somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাজনীতি জাতির মাঝে হিংসার ঘনত্ব বাড়িয়ে চলছে

০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



*** ব্লগারদের নিয়ে আমি গর্ববোধ করি, আপনিও ব্লগার, আমার পোষ্ট রিফ্রেশ করবেন না ***

ওবায়দুল কাদের অসুস্হ হওয়ার পর, যেই পরিমাণ উল্লাস প্রকাশ করা হয়েছে, এটা একটা জাতির মানসিক স্বাস্হ্য বুঝার জন্য ও চিন্তিত হওয়ার জন্য যথেষ্ট ডাটা; শেখ হাসিনা অসুস্হ হলে, আরো পরিস্কার ডাটা পাওয়া সম্ভব হবে। আধুনিক রাজনীতিতে অহিংসার প্রতীক হয়ে আছেন আমাদের উপমহাদেশের একজন মানুষ; আধুনিক রাজনীতিতে হিংসার প্রতীক হয়ে আছেন এই উপমহাদেশের অসংখ্য অসংখ্য রাজনীতিবিদ। অপরাজনীতির কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে হিংসা ছড়িয়ে পড়েছে, এবং সাম্প্রতিক সময়ে বিরাজমান হিংসার ঘনত্ব বুঝার সুযোগ হলো ওয়ায়দুল কাদেরের অসুস্হতাকে নিয়ে উল্লাসের পরিমাণ দেখে।

যেসব জাতি নিজেদের মানুষকে হিংসার চোখে দেখে, বাংগালী জাতির নাম সেই লিষ্টে থাকার কথা। হিংসা জাতীয় ঐক্য ধ্বংস করে দেয়, সেটা আপনারা বাংলাদেশে দেখছেন। বাংলাদেশ ব্যতিতও এই ধরণের জাতি বিশ্বে আরো আছে; আমি ইয়েমেনিদের কথা বলতে পারবো; ওরা বাংগালীদের চেয়ে একটু বেশী হিংসুক; সেজন্যই ওরা আরবদের মাঝে সবচেয়ে পেছনে পড়ে-থাকা জাতি। নিজেদের মাঝে অহিংসার প্রতীক হচ্ছে, ইহুদী জাতি!

এক নাগরিক অন্য নাগরিককে হিংসা করার বিবিধ কারণ থাকতে পারে: সামজিক বৈষম্য, ধর্মীয় কারণ, পারিবারিক প্রতিযোগীতা, অন্যের অধিকার খর্ব করা, আরো অনেক অনেক কারণ থাকতে পারে; কিন্তু রাজনীতিই হিংসা বৃদ্ধির কারণ হলে, এটা সাংঘাটিক ধরণের সমস্যার সৃষ্টি করে; কারণ, রাজনীতি হলো জাতির বিকাশের নিয়ামক; বিকাশের নিয়ামকই যদি বিষাক্ত হয়ে যায়, জাতি ভয়ানক মানসিক যাতনায় ভোগে।

অপরাজনীতির হিংসার কবলে পড়েছে সামু ব্লগও; সকল রাজনীতিবিদ সামুর ব্যাপারে উৎসাহী হওয়ার কথা; কিন্তু সামুর পক্ষে কথা বলার জন্য জামাত, বিএনপি ও আওয়ামী লীগের একজন নেতাকে পাওয়ার কোন সম্ভাবনা হয়তো নেই! সামু যে আছে, সেটা সব দলের নেতারা জানেন; বিশেষ করে, আওয়ামী লীগের কয়েকজন নেতা জানেন; তারা মিডিয়ায় নিশ্চয় সামুর প্রতি প্রতিহিংসার থাবা দেখছেন; কেহ কিছু বলেছেন বলে মনে হয় না। অপরাজনীতি হিংসার ঘনত্ব বাড়াচ্ছে, এবার উহা পরিমণ বুঝার মতো ডাটা আপনারা পেয়েছেন!




সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×