somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় বিশ্বাস, জাতীয় চরিত্র, জাতির ভুল, জাতির কক্ষপথ রচনা করে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাপানীরা ১৯৪১ সালের ৭ই ডিসেম্বর আমেরিকার পার্ল-হারবার আক্রমণ করেছিলো, তদের ভুল ধারণা ছিলো যে, তারা প্রথমে আমেরিকা আক্রমণ করে, আমেরিকাকে দুর্বল করে দিবে; ফলাফল, ২টি এটম বোমা। জাপানীরা ২৪০০ আমেরিকানকে হত্যা করেছিলো সেই আক্রমণে, কিন্তু তারা পার্ল-হারবার দখল করার অবস্হানে ছিলো না, দরকারী জনবল নিয়ে পার্ল-হারবার পৌঁছার সম্ভাবনা কোনদিনও ছিলো না; জাপানীদের ভুল বিশ্বাসের কারণে হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা পড়েছিলো।

ফ্রান্সের লোকজন ও নেপোলিয়ন ভুল-বিশ্বাস থেকে রাশিয়া আক্রমন করেছিলো: নেপোলিয়ন ১৮১২ সালের জুন মাসে, ৫ লাখের বেশী সৈন্য নিয়ে রাশিয়া আক্রমন করে; সেই বছর সেপ্টেম্বরে নেপোলিয়ন মস্কো জয় করে নগরে প্রবেশ করে; নেপোলিয়ন ভেবেছিলেন যে, রাশিয়ার জার(সম্রাট) আত্মসমর্পন করতে আসবে; কিন্তু রাশিয়ান সম্রাট ও মস্কোবাসীরা নগর ছেড়ে চলে যায়; নেপোলিয়ন ১ মাস মস্কোতে থেকে দেশে রওয়ানা দেন; দেশে পৌঁছেন ১ লাখের কম সৈন্য নিয়ে। একই ভুল করেছিলো জার্মানরা, ফলাফল ভয়ংকর: ৪ বছর যুদ্ধ করে জার্মানরা ভয়ংকরভাবে পরাজিত হয়েছিলো, জার্মানী ২ ভাগে বিভক্ত হয়েছিলো।

পাকিস্তান স্বাধীন হওয়ার সাথে সাথে ততকালীন সরকার ও মোহাম্মদ আলী জিন্নাহ এক অদ্ভুত জাতী গঠনের দিকে মনোনিবেশ করে: তারা বিশ্বাস করতো যে, পাকিস্তানীরা মুসলিম হিসেবে একই ধরণের পোশাক-পরা উচিত, একই ভাষায়(উর্দু'তে) কথা বলা ও একই সংস্কৃতি অনুসরণ করা উচিত। যেখানে সব যায়গায় ইংরেজী চলছিলো, সেখানে উর্দু'কে রাষ্টভাষা করার ঘোষণা দেয়া, এটা বিশাল ভুল ধারণা ছিলো। বাংগালীরাও মগজ হারিয়ে, বাংলাকে রাষ্টভাষা করার জন্য লেগে যায়; বাংগালীরা ইংরেজীকে রাষ্টভাষা হিসেবে চাইলে ততকালীন সরকারের জন্য সমঝোতার পথ খোলা থাকতো; ২ পক্ষই চরম পথ অবলম্বন করায় ৪ জনের বেশী বাংগালীকে প্রাণ দিতে হয়; ১৯৫১/৫২ সালে, উর্দু বা বাংলা'কে রাষ্টভাষা চাওয়া ছিলো ভুল ধারণার বিকাশ।

৩০ লাখ মানুষের প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে, ১৯৭২ সালেই চরমপন্হীরা মানুষ মেরে ক্ষমতা দখলে নেমে যায়; সিরাজ শিকদারের লোকেরা দেশের গ্রামগুলোতে জোতদার নাম দিয়ে সাধারণ চাষীদের হত্যার শুরু করে; নতুন দেশে এগুলো ভয়ংকর ধারণা; এরপর, একই কাজে নেমে পড়ে জাসদ'এর গণ-বাহিনী; তাদের ধারণা ছিলো, তারা লেনিন বা মাও'এর মতো বাংলাদেশের ক্ষমতা দখল করে নেবে; ফলাফল, অপ্রয়োজনীয় রক্ষীবাহিনীর জন্ম, জাসদের ১০/১২ হাজার তরুণের মৃত্যু।

শেখ সাহেবকে হত্যা করে, জেনারেল জিয়া ক্ষমতা দখল করার পর, দেশে ৩ ভাগের ১ ভাগ লোকজন জিয়াকে বীর হিসেবে মেনে নেয়, এটা ছিলো ভংকর ভুল; মিলিটারী ক্ষমতায় থাকায়, বাকীরা চুপ হয়ে যায়; জেরারেল জিয়া হ্যাঁ/না ভোট দিয়ে মিলিটারী এডমিনিষ্ট্রেটর থেকে প্রেসিডেন্টে পরিণত হয়; মিলিটারীর সাপোর্টারেরা উনাকে 'জাতীয়তাবাদী' হিসেবে প্রচার চালায়, এটা জাতীয়তাবাদের বিপক্ষে বিশাল আক্রমণ ছিলো, কিন্তু এই ধারণা আজও চালু আছে। এই ধারণা জাতিকে ২ ভাগে বিভক্ত করেছে; আজকে দেশে যা ঘটছে, তার পেছনে এই ভুল ধারণাও কাজ করছে।

জাতীয় বিশ্বাসগুলোকে তলিয়ে দেখার জন্য, জাতির বর্তমান চরিত্র বুঝার জন্য, জাতির ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য, জাতির একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকার দরকার।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×