somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুষ্ঠু নির্বাচনের সর্বশেষ বিএনপি ও আওয়ামী মডেল

০৮ ই মে, ২০১৮ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি'র মতে, ২০০৭ সালে বিএনপি সরকারের অধীনে সুষ্টু নির্বাচন হচ্ছিল: তখন নির্বাচন হচ্ছিল তত্বাবধায়ক সরকার এর অধীনে; তত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন দেশের প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ স্বয়ং; ভোট হওয়ার কথা ছিল ২২শে জানুয়ারী; জানুয়ারী মাসের ১১ তারিখ অবধি বিএনপি'র ১৪ জন এমপি বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিল; এদের মাঝে বেগম জিয়া, তারেক জিয়া ও সাইফুর রহমান ছিলেন। ১১ই জানুয়ারী মিলিটারী ক্যু হয়, "সুষ্ঠু নির্বাচন" বাতিল হয়ে যায়; সুষ্ঠু নির্বাচনের ফলাফল: বেগম জিয়া, শেখ হাসিনাসহ প্রায় ২০০ পরিচিত মুখ জেলে। এটাই ছিল বিএনপি'র সর্বশেষ সুষ্টু নির্বাচনের মডেল।

২০১৪ সালে, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্টু নির্বাচন হয়েছে(শেখ হাসিনার মতে), সেবারের নির্বাচন হয় "সংসদে প্রতিনিধিত্বকারী দল সমূহের সর্বদলীয় সরকার"এর অধীনে; এবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ২ জনেই ক্ষমতায় ছিলেন। সেখানে আওয়ামী লীগের ১৫২ জন এমপি বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিল; কোন ধরণের মিলিটারি ক্যু হয়নি; আওয়ামী লীগ বলে আসছে যে, নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছিল; ফলাফল: তারা এখনো ক্ষমতায় আছে! এটা আওয়ামী মডেল।

উপরে বর্ণিত ২ দলের দুই মডেলের সুষ্ঠু নির্বাচন দেখেছন জাতি; দেখা যাচ্ছে, বিএনপি'র সুষ্ঠু নির্বাচনের মডেল হলো, এমন একটি সুন্দর মডেল, যেখানে শুধু বিএনপি জয়ী হবে; এবং আওয়ামী সুষ্ঠু নির্বাচনের মডেল হলো, এমন একটি ভালো মডেল, যাতে শুধুমাত্র আওয়ামী লীগ জয়ী হতে পারে। আওয়ামী লীগের মডেল পরীক্ষিত, তারা ক্ষমতায় আছে। বিএনপি মডেল কাজ করেনি, বরং সেনা বাহিনী ক্যু করে ২০০ রাজনীতিবিদের ১২টা বাজিয়ে দিয়েছে, তারেক জিয়া বিলেতে আছেন এখনো।

এখন বিএনপি আবারও সুষ্ঠু নির্বাচন চাচ্ছে; তারা কি ২০০৭ সালের মডেলে চাচ্ছে, নাকি অন্য কোন মডেলে চাচ্ছে? ২০০৭ সালের মডেলে আওয়ামীরা পা দেবে না নিশ্চয়; আওয়ামীরা ২০১৪ সালের মডেল ব্যবহার করে ভালো ফল পেয়েছে, এখন সেটাই ব্যবহার করতে চাইবে। বিএনপি ও আওয়ামীরা মিলে কি এই ২টার মাঝামাঝি কিছু একটা বের করতে পারবেন? বলা যায় না, হাজার হলেও রাজনীতিবিদরা কিন্তু সৃজনশীল লোকজন! তবে, উপরের ২ মডেলর গড় মানে ভয়ংকর কিছু।

গণতান্ত্রিক সরকার গঠনের জন্য, সাধরণ মানুষের প্রতিনিধি পার্লামেন্টে পাঠানোর জন্য, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্টু নির্বাচন, যাতে দেশের মানুষের বিশ্বাসভাজন, দক্ষ রাজনীতিবিদরা জাতিকে পরিচালনা করার জন্য নির্বাচিত হবেন। এই লক্ষে নির্বাচন কমিশন, ও সরকারের প্রশাসন কাজ করবে; এটা হলো সভ্য মানুষদের সুষ্ঠু নির্বাচনের মডেল।

এই বছরের শেষে, আমাদের দেশের নির্বাচন হবে; কিভাবে নির্বাচনটা করলে, উহাকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে? শেখ হাসিনা বলছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে! আমাদের জানামতে, উনার সুষ্ঠু নির্বাচন হবে ২০১৪ সালের মডেল অনুযা্যী।

সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনার কোন নিজস্ব মডেল টডেল আছে নাকি; নাকি উপরের ২টা থেকে একটা?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ রাত ৩:২৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×