somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতিম ও হতদরিদ্রদের মোল্লা শফি পড়াচ্ছেন, শেখ হাসিনা কেন পড়ান না?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে, শেখ হাসিনা ও হেফাজতের মাঝে কি ধরণরের সম্পর্ক বিদ্যমান? আমার ধারণা, ইহা পরম শ্রদ্ধার সাথে পরস্পরকে ঠকানোর আন্তরিক প্রচেষ্টা মাত্র।

গতকাল, সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীর উপস্হিতিতে হেফাজত প্রধান, মোল্লা শফি সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন; ইহা আগামীদিনের বিষবৃক্ষের বীজ বপন মাত্র।

বর্তমানে দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় ১৩ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী আছে; একমাত্র বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোন দেশে এই পরিমাণ মাদ্রাসা আছে? হয়তো পাকিস্তানে থাকতে পারে! আমরা কি পাকিস্তান থেকে বের হয়েছিলাম আরেকটা পাকিস্তান হওয়ার জন্য?

শেখ হাসিনা সভায় বলেছেন, "সব থেকে বড় কাজ আপনারা করছেন: যারা এতিম বা একেবারে হতদরিদ্র, আপনারা তাদেরকে আশ্রয় দেন, খাদ্য দেন, শিক্ষা দেন। এর থেকে বড় কাজ আর কি হতে পারে"।

দেশের এতিম বা একেবারে হতদরিদ্র কিশোরদের পড়ালেখা, আশ্রয় দেয়া কি মোল্লা শফি ও হেফাজতে দায়িত্ব, নাকি শেখ হাসিনার তত্বাবধানে জাতির দায়িত্ব? শেখ হাসিনা কেন জাতির দায়িত্ব, সরকারের দায়িত্ব একজন সাধারণ(?) নাগরিকের হাতে তুলে দিয়ে আসছে ১৯৯৬ সাল থেকে? আসলে, এটা শুধু দায়িত্ব অবহেলা নয়, এটা গরীব শিশুদের আসল শিক্ষা থেকে দুরে রাখার ষড়যন্ত্র মাত্র, ইহা অপরাধ!

কওমী মাদ্রাসায় যদি ফিজিক্স, কেমেষ্ট্রী, বাইওলোজীতে পিএইচডিও দেয়া হয়, এরা বর্তমান সভ্যতা থেকে ২/৩ শত বছর পেছনে থাকবে; এরা একটা আলাদা শ্রেণী হিসেবে নিজদের আলাদা করতে বাধ্য হয়েছে শত বছর ধরে, আগামী শত বছরও ওরা আলাদা থাকবে; কারণ, দেশের মুল অংশ ওদের জন্য দারিদ্রতায় ভরা, আলাদা পড়ালেখা ও আলাদা জীবনের ব্যবস্হা করে আসছে শত বছর ধরে।

আমাদের স্বাধীনতার পর, সবার জন্য এক শিক্ষা ব্যবস্হা চালু করার দরকার ছিলো; কওমীরা গত ৪০ বছর কি করেছে কেহ জানে না, কিভাবে ওদের মাদ্রাসা চলেছে কেহ জানে না; আজকে তাদেরকে আলাদা রাখার কারণে "স্বীকৃতি" দিতে হচ্ছে! দেশের ক্যাডেট কলেজগুলোকে তো স্বীকৃতি দিতে হচ্ছে না; কারণ, সেখানে টনে টনে টাকা ঢালা হচ্ছে! যাদেরকে সরকার কিছু দিচ্ছে না, মোল্লা শফি ভিক্ষা করে তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে; আজকে তাদেরকে স্বীকৃতি দিতে হচ্ছে!

সময় মতো এরা প্রতিশোধ নেবে হয়তো; এই ‘কওমি জননী' মননী কিছুই কাজ দেবে না; আজকে, সব দরিদ্র শিশুদের থাকা-খাওয়া ও পড়ালেখার দায়িত্ব সরকারের হওয়ার দরকার, ইহা কারো হাতে যাওয়া অপরাধ; জাতির সম্পদের অভাব নেই!
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×