
না, আপাতত উনার জন-সমর্থন কমেনি; তবে, উনার সমর্থনকারীরা উনার আচরণে বিরক্ত হচ্ছেন; উনার যে সামান্য দক্ষতা আছে, উহার উপর আস্হা কমছে, উনার ভবিষ্যতের সাথে নিজেদের ভবিষ্যত নিয়ে দু:চিন্তা বাড়ছে। শেখ হাসিনাকে যারা সমর্থন করেন, তারা উনার রাজনৈতিক প্রজ্ঞা, রাষ্ট্র পরিচালনা, জাতীয় নেতা হিসেবে সমর্থন করেন বলে মনে হয় না; উনাকে সমর্থন করা হয়, দেশের অপশক্তিকে চাপে রাখার জন্য। উনার সমর্থকারীদের অবস্হা হলো, পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, পায়ে জুতা নেই, তারপরও উনাকেই ত্রাণকর্তা ভেবে নিজের জাতীয়তাবাদ ও নিজের পংগু জাতি নিয়ে নিজকে শান্ত্বনা দিয়ে, অপরিমিত স্বস্তিতে থাকা।
১ম আন্দোলন, কোটা আন্দোলন; উহাকে তিনি খুবই দক্ষতার সাথে হ্যান্ডলিং করেছেন শুরুর দিকে, এতে উনার দক্ষতা দেখা গেছে; অদক্ষ, বেকুবদের তিনি হাতে মোয়া ধরায়ে দিয়েছেন; কিন্তু সেটার সমাধান না করে, তিনি নিজের ভুলে উহাতে পানি ঢেলেছেন। প্রশ্নফাঁস জেনারেশন উনার কাছে ভুল দাবী নিয়ে এসেছিলো, "কোটা সংস্কার", উহাকে ভুল সমাধান দিলেও চলতো; কিন্তু উনি উহাতে নিজের মাধুরী মিশাতে গিয়ে, শেষে উহাতে প্রাণের সন্চার ঘটায়েছেন, এখন সেটা নড়ছে। আন্দোলনকারীদের একাংশের উদ্দেশ্য খারাপ ছিলো, তারা "মুক্তিযোদ্ধা কোটার সংস্কার" চেয়েছিলো মাত্র; শেখ হাসিনা তাদের উদ্দেশ্য বুঝার পরও, সঠিক পদক্ষেপ নিতে ভুল করেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিল করলে ক্ষতি হতো না।
কোটা আন্দোলন থেকে উনার বুঝার দরকার ছিলো যে দেশে "চাকুরী সৃষ্টি" করতে হবেই হবেই, অনেক অনুপাদনমুখী প্রজেক্ট বন্ধ রেখে চাকুরীর জন্য দরকারী প্রজেক্ট করতে হবে; তিনি সেটা বুঝতে অক্ষম হওয়ায় উনার দক্ষতা নিয়ে, উনার সমর্থনকারীদের ভেতরে হতাশার সৃষ্টি হয়েছে। দেশের অনেক ধনী ও শিক্ষিতরা উনার পতন চায়, তারা চায় না যে, তিনি চাকুরী সৃষ্টি করুক, তারা চায় তিনি কোটা মোটা, লোটা পায়খানা নিয়ে ব্যস্ত থাকুক।
স্কুল কলেজের বাচ্চাদের আন্দোলনে আওয়ামী সমর্থকদের চোখ খুলেছে, তারা বুঝতে পেরেছেন যে, শেখ হাসিনা সব অদক্ষ দুষ্টদের দিয়ে দেশ চালনা করার চেষ্টা করছেন; কোন আওয়ামী সমর্থক কোনভাবে শাহজাহান, ইনু, মেনন, মুহিত, লোটাস কামালদের উপর আস্হা রাখার কথা নয়; এই ধরণের লোক সরকারে অনেক; এরা দেশের জন্য ভালো কিছু করছে না; ফলে, জাতি দেশের অপ-অংশের সাথে পাল্লা দিয়ে সামনে যেতে পারছে না।
উনার পুলিশ বাহিনীতে, মনে হয়, দেশের সব ডাকাত স্হান করে নিয়েছে; মনে হয়, এরা সেখানে টাকা বিনিয়োগ করে, মাফিয়া ব্যবসা খুলেছে; কোন এক আন্দোলনের মাঝখানে এরা রাইফেল ফেলে পালিয়ে যাবে; এদেরকে বাদ না দিলে উনার জন্য ভয়ংকর সময় অপেক্ষা করছে সামনে; এদের মাঝে এমন বহু লোক আছে, যারা উনার জনসমর্থন কমানোর অভিপ্রায় নিয়ে চাকুরী নিয়েছে।
যারা উনার বাবার হত্যাকে সাপোর্ট করে মিলিটারী ফিলিটারীর সাথে ছিল ও আছে, তিনি তাদের সমর্থন কোনদিন পাবার কথা নয়; উনাকে স্বাধীনতায় অনুপ্রাণিত অংশের মনোভাব বুঝতে হবে, ওদের আস্হা কমে গেলে ভয়ংকর সমস্যা হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



