somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৫ সালের আন্দোলনে পরাজিত হয়ে, আজকের ভোটে জয়ী হওয়া সম্ভব?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৫ সালের আন্দোলনে পরাজিত হয়ে, মাত্র ৩ বছরের মাথায়, শেখ হাসিনার সরকারের অধীনে হওয়া নির্বাচনে জয়ী হওয়া কি সম্ভব? আমার মতে সম্ভব নয়!

বিএনপি'র ২০১৫ সালের আন্দোলন, মানুষের অধিকার আদায়ের আন্দোলন ছিলো না, ছিলো শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন; সেই আন্দোলনে পরাজিত হওয়ার পর, মাত্র ৩ বছরের ভেতর, সেই সরকারের অধীনে অনুষ্ঠিত ভোটে জয়ী হওয়ার কোন সম্ভাবনা থাকতে পারে? আমি যখন এই ধরণের কথা বলি, মন্তব্যে কিছু কিছু ব্লগার লিখেন, "নিরপেক্ষভাবে ভোট দিয়ে দেখেন"; নিরপেক্ষভাবে ভোট দেয়ার ক্ষমতা আমার নেই; আমি সবার মতো একজন সাধারণ ব্লগার; আমি যা বলছি, সেটা দেশের রাজনৈতিক অবস্হাকে দেখে, লজিক্যাল অনুমান করছি মাত্র। নিরপেক্ষভাবে ভোট দেয়ার ক্ষমতা যারা রাখেন, তারাই ২০১৫ সালের আন্দোলন থামায়েছেন, এখন তারাই ভোট দিচ্ছেন!

বিএনপি নিরপেক্ষ ভোট চাচ্ছে এখন, ২০১৫ সালের আন্দোলনে যদি সরকারের পতন হতো, ওটা কি শেখ হাসিনার জন্য নিরপেক্ষ পতন হতো? বিএনপি'র আন্দোলনের পরাজয়ের মুলে ছিলো, আন্দোলনে সাধরণ মানুষ অংশ গ্রহন ছিলো না; কারণ, বিএনপি মানুষের জন্য আন্দোলন করছে কিনা, মানুষ জানতো না, বা মানুষ বিশ্বাস করেনি যে, বিএনপি মানুষের জন্য আন্দোলন করছে; মানুষের অবস্হা দেখে মনে হয়েছে, বিএনপি মানুষের জন্য নয়, নিজের জন্য আন্দোলন করছে!

২০১৫ সালের আন্দোলনে কমপক্ষে ৩ শতের বেশী মানুষ প্রাণ হারায়েছেন: একজন জন পরিচিত আওয়ামী লীগার, কিংবা ১ জন পরিচিত বিএনপি নেতার গায়ে একটা ঢিলও পড়েনি; ১০০ জনের মত মেয়ে আগুনে পুড়ে পংগু হয়ে গেছেন, এদের বিয়েও হবে না; আন্দোলনের পর, বেগম জিয়া এই মেয়েগুলোর জন্য কিছু করেছেন? শেখ হাসিনা সরকারী টাকা খরচ করে কয়েকজনকে সামান্য কিছু দিয়েছেন; এগুলো আমরা অনেকে ভুলে গেলেও শেখ হাসিনা ভুলেছে বলে মনে হয় না; যদিও সাম্প্রতিক সভা টভায় তিনি এসব নিয়ে কিছু বলছেন না।

২০১৫ সালের আন্দোলনে মানুষ বর্তমান বিএনপি সম্পর্কে একটি পরিস্কার ধারণা পেয়েছেন, মানুষ আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হলেও, তারা বিএনপি'কে যোগ্য দল বলে মনে করছেন না।

২০১৫ সালের আন্দোলনে যাওয়ার আগে, দেশের মানুষের অধিকার আদায় করার জন্য দরকারী রাজনীতি করার দরকার ছিলো; মানুষের সম্পৃক্ততা পুর্ণ হলে, আন্দোলনে যাবার দরকার ছিলো; বিএনপি জানতো যে, মানুষ ২০১৪ সালের ভোট নিয়ে মোটেই খুশী নয়; কিন্তু মানুষ কি বিএনপি'র উপর খুশী ছিলো, বা বিএনপি'র উপর মানুষের আস্হা ছিলো?

বর্তমানে মানুষ বেশ রাজনীতি বিমুখ; সেটার শুরু হয়েছিলো ১৯৭২ সাল থেকেই; ১৯৭৪ সালের দুর্ভিক্ষ রাজনীতির উপর মানুষের অনীহার সৃষ্টি করেছিলো; ১৯৭৫ সালের হত্যাকান্ড মানুষকে হতাশার মাঝে ঠেলে দিয়েছিলো; যদিও বিএনপি অনেকদিন ক্ষমতায় ছিলো, তারা মানুষের রাজনৈতিক আস্হা অর্জন করতে পারেনি। ২০১৫ সালে, বিএনপি মানুষের ক্ষুব্ধতা দেখেছে; কিন্তু সেটাকে এনালাইজ করে, নিজকে বুঝতে পারেনি; বুঝতে পারলে, ২০১৫ সালের পরাজয়ের পর, আজকে ভোটে জয়ী হওয়ার সম্ভাবনার কথা ভেবে অকারণ ক্লান্ত হতো না।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×