somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার যখন বলে, 'দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই'

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


News Link

ডাক্তার যখন বলে, 'দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই', উহা অবশ্যই ডাক্তার নয়; ওবায়দুল কাদের সাহেব অসুস্হ হয়ে, ঢাকার সবচেয়ে বিখ্যাত হাসপাতালে আছেন; উনাকে যারা চিকিৎসা করছেন, তাদের চীফ কার্ডিওলোজিষ্ট, অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেছেন, 'উনার অবস্হা উঠানামা করছে, দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই'! এই ধরণের কথা একজন রোগীর জন্য ভয়ংকর খারাপ কথা, এই ধরণের ডাক্তারের হাতে পড়লে, অবস্হা কোনদিকে যাবে বলা মুশকিল; এই ধরণের লোক ডাক্তার হওয়া সমাজের জন্য ভীতিকর।

ওবায়দুল কাদের সাহেব নিশ্চয় সৌভাগ্যবান, উনার জন্য হয়তো কয়েকটা রুম বরাদ্দ করেছে, কিংবা উনার রুমের আশপাশের রোগীকে সরায়ে দিয়ে কয়েকটা রুম খালি করা হয়েছে; উনাকে নিশ্চয় হাসপাতালের করিডোরে, কিংবা ফ্লোরে থাকতে হচ্ছে না! যেভাবে দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে, সকল মন্ত্রী, সেক্রেটারী, হাসপাতালে গিয়ে উঠছেন ওবায়দুল কাদেরকে সাহেবকে দেখার জন্য, নতুন কোন রোগী হাসপাতালের আশেপাশে যাবার সুযোগ পাবে না; ২/৪ জন হয়তো হাসপাতালের আশেপাশের রাস্তায় প্রাণ হারাবেন।

যেই ডাক্তার বলেছেন দোয়া করতে, উনি জানায়েছেন যে, কাদের সাহেবকে ভালো, কিংবা দোয়াবিহীন চিকিৎসা দেয়ার জন্য সিংগাপুর নিতে হবে! আমার পোষ্ট লেখা শেষ হওয়ার আগেই হয়তো এয়ার এ্যামবুলেন্স এসে যাবে; এটাও ভালো, দোয়া করতে বলা চিকিৎসকের অধীনে থাকা ভয়ংকর ব্যাপার!

ক্ষমতাশীল বাংগালীরা অসুস্হ হলে বিদেশে গিয়ে চিকিৎসা করায়, কেহ কেহ ওখানে মৃত্যুবরণও করেছেন; কিন্তু এদের একজনও সাধারণ মানুষের চিকিৎসার জন্য কিছু করেনি; অনেকে সেটা ভাবার সময়ও পাননি পরে। আমাদের প্রেসিডেন্টগুলো মোটামুটি চিকিৎসার জন্য বিদেশেই অবস্হান করেন, সিংগাপুর অনেকটা এদের অফিস! আমাদের বর্তমান প্রেসিডেন্ট কখন ঢাকায় আছেন, সেটা বের করাই একটা সমস্যা! তবে, আজকে ঢাকায় আছেন, উহা বুঝা যাচ্ছে!

ওবায়দুল কাদের সাহেব সুস্হ হয়ে উঠুক; আশাকরি, এই ধরণের কঠিন রোগের ভালো চিকিৎসা বিদেশে হলে, তিনি দোয়া করার উপদেশ দেয়ার ডাক্তারদের বুঝতে পারবেন; যারা দোয়ায় বিশ্বাস করে, তাদেরকে জাতীয় মসজিদে ভালো পোষ্টের ব্যবস্হা করে দিয়ে, হাসপাতাল থেকে বের করে দেয়া সঠিক হবে।


সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×