somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালীরা এখন ম্যাঁওপ্যাঁও শুরু করবে, আমাদের একজন মাহাথির চাই

১০ ই মে, ২০১৮ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাহাথির যখন মালয়েশিয়া চালায়েছেন (১৯৮১-২০০৩), সেই সময়ে বাংলাদেশে চালায়েছেন এরশাদ(১৯৮২-১৯৯০), বেগম জিয়া(১৯৯১-১৯৬), শেখ হাসিনা(১৯৯৬-২০০১) ও বেগম জিয়া(২০০১-২০০৬); এখন দেখুন, সেই সময়ে মাহাথির মালয়েশিয়াকে এমনভাবে উন্নয়ন করেন যে, ১০/১৫ লাখ শুধু বাংগালীই সেই দেশে কাজ করেছেন।

১৯৮১-২০০৩ সালের মাঝে মাহাথির কি পরিমাণ "চাকুরীর সৃষ্টি" করেছেন যে, লাখ লাখ বিদেশী মালয়েশিয়াতে কাজ পেয়েছেন। একই সময়ে, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা দেশ ভরে দিয়েছে বেকারে।

পুরো বাংলাদেশে ৯২ বছর বয়স্ক কতজন মানুষ আছেন? গ্রামে হয়তো কিছু ৯২ বছর বয়স্ক মানুষ পাওয়া যাবে, উনাদের কেহ লেখাপড়া জানার কথা নয়; উনাদের থেকে একজন মাহাথির নিয়ে আসলে কেমন হয়; নারায়নগন্জে শামীম ওসমান, সিলেটে ইলিয়াস আলী, কিংবা বগুড়ায় বেগম জিয়ার সাথে এমপি ভোটে প্রতিদ্বন্দ্বীতা করবেন! ঢাকার মাহাথিররা গাড়ীর ধুয়ায় অক্কা পেয়েছেন বয়স ৯২ বছর হওয়ার বেশ আগেই।

মওলানা ভাসানী ঢাকায় না থাকাতে ৯৬ বছর বেঁচেছিলেন; কিন্তু উনি মাহাথির হওয়ার সুযোগ পাননি; বাংগালীরা ও মোল্লারা উনাকে কম্যুনিষ্ট ফম্যুনিষ্ট নাম দিয়ে উনার বদনাম করে দিয়েছিলেন; গরীবেরা গরীব নেতা পছন্দ করেন না; নেতা আসতে হবে পাঁজারোতে, সাথে ১৬০ খানা গাড়ীর বহর; মওলানা চলতেন রিকসায়।

আইয়ুবের শিষ্য, জেনারেল জিয়াকে উনার শিষ্যরা না সরালে, উনি কি আমাদের মাথাথির হতেন এতদিনে? আজকে উনার বয়স হতো ৮২ বছর, মনে হয়; ৯২ থেকে ১০ বছর কম আর কি, কোনভাবে চালিয়ে দেয়া যেতো! জেনারেলের সঠিক বয়স জানবেন আমাদের ব্লগার নুরু সাহেব; উনি বছরে ২টি পোষ্ট তো দেন, কমপক্ষে! শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে, বাংলাদেশের মাথাথির হওয়া সম্ভব ছিলো? আসলে, উনি যদি মাহাথিরের মত বুদ্ধিমান হতেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পর, মিলিটারীর কাছে মাফ চেয়ে সরে পড়তেন; সেটাই ছিলো উনার বিপক্ষে ১ম বড় ক্যু, সরে যাওয়ার শেষদিন; উনার মৃত্যু যে হবে, সেটা সেইদিনই নির্ধারিত হয়ে গিয়েছিল। উনার সাপোর্টারেরা উনার পক্ষে শ্লোগান দিয়ে গেছেন ১৯৮১ সাল অবধি, আর উনি ভেতরে ভেতর শুধু ক্যু'ই ঠেকাচ্ছিলেন।

আমাদের শেখ সাহেব বেঁচে থাকলে কি হতেন? হয়তো ছোটখাট মাহাথির! উনার দক্ষতা মাহাথিরের মত ছিলো না, কিন্তু বেগম জিয়া থেকে তো বেশী ছিল, তাই না? বেগম জিয়া স্নো-পাউডার মেখে মেখেই তো ৩ বার প্রাইম মিনিষ্টার হয়ে গেলেন? এবার বেগম জিয়া জেল থেকে বের হয়ে, জন্মদিন বদলানোর বদলে হয়তো নাম বদলায়ে মাহাথির নাম রাখবেন?

মনে হয়, তাজুদ্দিন সাহেব ছোটখাট, বা পিকো মাহাথির হতে পারতেন? মিলিটারী লোকেরা ভয়ে আমাদের ভালো লোকটাকে মেরে ফেললো; আমাদের মিলিটারীতে ভয়ংকর লোকজন ছিলো; হয়তো, এখনো আছে! অথচ দেশ জুড়ে এসব মিলিটারীর সমর্থন ছিলো সব সময়, আজো আছে! আজো চায়, আরেকবার আসুক মিলিটারী!

এখন আমাদের আশা কার উপর? আমান উল্লাহ আমান, রিজভী সাহেব, ড: হাছান মাহমুদ, কিংবা নারায়ন গন্জের শামীম ওসমান, কিংবা ইলিয়াস আলী? এটা জানা কথা, আজকে থেকে বাংগালীরা ম্যাঁওপ্যাঁও শুরু করবে, আমাদের একজন মাহাথির চাই ...
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১০
৪৬টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×