাহরণ নয়; তাদের একমাত্র পুঁজি, তারা স্বাধীনতার সময়ের দল; বলতে গেলে, ১৯৭২ সালের শুরু থেকেই তারা জনপ্রিয়তা হারাতে থাকে; স্বাধীনতার পর, আওয়ামী লীগের আচরণে মানুষ হতাশ হয়েছিল। সেই হতাশা ব্যক্ত করতে গিয়ে, আওয়ামী লীগের বেশ পরিমাণ সাপোর্টার বিএনপি'কে সাপোর্ট দিয়েছিল; সেটা আওয়ামী লীগের মান সন্মানের জন্য ক্ষতি হয়েছিল; এর বেশী বাইরে যা ঘটেছিল, সেটা জাতীর উপর দিয়ে গেছে, জাতীয়-ঐক্য ভেংগে গিয়েছিল, যা আর কোনদিন জোড়া লেগেনি।

মানুষ আওয়ামী লীগকে শাস্তি দিতে চেয়েছিল; সেই শাস্তির সুযোগটা এক সময় জনতার কন্ট্রোলের বাহিরে চলে গেছে; সেটাকে কাজে লাগায়েছে মিলিটারী, জামাত ও পাকিস্তানী মিলিটারী। শেখ সাহেবের মৃত্যুর পর, আওয়ামী লীগ তাদের দল নিয়ে ব্যস্ত ছিল, মানুষ নিয়ে তেমন চিন্তিত ছিলো না কোনদিন। তারা মানুষকে দলে টেনে ক্ষমতায় যেতে পারেনি, তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বিএনপি'র বদনাম হওয়া অবধি, এগুলো রাজনীতি নয়।

মিলিটারী বেগম জিয়াকে ব্যবহার করে, জোড়াতালি দিয়ে ২০০৬ সাল অবধি ক্ষমতা দখল করে রাখতে সমর্থ হয়েছিল; তারা মানুষের কথা পুরোপুরি ভুলে গিয়ে দলের লোকদের জন্য দেশ চালায়েছিলো। এখন তারা আওয়ামী লীগের কৌশলের কাছে ধরা খেয়েছে; এই মহুর্তে, তাদের প্রতিটি পদক্ষেপই তাদের বিপক্ষে যাচ্ছে; দলের এই মর্মান্তিক অবস্হায়, বিদেশে অবস্হানরত, শাস্তিপ্রাপ্ত অপক্ক লোককে তারা সভাপতি বানায়েছে।

২ দিন আগে, মির্জা সাহেব শেখ হাসিনাকে কড়া ভাষায় বলেছেন যে, বিএনপি সঠিক কাজ করেছে, তারেক জিয়াকে সভাপতি বানায়ে; আজকে, মির্জা সাহেব আওয়ামী লীগকে অনুরোধ করছেন "ডায়ালগে" বসতে; এগুলো কি এভাবে কাজ করে; এগুলো কি রাজনীতি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:১৮
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×