somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেমেয়েদের প্রতিবাদ কতদিন চললে ঠিক হবে?

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিবাদের ৭ম দিন শেষ হলো, শেখ হাসিনার তরফ থেকে ছেলেমেয়েদের দেয়া ৯ দফা মেনে নেয়া হয়েছে; পুলিশ প্রধান বলছেন, তাদের চোখ খুলে দিয়েছেন ছেলেমেয়েরা, পুলিশ এখন থেকে ভালো হয়ে যাবেন(?); রাস্তায় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসহীন গাড়ী থাকবে না; কন্ষ্টেবলরা ঘুষ নেবে না।

ছেলেমেয়েদের প্রতিবাদে সরকারের অনেক দুর্বলতা, সরকারের লোকদের, প্রশাসনের লোকদের অদক্ষতা ইত্যাদি বেরিয়ে এসেছে; স্বয়ং প্রধানমন্ত্রী একটা ঝাঁকুনী খেয়েছেন।

এদিকে রাস্তায় বাস নেই, মানুষের অসুবিধা হচ্ছে; রিকসা, সিএনজি সবাই বেশী টাকা নিচ্ছে! ব্লগার রাজীব যেখানে দৈনিক গড়ে ৫০ টাকা খরচ করেন যাতায়তে, সেখানে সর্বোচ্চ ৭০০ টাকাও খরচ করেছেন। বিপুল পরিমাণ লোকজন হাঁটছেন, কারো কষ্ট হচ্ছে, কারো শরীর ভালো হচ্ছে!

প্রতিবাদের ফলে, পরিবহনে মন্ত্রী শাহজাহান ও উনার লোকদের মাফিয়া কার্যক্রম কিছুটা পরিস্কার হয়েছে দেশবাসীর কাছে; স্বয়ং প্রধানমন্ত্রী চাপের মাঝে বিনা বাক্যে দাবী-দাও্য়া মেনে নিয়েছেন। যদিও উনার মানা, না মানা নিয়ে অনেকের প্রশ্ন আছে। মন্ত্রী শাহজাহান নিজের হাতে মৃত ২ ছাত্রছাত্রীর পরিবারকে মাত্র ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দিয়েছে; আসলে টাকার পরিমাণ ৫ কোটীর বেশী হওয়ার দরকার ছিলো, এবং টাকাটা পার্লামেন্টের লোকজনের হাত হয়ে যাওয়ার দরকার ছিলো, ক্রিমিনাল মন্ত্রী শাহজাহানের হাত হয়ে টাকাটা দেয়া সঠিক হয়নি।

এই প্রতিবাদ কি চলতে থাকবে, আরো কিছু কি চাওয়ার আছে, নাকি এর সমাপ্তি হওয়ার দরকার? যদি আরো কিছু চাওয়ার থাকে, সেটা সরকার ও জনতাকে জানানোর দরকার! নাকি এই প্রতিবাদকে আন্দোলনে পরিবর্তিত করে, এই সরকারের পতন ঘটানো দরকার, যাতে সব দুর্নীতির অবসান ঘটবে, শাহজাহানই থাকবে না, প্রাইম মিনিষ্টারও থাকবে না, ৯ দফারও দরকার হবে না; ছেলেমেয়েরা দেশ চালাবে!

যদি নতুন কোন এজেন্ডা না থাকে, ৭ দিনই যথেস্ট; আর, বড় কিছু হলে মানুষ ধৈয্যের সাথে অপেক্ষা করবে, মানুষ তাতে যোগ দেবে, সামনে ভালো দিনের স্বপ্নে আজকের সব কষ্ট মেনে নেবে; কিন্তু সেই রকম কিছু না থাকলে, একই ধরণের প্রতিবাদে মানুষই ক্লান্ত হয়ে যাবে শীঘ্রই।

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:০৬
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×