
কয়জন বাংগালী শিখদের স্বাধীনতা চান, কতজন বাংগালী আসামীদের স্বাধীনতা চান, কতজন বাংগালী বালুচদের স্বাধীনতা চান, কতজন বাংগালী কাশ্মীরের মানুষের স্বাধীনতা চান? কতজন বাংগালী ভারতে সব মুসলমানের জন্য আলাদা দেশ চান? কতজন বাংগালী চান যে, উনার নিজের প্রতবেশীর ছেলেমেয়েরা ভালো পড়ালেখা করে, ভালো করুক, টোকাইদের ভার সরকার গ্রহন করুক?
কাশ্মীরের জন সংখ্যা মাত্র ১ কোটী ৩০ লাখ, ভারতে ২২ কোটী মুসলমান আছেন, সব মুসলমানের জন্য বাংগালীরা আলাদা দেশ চাচ্ছেন না কেন?
যেসব বাংগালী আসাম ও শিখদের আলাদা দেশের পক্ষপাতি, তারা যথাসম্ভব আরো বড় কিছুতে বিশ্বাসী, "ভারত ভেংগে যাক"; যাক, এগুলোকে সঠিক রাজনৈতিক ভাবনা বলা ঠিক হবে না; যারা টুকরো টুকরো ভারত চান, যারা দরিদ্র ভারত চান, যার দরিদ্র পাকিস্তান চান, তারা রাজনীতি বুঝেন না, তারা নিজভুমের জন্যও হিতকর মানুষ নন; তারা অপরাজনীতির মানুষ, তারা লজিকহীন মানুষ।
কাশ্মীর স্বাধীন হলে, যথাসম্ভব পাকিস্তান, কিংবা আফগানিস্তানের মতো একটি দেশ হতো, কিংবা কোনভাবে আমাদের মতো হতো, মানুষের জন্য কিছু হতো না; আমাদের মতো, পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো আরেকটা দেশ হলে, ভালো কি হবে? হয়তো, একটা মুসলিম দেশ বাড়তো!
যেসব জাতি স্বাধীন হতে চায়, তাদের স্বাধীন হতে দেয়ার দরকার আছে; সেটা ভালো হোক কিংবা খারাপ হোক; কিন্তু এশিয়ার কেহ সেটাতে বিশ্বাস করে না; পাকিস্তান বালুচদের স্বাধীন হতে দেবে না, ভারত কাউকে আলাদা হতে দেবে না।
১৯৪৭ সালের বিভক্তির সময়ের বাস্তবতা আজকে নেই; আজকের বাস্তবতা হলো, ভারতে মানুষ ভারতকে টুকরা করার বিপক্ষে; তা'হলে, আসাম, শিখল্যান্ড, কাশ্মীর কেহ আজকে স্বাধীন হচ্ছে না। শিখেরা ভারতে ও বিদেশে ভালো অবস্হান করার চেষ্টা করছে; আসামের মানুষের মুল সম্পদ: চা-বাগান, খনিজ, গাছ ও পাথর ভারতীয় ক্যাপিটেলিষ্টদের দখলে, ভারতের অন্য জনগোষ্টির তুলনায় আসামের মানুষের কিছুই নেই!
কাশ্মীর ভারতের শ্মশান, আজকের ভারতে প্রতিমাসে এত বেশী মানুষ কোথায়ও নিহত হয় না, এত খারাপ শিক্ষার হার, বেকারত্বের হার আর কোথায়ও নেই! কাশ্মীরের আরেক দু:খ, পাকিস্তানের প্রতি আস্হা; পাকিস্তান একটি দুষ্ট সামরিক জাতি, তারা ইরান, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মতো, এরা নিজেদের মানুষের জীবনকে ভালো করার কথা ভাবে না, অন্যের ক্ষতির কথা ভাবে প্রথম।
কাশ্মীরের মানুষের দরকার পাকীদের ত্যাগ করে, ভারতের সরকারের সাথে শান্তিচুক্তি করে পড়ালেখায় ফিরে যাওয়া, চাকুরী চাওয়া; স্বাধীনতা আরো ৫০ বছর পর হয়তো আসবে, না হয়, কোনদিনও আসবে না।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৯ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




