somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই মেলায় যেসব ব্লগারদের বই বের হয়েছে, তাঁরা মুখ খুলুন

১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামু ব্লগের ৫০/৬০ জন ব্লগার বই বের করেছেন এবার, সবাইকে অভিনন্দন; মেলার সময় লেখকেরা ব্যস্ত ছিলেন; বইমেলা শেষ হয়েছে, সপ্তাহ'খানেক সময় পেয়েছেন লেখকেরা; এখন সময় হয়েছে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলার; আমরা অপেক্ষা করে আছি।

সময়ের সাথে তাল রেখে, এবারের বইমেলা সবচেয়ে বড় বইমেলা হয়েছে; বই বিক্রয় ১১০ কোটী টাকার (আনুমানিক) কাছাকাছি হয়েছে বলে মনে হয়। নতুন বইয়ের সংখ্যা ৪ হাজার ৯ শ'তের কাছাকাছি হতে পারে; গত বছর নতুন বইয়ের সংখ্যা ছিল ৪ হাজার ৫৯০ টির মতো। গত বছরের নতুন বই সম্পর্কে অনেক খারাপ সংবাদ ছিলো: শতকরা ৯০ ভাগ বই মানসম্পন্ন ছিলো না; এই সঠিক সমালোচনাটা কাজ করেছে; এবার নীচুমানের বই'এর সংখ্যা শতকরা ৭৫ ভাগ হতে পারে শুনলাম।

২০১৪ সালে, প্রকাশকের পরিমাণ ছিলো ৩০০; এদের মাঝে কিছু মতলববাজ প্রকাশক ছিলো; এবার প্রকাশকের সংখ্যা ৫০০; ৬ বছরে নতুন ২০০ প্রকাশক বেড়ে যাওয়াটা খুব একটা সুলক্ষণ নয়; বাংলাদেশে পাঠকের সংখ্যা বৃদ্ধির অনুপাতের সাথে এই সংখ্যার মিল কম; এখানে বেশ গোজামিল আছে, এদের অনেকেই সঠিক প্রকাশক নন, এরা ঠিকাদার ধরণের প্রকাশক, এরা নীচু মানের বই প্রকাশ করে। আমেরিকা থেকে যাঁরা বই প্রকাশ করেছেন, তাঁদের থেকে ২ জন লেখক আমার পরিচিত; এদের বই মোটামুটি প্রকাশ হওয়ার মতো মান-সম্পন্ন বলে আমার মনে হয়নি; বই প্রকাশ উপলক্ষে, ২ জনই দেশে গিয়েছিলেন; ১ জনের সাথে সম্প্রতি কথা হয়েছে; উনি নিজের বেশীর ভাগ বই পরিচিতদের ফ্রি দিয়েছেন; আমাকেও একটা দিয়েছেন; আমি অনেক কষ্টে ১ম পৃষ্টা পড়েছি! এঁরা ২ জনই নতুন প্রকাশকদের সাহায্য নিয়ে, নিজের টাকায় বই প্রকাশ করেছেন।

ব্লগারদের সাফল্য দেখে, গত ২/১ বছর থেকে অনেকের মতো আমিও বই প্রকাশের কথা ভেবেছিলাম; আমার চোখের অসুখের জন্য গত ২ বছরে আমি আসলে কিছুই করিনি; এবার ব্লগারদের অভিজ্ঞতা শোনার জন্য বসে আছি। আমি রাজনীতি ও মুক্তিযুদ্ধের উপর লেখার কথা ভাবছি। আপনারা, ব্লগে যাঁরা আমাকে কিছু সময় থেকে দেখে আসছেন, তাঁরা পরামর্শ দেবেন।

ব্লগারদের মাঝে অনেকের বই খুবই জনপ্রিয়তা পাবার কথা, সেটা ঘটেছে কিনা জানাবেন; যদি কোন কারণে, কোন ব্লগারের বই তেমন চলেনি, সেটা নিয়ে মন খরাপ করার তেমন কারণ নেই; বই না চলার কারণগুলো বের করার দরকার আছে; এসব নিয়ে ব্লগে আলোচনা করলে আমরা উপকৃত হবো।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:১০
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×