somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটকে কেন্দ্র করে, বিএনপি-নেতৃত্বের একাংশ কি বিলীন হয়ে যেতে পারে?

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী ভোটে বিএনপি'র জয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে; উল্টো, এই ভোটকে কেন্দ্র করে, বিএনপি-নেতৃত্বের একাংশ কি অন্য দলগুলোর মাঝে বিলীন হয়ে যেতে পারে? কিছু নেতা কি মাহী চৌধুরীর 'বিকল্প পার্টি', কর্ণেল ওলির এলডিপি, জেনারেল এরশাদের জাতীয় পার্টি, কেহ কেহ জামাতে চলে যাবার সম্ভাবানা আছে নাকি?

জেনারেল জিয়া বিএনপি গঠন করেছিলেন উনার গুরু আইয়ুব খানকে অনুসরণ করে, উনার বেলায় সেটা কাজ করেছে; উনি জীবিত থাকাকালীন বিএনপি'র সবাই জানতেন যে, দলের মালিক জেনারেল জিয়া, তারা সবাই উনার অনুসারী। এটা ঠিক যে, জেনারেল জিয়া মিলিটারীর বাইরে কাউকে নেতা বা মানুষ হিসেবে গণ্য করতেন না; তিনি তাদেরকে শ্রমিক মৌমাছি হিসেবে জানতেন। বিএনপি'র অনুসারীদের কোন আদর্শ, উদ্দেশ্য ছিলো না; তাদের মাঝে একটি মিল ছিলো, সবাই শেখ সাহেব বিরোধী।

জেনারেল জিয়া জীবিত থাকাকালীন কোন নেতা বিএনপি'তে নিজের ভুমিকা সম্পর্কে কিছুই জানতেন না, তিনি নিজে আসলে বিএনপি'র কে, এবং তাকে কি করতে হবে; কাজ করেছেন ক্যাপটেন ওলি, জেনারেল মীর শওকত আলী, মেজর হাফিজ, জেনারেল এরশাদ ও শতশত মিলিটারী অফিসার; ডা: বদরুদ্দোজারা নেতার অভিনয় করতেন। ১৯৮১ সালে, জেনারেল জিায়র মৃত্যুর পর, প্রথমবারের মতো বিএনপি'র লোকেরা জানলেন যে, তারা সেই দলের মানুষ।

১৯৯১ সালে বেগম জিয়া প্রাইম মিনিষ্টার হওয়ার পর, আবারো দল চলে যায় ক্যান্টনমেন্টে; দল আছে, নেতারা আছেন, সবই আছে, আবার কিছুই নেই। এখন বিএনপি মোটামুটি মিলিটারী নেতৃত্বের বাহিরে একটি দল; কিছু ব্যবসায়ী ইহাকে চালু রেখেছেন; বেগম জিয়া জেলে যাবার পর, ইহা প্রায় মালিকানাহীন; সবাই আছেন, আবার কেহ নেই।

মিলিটারী নেতৃত্ব বিহীন বিএনপি কোন রাজননৈতিক দল নয়, এটা এমনি একটি দল, যাদের মাঝে কিছু মিল আছে; কোন রাজনৈতিক আদর্শ নেই, কোন এজেন্ডা নেই; একমাত্র এজেন্ডা সরকার চালানো। এভাবে একটা দল টিকে থাকার কথা নয়; এখন একমাত্র কমন মিল হলো, সবাই শেখ হাসিনা বিরোধী; সময়ের সাথে শেখ হাসিনা বিরোধিতা করা কঠিন হয়ে গেছে; ফলে, অনেকে আশাহত হচ্ছেন; বুঝতেছেন যে, বিএনপি'তে থেকে শেখ হাসিনাকে কিছু করা হয়তো সম্ভব হবে না। বেগম জিয়া না থাকলে, কেহ যে দলের ভার নিয়ে উহাকে চালু রাখবে, সেই রকম কেহ বিএনপি'তে আপাতত: নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×