somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনুন, কমেন্ট করতে অসুবিধা হচ্ছে কিন্তু, ভেবেচিন্তে লিখুন!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি সময় পেলেই সামুর ১ম পাতায় ক্লিক করে দেখি, নতুন পোষ্ট এলো কিনা; নতুন পোষ্ট এলে পড়ার চেষ্টা করি; পড়তে না পারলে কমেন্ট করি না; গত বছরের তুলনায় এ বছর কম কমেন্ট করেছি! অবশ্য ২/৪ টা পোষ্টর বেলায়, পুরোটা পড়েও কমেন্ট করছি না আজকাল; মনে হয়, কমেন্ট করলে লেখক ব্লগারের মন খারাপ হয়ে যাবে; তারপরও ২/৪ জনের মন বেশ খারাপ হয়ে যাচ্ছে; ২ দিন আগে, এক কবি আমার কমেন্ট পড়ে, আমাকে ধোলাই করে ছেড়েছেন।

আমার কমেন্ট নিয়ে আমি হীনমন্যতায় ভুগি না; মাঝে মাঝে মনে হয় যে, কমেন্ট ভালো হয়নি হয়তো; কিন্তু কমেন্ট করে ফেললে উহা আর বদলানো যায় না। গড়ে আমার কমেন্ট খুব একটা খারাপ হচ্ছে বলে আমার মনে হয় না; গতকাল ব্লগার জাহিদ অনিক আমার ৩টি কমেন্ট ফেসবুকে দিয়েছেন; উনি বললেন যে, কমেন্টগুলো উনার পছন্দ হয়েছে; পরে আমি পড়ে দেখলাম, আসলেই, মোটামুটি মানানসই হয়েছে।

আপনি যাই লিখুন, আপনার লেখা যদি আপনার কাছে ভালো লাগে, অন্যদের কাছে ভালো লাগার সম্ভাবনা আছে; লেখা হয়ে গেলে কয়েকবার পড়ে দেখবেন, আপনি যা বলতে চেয়েছেন, তা' সঠিকভাবে ফুটে উঠেছে কিনা, লেখার মাঝে আপনার হৃদয় আছে কিনা, আপনার লেখা পড়ে আপনি নিজেই উৎফুল্ল হন কিনা!

রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, চলমান ঘটনা নিয়ে যাঁরা লিখেন, তাদের লেখা লেখকদের নিজ প্রোফাইলের সাথে মিল থাকতে হবে; তবে, কপিপেষ্টের মতো মিলে গেলে, ক্রমেই পাঠকেরা হতাশ হবেন, কম পড়বেন; ব্লগার নুরু সাহেব রবীঠাকুর ও কবি নজরুলকে নিয়ে লিখলে, ছবি না দিলে, পড়ে বুঝা যাবে না আসলে কাকে নিয়ে লিখেছেন, শেষে স্হান খুঁজে বেড়াতে হবে, জোড়াসাঁকো, নাকি পুরুলিয়া!

অনেকই নিজের ভালোবাসার অভিজ্ঞতা, বিরহের বেদনা, হারানো প্রেমের উপাখ্যান, ইত্যাদি কাঁচা পদ্যে প্রকাশ করছেন; এগুলোর আবেদন চিরন্তন হচ্ছে না অনেক সময়; ফলে, পাঠকেরা কবিতায় নিজকে খুঁজে পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়তে পছন্দ করি; কিন্তু আজকাল কবিতায় কমেন্ট করা হচ্ছে না তেমন একটা।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
৬০টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×