somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

৫০০০ কোটী টাকা এখন আকাশে উড়ছে, টোকাইরা ঢাকার রাস্তায় ঘুমাচ্ছে!

১২ ই মে, ২০১৮ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে টেলিভিশনে যদি পুরো উৎক্ষপেণ দেখায়ে থাকে, কয়েক লাখ বা কোটী মানুষ হয়তো লাইভ দেখেছেন স্যাটেলাইট কিভাব উৎক্ষেপন করা হয়; এর আগে হয়তো কোটী কোটী বাংগালীর পক্ষে এভাবে বিস্তারিত উৎক্ষেপন দেখা সম্ভব হয়নি। ২/৪ মাস আগেও কয়েক কোটী বাংগালী হয়তো জানতেন না যে, তারা একটা স্যাটেলাইটের মালিক। বাংগালীরা আজকেই প্রথম, এবং হয়তো শেষবারের মতোই দেখলেন তাদের নিজের ৫০০০ কোটী টাকার স্যাটেলাইটকে; জীবনের এক বিশাল অভিজ্ঞতা।

শীঘ্রই সবাই ইহার সম্পর্কে ভুলে যাবেন; ইহা থেকে জাতি কোনভাবে উপকৃত হবে কিনা সেটা পরে বুঝা যাবে। তবে, মুলধন উঠে আসার সম্ভাবনা মোটেই নেই। যদি প্ল্যান করে, জাতির উন্নয়নের রোডম্যাপ আঁকা হয়, মনে হয় না, ৫০০০ কোটী টাকা এখন এই সেক্টরে খরচ করার মতো অবস্হানে আছে বাংলাদেশ। বাংলাদেশে এমন অনেক ভিক্ষুক আছে , যারা রাস্তায় ঘুমায়, কিন্তু তাদের কাছে অনেক দামী সেলুলার ফোন আছে; এসব ভিক্ষুকদের অনেকেই নিজেদের সন্তানদের খোঁজ খবর রাখে না , সন্তানদের পড়ালেখার প্ল্যান করে না; এরা মগজহীন মানুষ।

শেখ হাসিনা আজকে বাংলাদেশে প্রাইম মিনিষ্টার, মালয়েশিয়ায় মাহাথিরের ২য় দিন গেলো ক্ষমতায়। বাংলাদেশের আগামী ভোট অবধি ২ জনের কাজকর্ম দেখার সুযোগ পাবেন শিক্ষিত বাংগালীরা। আগামী ২/১ মাসের মাসে যা ঘটবে, তা'হলো, শেখ হাসিনার সরকার থেকে মাহাথিরের কাছে "অনুরোধ যাবে, বেশী করে বাংগালীকে মালয়েশিয়ার নেয়ার জন্য"। ১৯৯৬-২০০১ সালেও শেখ হাসিনা ও মাহাথির সমান্তরালভাবে ২ দেশে কাজ করে গেছেন; তখনও বাংগালীদেরকে মালয়েশিয়া যেতে হয়েছে; আজকে ১৭ বছর পর, আবারো ঠিকই শেখ হাসিনার অনুরোধ পাবেন মাহাথির, বেশী করে বাংগালী নিতে।

এইভাবে জাতি চলতে পারে না; জাতির শিক্ষার জন্য টাকা ব্যয় না করে, এই মহুর্তে অপ্রয়োজনীয় টেকনোলোজীতে এত টাকা খরচ করা; এটা ভালো সেলুলার ফোনের মালিক বাবা ভিক্ষুকের মত আচরণ।

এই ধরণের বিরাট পদক্ষেপ জাতিকে উৎসাহিত করতে পারতো, ঐক্যবদ্ধ করতে পারতো, যদি শুরু থেকে সরকার জাতির সাথে বসে এই ব্যাপারে একটা রোডম্যাপ করতো। এখন এটার উপর জাতির শিক্ষিত অংশ বিভক্ত হবে। তবে, জাতির অনেক শিক্ষিত মানুষও এই ৫০০০ কোটী টাকাকে সরকারী টাকা ভেবে নিজকে চিন্তামুক্ত রাখবে; এর ভালো দিক হলো, বেকুবী তাকে সাময়িকভাবে একটু শান্তিতে থাকতে দেবে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ সকাল ৯:৫৫
৮৫টি মন্তব্য ৮৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×