somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র নির্বাচিত ৮ জন এমপি'র শপথ নেয়া কি উচিত?

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি, মিএনপি, টিএনপি, সবাই মিলে ৮ সীটে জয়ী হয়েছেন, ৮ জন এমপি হয়েছেন, জাতির ৪০ লাখ মানুষ তাঁদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে, বিশ্বের সবচেয়ে বড় ও দামী পার্লামেন্টে পাঠায়েছেন; এখন, বিএনপি'র নির্বাচিত এমপি'দের শপথ নিয়ে, দায়িত্ব পালন করা কি উচিত, নাকি নির্বাচনে গোজামিলের বিপক্ষে প্রতিবাদ করে, শপথ না নেয়া উচিত?

এই ব্যাপারে আপনার মতামত কি? কর্ণেল অলি বলেছেন যে, নির্বাচিত ৮ জন এমপি যেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা না করেন; শপথ নেয়াটাকে তিনি বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করছে; উনি কি সঠিক? এই ৮ জনের শপথ না নেয়াটা জাতির প্রতি ন্যায়, নাকি অন্যায় হিসেবে দেখছেন আপনি?

বিএনপি'র থিংক-ট্যাংক প্রফেসর এমাজুদ্দিন সাহেবের লিখিত রাজনৈতিক প্রবন্ধগুলো যদি পড়ার সুযোগ পান, আপনি দেখবেন, উনি একজন এমপি'র সঠিক দায়িত্ব বুঝেন না; সেই ক্ষেত্রে আপনি, বাদি'র বউ, কিংবা বিএনপি'র ৮ জন নির্বাচিত এমপি যদি একজন এমপি'র দায়িত্ব না বুঝেন, হতবাক হওয়ার কিছু নেই! এই ৮ জন, ৮৮ জন, কিংবা ২৮৮ জন এমপি শপথ নিলে জাতির ক্ষতিটা একটু বেশী হবে অবশ্যই; সব নির্বাচিত এমপি শপথ না নিলে ক্ষতিটা কম হবে, ইলেকশানের পুরো খরচটা মার পড়বে; কিন্তু শপথ নিলে জাতি ক্রমাগতভাবে ৫ বছর ক্ষতিগ্রস্ত হবেন, এরা বেতন নেবেন, মেতন নেবেন, কেতন উড়াবেন!

আসলে, ৮ জন নয়, একজন রাজনীতিবিদের সামনে ২৯৯ জন অদক্ষ এমপি দাঁড়ায়ে কথা বলতে সাহস পাবে না; একজন রাজনীতিবিদের সামনে বদি'র বউ'এর বলার কি আছে? একজন রাজনীতিবিদের সামনে সালমান রহমানের বলার কি থাকতে পারে? শেখ সাহেব যদি পার্লামেন্টে বসতেন, বদি'র বউ'কে, বা সালমান সাহেবকে এমপি করা হতো, ওরা কি কথা বলার সাহস পেতো? সেই ১ জন রাজনীতিবিদ কি বিএনপি'র ৮ জনের মাঝে আছে?

এমপি'রা হলেন 'আইন প্রনেতা' : উনারা বিল আনার কথা, বিলকে পাশ করায়ে আইনে পরিণত করাই একজন এমপি'র সফলতা। এই ৮ জন যদি বিল আনে, বিল পাশ হওয়ার কোন ধরণের সম্ভাবনা নেই; কিন্তু দেশবাসী দেখবেন যে, এরা এই দেশের মানুষের জন্য বিল এনেছেন; এরা এমন বিল আনতে পারবেন, যেই বিলকে হত্যা করে আওয়ামী লীগের এমপিরা নিজেদের পায়ে কুড়াল মারতে বাধ্য হবে; এই ৮ জন কি সেই রকম কিছু? নাকি এরা পার্লামেন্টে গিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য ওয়াক আউট করবেন?
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×