somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলো চলো, আমেরিকা চলো, যে যেভাবে পারো, সেভাবে চলো!

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপরের ছবিতে যাদের দেখছেন, এরা হন্দুরাসের লোকজন, এরা আমেরিকা আসার জন্য মোটামুটি অনেকটা পায়ে হেঁটে রওয়ানা হয়েছেন; এই দলে এখন ৪ হাজারের কাছাকাছি লোকজন আছেন ,পথে পথে আরো মানুষ যোগ দেবে: দলে, পুরুষ, মহিলা থেকে ছোট বাচ্চারাও আছে; এরা এক সপ্তাহে আগে, হন্দুরাস থেকে যাত্রা শুরু করেছেন; হন্দুরাস আমেরিকার দক্ষিনে অবস্হিত ৩য় দেশ; এই দলের লোকেরা গুয়াতেমালা অতিক্রম করে, মেক্সিকোতে ঢুকেছে আজ; আমেরিকা অবধি পৌঁচতে এদেরকে আরো ২ হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে; এরা দারিদ্রতা থেকে বাঁচার জন্য আমেরিকা আসছে! সাম্প্রতিককালে, ঘোষনা দিয়ে এইভাবে দল বেঁধে আমেরিকায় প্রবেশের ঘটনা ঘটেনি।

আমেরিকা মহাদেশে যারা খুবই ভালো আছেন, তারা সবাই কলম্বাসের পরের ইমিগ্রেণ্ট, যারা বেশী খারাপ অবস্হায় আছেন, তাদের সিংহভাগ স্হানীয় আমেরিকান, ও আফ্রিকান আমেরিকান। আমেরিকা (ইউএস) বিশ্বের সবচেয়ে ধনী ও সম্পদশালী দেশ; আমেরিকার উত্তর পাশে আছে কানাডা, সেটাও ধনী দেশ। আমেরিকার দক্ষিণে ১ম দেশ হচ্ছে মেক্সিকো, এটা মোটামুটি দরিদ্র দেশ; মেক্সিকোর দক্ষিণে গুয়াতেমালা, ইহা মেক্সিকো থেকে দরিদ্র; গুয়াতেমালার দক্ষিণে আছে হন্দুরাস, ইহা গুয়াতেমালা থেকে দরিদ্র। কানাডা, ইউএস ও ব্রাজিল বাদে, আমেরিকা মহাদেশের বাকী দেশগুলো মোটামুটি স্পেনিশ ভাষাভাষীদের দেশ; এরা সবাই কমবেশী দরিদ্র; এদের দেশে বসুন্ধরা, সালমান রহমানরা ও বস্তি আছে, মাঝামাঝি কেহ নেই!

আজকে এরা মেক্সিকোতে সামান্য সাহায্য পেয়েছে; মেক্সিকানরা চাইবে যে, এরা আমেরিকার দিকে চলে যাক। এদিকে ট্রাম্প বলেছে,ওরা যদি আমেরিকার দিকে আসে, বর্ডারে রেগুলার সৈন্য মোতায়েন করা হবে, ও আমেরিকান-মেক্সিকান বর্ডার পুরোপুরি সীল করে দেয়া হবে।

মেক্সিকো, গুয়াতেমালা ও হন্দুরাস কেন এত দরিদ্র? এদের মাথাপিছু প্রাকৃতিক সম্পদ আমেরিকানদের সমান; কিন্তু একটি বিষয়ে এরা পেছনে: পড়ালেখা; এদের সরকারগুলো এদের পড়তে দেয় না। আমেরিকানদের গড় মাথাপিছু আয় ৪৮০০০ ডলার, হন্দুরাসের মানুষের গড় মাথাপিছু আয় ১৬০০ ডলার।

আমেরিকানদের সামনে একটা ছোট সমস্যা: এদের আসতে না দিলে এই মানুষগুলোর প্রতি অমানবিক ব্যবহার হবে; আবার, আসতে দিলে, এরপর, দক্ষিণ আমেরিকার সবগুলো দেশ থেকে মানুষ সবকিছু ফেলে দলে দলে রওয়ানা হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাতক মোজাফফরের গ্রেফতার ও ইতিহাসের দায়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৯:০৬

ইতিহাসের এক অমোঘ নিয়ম অপরাধ যতই নিখুঁত হোক না কেন, সময়ের কোনো এক বাঁকে তার চিহ্ন রয়েই যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশের আড়ালে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

লিখেছেন অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩



পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন

×