
Link to the news
স্টক মার্কেট হলো, জাতির শিল্প, ব্যবসা, বাণিজ্য্য বাড়ানোর জন্য সাধরণ মানুষ থেকে "ক্যাপিটেল" সংগ্রহের মেকানিজম, যা পাবলিক কর্পোরেশনকে ক্যাপিটেলের যোগান দেয়, এবং সাথে সাথে মানুষকে সামান্য থেকে বড় অংকের বিনিয়োগের মাধ্যমে আয়ের জন্য পথ করে দেয়; এর ফলে, দেশে অলস টাকা থাকে না। আমাদের মতো সীমিত সুযোগ ও সীমিত সম্পদের দেশের জন্য ষ্টক-এক্সচেন্জ "জাতির স্নায়ু কেন্দ্রগুলোর" মাঝে একটি।
"জাতির স্নায়ু কেন্দ্রে" কেন চীনা কনসোর্টিয়াম প্রবেশ করলো? এ ব্যাপারে কি জাতির মতামত নেয়া হয়েছে, জাতি কি চাচ্ছে, এমন যায়গায় চীনাদের মত লোকজন প্রবেশ করুক? কি কি কারণে, আমাদের ষ্টক-এক্সচেন্জের ২৫% চীনাদের দেয়া হচ্ছে? যদি যথাযথ কারণ থাকে, উহাকে নিজেদের অর্থনৈতিক ও দক্ষতা দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়েছে কিনা?
ষ্টক-এক্সচেন্জ নিজেই একটি কোম্পানী; এই কোম্পানীর মুলধন থাকে; ঢাকা ষ্টক-এক্সচেন্জের "ব্লকড মানি" হিসেবে মনে হচ্ছে, "১০ টাকা ফেইস ভ্যালুর" আনুমানিক ১৭০ কোটী শেয়ার আছে; এর থেকে চীনাদের কাছে বিক্রয় করা হচ্ছে ৪৫ কোটী থেকে বেশী শেয়ার, প্রতিটি ২১ টাকা করে; কিন্তু এগুলোর আসল "বাজার মুল্য" কত? ফেইস ভ্যালু সব সময় খুবই খুবই কম লেখা হয়।
আমাদের ষ্টক-মার্কেট শুরু থেকেই ডাকাতীর অস্ত্র হিসেবে কাজ করেছে; SEC'এর লোকজনই ব্রোকারেজ ও "মার্চেন্ট ব্যাংকগুলোর" সাথে যুক্ত ছিলো। তাদের ষড়যন্ত্রের কারনে, প্রায় সবগুলো কোম্পানী "আইপিও"এর পরিমাণ বেশী পেয়েছে, শুরুতেই মুল্য বেশী দেয়া হয়েছে; আইপিও থেকে পাওয়া টাকা ঘরে নিয়ে গেছে। সবাই মিলে "ফ্যান্টম একাউন্ট" খুলে, "চার্ণিং" করে, মার্কেটকে ম্যানিপুলেশন করে, ২০/৩০ লাখ মানুষের সম্পদ ডাকাতী করেছে। এখন নতুন কোন ষড়যন্ত্রের দিকে যাচ্ছে বলে মনে হয়।
আমাদের জাতি বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে, জাতির রিসোর্স, সম্পদ, শ্রম, ক্যাপিটেল, মেধা, দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করছে না; তারা নিজের মানুষকে বিদেশে বিক্রয় করে "কমিশন" খাচ্ছে, বিদেশী ক্যাপিটেল এনে নিজেদের মানুষের টাকাকে অলস ক্যাপিটেল বানাচ্ছে, তারা নিজের মানুষকে না পড়ায়ে বিদেশী লোক এনে ব্যবসা ম্যানেজ করাচ্ছে।
চীনাদের আমাদের ষ্টক-এক্সচেন্জে ঢুকানো মানে চাষীর ঘরে ইঁদুর পোষা; ওরা কোন দিক দিয়ে কি করবে, মুহিত সাহেব জীবনেও টের পাবে না।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৮ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



