সামু'র পোষ্টে পর্ণযুক্ত-মন্তব্য করে, সামুর লেখক ও পাঠকদের সাময়িকভাবে বিব্রত করা হচ্ছে; এগুলো থেকে নিজকে রক্ষা করতে সামু নিজকে যেভাবে গুটিয়ে নিয়েছে, তা একটু বেশী বলেই মনে হচ্ছে! এই মহুর্তে, সামু নিয়ে বাইরে অনেক আলাপ হচ্ছে, এই সময় অনেকই সামুতে রেজিষ্ট্রেশন করতে চাইবেন; রেজিষ্ট্রেশন করতে না পারলে, অনেকেই হতাশ হয়ে যাবেন, ও সামু সম্পর্কে উৎসাহ হারাবেন। নতুন রেজিস্ট্রেশনের পর, ২/৪ দিন কমেন্ট করতে না দিলে, দুষ্টরা নিরুৎসাহিত হবে।
পোষ্টে ছবি যোগ করলে অসুবিধা কিভাবে হচ্ছে? যাদের লেখা ১ম পাতায় আসে, তারা পর্ণ ইত্যাদি যোগ করার কথা নয়! এমনিতেই অনেকই ছবি যোগ করেন না; কিন্তু আক্রমণের মুখে পোষ্টে ছবি যোগ করা বাদ দিলে, আক্রমণকারীরা ইহাকে নিজেদের সাফল্য হিসেবে গণ্য করতে পারে। মনে হয়, শুধুমাত্র কমেন্টে ছবি যোগকরা বন্ধ করলে দুষ্টরা অনেকটা থেমে যাবে।
যেই ২/১ জন মানুষ সামুকে বন্ধ করতে চাচ্ছে, তারা সামুকে দুর্বল হিসেবে দেখতে চায়; সামু যদি স্বাভাবিকভাবে চলতে থাকে, তারা ভীত হয়ে যাবে। আরেকটা ব্যাপার, যারা সামুকে বন্ধ করার চেষ্টা করছে, তারা প্রশাসনে থাকলে, শেষ অবধি এর জন্য বড় মুল্য দেবে বলে মনে হয়। সবচেয়ে শক্তিশালী যেজন সামুর উপর আক্রমণ চালাচ্ছে, উহার চাকুরী চলে যাবার বিরাট সম্ভাবনা আছে।
মনে হয়, সামুতে মাঝে মাঝে প্রশাসনের কিছু লোকজন ব্লগিং করেছে; তারা ব্লগিং'এ সুবিধা করতে পারেনি কোন সময়; সামু সম্পর্কে এরা প্রশাসনে খারাপ ধারণা দেয়ার সম্ভাবনা পুরোপুরি। প্রশাসনে সামু নিয়ে আলাপ হওয়ার ফলে, নতুন করে প্রশাসনের ২/৪ জন রেজিষ্ট্রেশন করার সম্ভাবনা আছে; রেজিষ্ট্রেশন করতে না পারলে, তারা সামুকে অস্হিতিশীল হিসেবে নিতে পারেন।
এগুলো আমার ধারণা মাত্র; বর্তমান পরিস্হিতিতে সামু নিশ্চয় বিবিধ দিক নিয়ে ভাবনাচিন্তা করে এগুচ্ছে! সামু যাহা সঠিক মনে করে, সেটাই কার্যকরী করবে; তাতে আমাদের সমর্থন থাকবে; কিন্তু সামান্য কমেন্ট আক্রমণে সামু নিজকে বেশী গুটিয়ে নিলে, আক্রমণকারীরা নিজদের সাফল্য গণনা করার সুযোগ পাবে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





