
সংলাপে, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড: কামাল হোসেন, আবদুর রব ও রবের স্ত্রী গেলেই চলতো; সাথে শ্রোতা হিসেবে, দলের তরুণ ২/১ জন প্রফেশানেলকে সাথে নিলে ভালো হতো; বিএনপি'র লোকজনকে সাথে নিয়ে ভুল করেছেন ড: কামাল সাহেব। বিএনপি'র নেতারা প্রধানমন্ত্রীর উপর এমনিতেই ক্ষুব্ধ; তারা প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে, ৭ দফা নিয়ে ঝাপিয়ে পড়েছে; প্রধানমন্ত্রী ৭ দফা পড়ে দেখার মতো চাপেও নেই! আরেকটা ব্যাপার, প্রধানমন্ত্রী কিন্তু মওদুদ সাহেব ও ড: খোন্দকার মোশারফকে মোটামুটি ভালোই অপছন্দ করেন।
সংলাপের শুরুতে সহজ বিষয়ের উপর, সব পক্ষের কমন সমস্যার উপর আলোচনা করে, পরস্পরের আস্হা অর্জন করতে হয়; সোজাসুজি দাবী মাবী, দফা মফা ইত্যাদিতে গিয়ে পরস্পরের উপর চাপ সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ নয়।
আজকে যদি শুধু ড: কামাল সাহেব, আবদুর রব ও রবের স্ত্রী থাকলে পরিবেশ হতো অনেকটা সহজ; প্রধানমন্ত্রী ড: কামাল ও রবকে ২/৪ বাক্য শুনিয়ে দিয়ে থেমে যেতেন; শেখ হাসিনা ড: কামাল বা রবকে কোনদিন মুছে ফেলেননি; ড: কামাল যদি ৭ দফার কথা না তুলে, বর্তমান পরিস্হিতি নিয়ে শেখ হাসিনার মতামত চাইতেন, তখন শেখ হাসিনা নিজের অবস্হান সম্পর্কে আলোচনা করার সুযোগ পেতেন, শ্রোতা পেতেন, এবং উনার বক্তব্যের সুত্র ধরে ড: কামাল ও রব কথা বলতে পারতেন।
১৯৪৭ সাল থেকে শুরু করে, আজ অবধি বাংগালীরা শতশত দফা দিয়ে এসেছে প্রতিপক্ষকে; এটা হলো বেকুবের আচরণ; কেহ আপনার দফা পুরণ করার জন্য ক্ষমতায় যায় না; নিজের দফা নিজকেই পুরণ করতে হয়; শেখ হাসিনাকে যদি বলা হয়, ঐক্যফ্রন্টের ১ম দাবী হলো, বেগম জিয়ার মুক্তি; শেখ হাসিনার সবচেয়ে সহজ উত্তর হবে, "যান, মুক্ত করেন গিয়ে"; অন্যের উপর দফা চাপিয়ে দিতে পারে বিজয়ীরা, ক্ষমতাশীলরা মাত্র।
যাক মনে হচ্ছে, সংলাপ কিছুটা সফল হয়েছে; সংলাপ থেকে বের হয়ে বিএনপি যেভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে, রব সেটাতে দীর্ঘদিন থাকবে না; এমন কি ড: কামালও বেরিয়ে আসতে পারে। ড: কামাল বিদেশে অনেক নেগোসিয়েশনে অংশ নিয়েছেন জীবনে; উনি রাখাল বালকদের মত লাফাবেন না।
শেখ হাসিনাও বেগম জিয়াহীন বিএনপি'কে বুঝতে চাইবেন; তিনি সহজে বিএনপি'র জন্য কোন ছাড়, কোন অবস্হায় দেবেন না; বিএনপি যদি নিজের থেকে ভালো কোন প্রস্তাব নিয়ে আসে, সেটা শেখ হাসিনা হয়তো নিতে পারে; বিএনপি'কে নিজ পায়ে দাঁড়াতে হবে, তারেক ও বেগম জিয়া আর নেই, ষড়যন্ত্র কাজ দেবে না।
তবে, এই সংলাপকে শেখ হাসিনা বিশালভাবে ব্যবহার করতে পারেন; তিনি চাইলে, বিএনপি'র তরুণ প্রফেশানেলদের ৫০ সীটে নমিনেশন দিতে পারেন। ড: কামালদের ২০/২৫ সীট, বাম পামদের ২০/২৫ সীট; রওশন, ইনুদের ২০ সীট দিয়ে একটা সরকার গঠন করে দেখতে পারেন; এখন উনার হাতে এক্সপেরিমেন্ট করার মতো সময় আছে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



