প্রধান কারণ দারিদ্রতা ও নীচুমানের শিক্ষা; বড় কারণ নিরাপত্তাহীনতা! মুসলমানেরা অন্য মুসলমান দেশে গেলে, তাদেরকে দাসের সমান অধিকারও দেয় না। অনেক মুসলিম দেশে, স্বদেশের সরকার, প্রশাসন, প্রতিবেশী তাদের প্রতিকুলে, সেই তুলনায় পশ্চিমের খৃষ্টান দেশে তারা সাহায্য পায়, নিরপত্তা পায়, আয়ের পথ খুঁজে পায়, শিক্ষার সুযোগ পায়। সিরিয়ার রিফিউজীরা বাংলাদেশে এসেছে? তারা তুরস্কেও থাকেনি, চলে গেছে জার্মানী।
আজকের বাংলাদেশে কি পরিমাণ মানুষ রোহিংগাদের রাখতে চাচ্ছে? বেশীরভাগই রোহিংগাদের তাড়িয়ে দেয়ার পক্ষে। মুসলমানেরা নিজ দেশ থেকে অন্য ধর্মীদের তাড়িয়ে দিয়েছে নির্মমভাবে, তারপর নিজের লোকদের উৎখাত করণে মনোযোগ দিয়েছে আজকাল।
হযরত মোহাম্মদ ( স: ) ইয়েমেনের দিকে, বা কুফায় কেন হিজরত করেননি? কারণ, ইয়েমেন ছিল দরিদ্র, কুফার লোকেরা ছিলো উগ্র; মদীনার লোকেরা ছিল অপেক্ষকৃত সম্পদশালী ও নিরাপদ। নবী ( স: ) এর হিজরতের জন্য তখনকার দিনে সবচেয়ে ভালো যায়গা হতে পারতো, জেরুসালেম, কিংবা দামাস্কাস; তিনি সেইদিকে যাননি কেন? কারণ, ওখানে তখন রোমানরা, ওরা তখন নতুন খৃষ্টান; ওদের রক্তে তখন টগবগে নতুন খৃষ্টানধর্ম, উহা নতুন করে কোন ধর্মকে সহ্য করার মতো অবস্হানে ছিলো না। আজকের খৃষ্টানধর্ম অনেকটা পোষ মেনেছে, আগের মতো ক্রুসেড ক্রুসেড করছে না।
৪/৫ বছর আগে, লন্ডন থেকে একটা তাবলীগ জামাত এসেছিলো, উহাতে অনেক শিক্ষিত লোকজন ছিলেন; একজন ছিলেন বুয়েট থেকে পাশকরা মেকানিক্যাল ইন্জিনিয়ার, পরে সুইডেনে ইন্ড্রাস্ট্রিয়েল ইন্জিনিয়ারিং এ মাস্টার্স করেছেন; উনি উনার বক্তৃতায় অনেক কথার মাঝে বললেন যে, আগামী ৩০ বছরের মাঝে বেলজিয়াম ও ৪০/৫০ বছরের মাঝে ফ্রান্স, ইংল্যান্ড মুসলমানদের করতলে এসে যাবে। উনি বক্তৃতা শেষে প্রশ্নোত্তর দিচ্ছিলেন; আমার ১ম প্রশ্ন ছিলো, উনি কি চাকুরী করছেন, নাকি বেকার? উনি বেকার ছিলেন। আমার ২য় প্রশ্ন ছিলো, "ইউরোপের মহানজাতিগুলো: ফরাসী, ইংরেজ, ওলন্দাজরা মুসলমানদের করতলে এলে, উহা কি বিরাট এক সভ্যতার পরাজয় হবে না?" উনি উত্তরে বলেছিলেন, আল্লাহ তাদেরকে আরো বড় সভ্যতার পতাকাতলে আনছেন! কিছুদিন আগে, ব্লগেও এই ধরণের এক পোষ্টে এক ব্লগার বলেছিলেন যে, ইউরোপ মুসলমানদের অধীনে চলে আসবে। বুঝতে হবে, ইহা কোনভাবে সভ্যতাকে সাহায্য করবে কিনা?
সব মুসলমান দেশে দরকারের বেশী সম্পদ আছে, মাহাথির সেটা প্রমাণ করেছে; সিরিয়ানরা সম্পদের অভাবে দেশ থেকে পালায়নি, পালায়েছে ধর্মের কারণে, অশিক্ষার কারণে। মালয়েশিয়া, কানাডাতে বাংগালী পল্লী গড়ে উঠছে বাংলাদেশ থেকে সম্পদ চুরির কারণে; বাংগালীরা দেশ ছাড়ছে কারণ দেশের সরকার ও প্রশাসনে গর্দভের সংখ্যা বেড়ে গেছে; আরবেরা দেশ ছাড়ছে, কারণ আরবেরা নিজ গোত্রের বাহিরের আরবদের কিছু দিতে চাহে না; ইরানীরা দেশ ছাড়ছে, কারণ স্বয়ং সরকারই জংগীবাদের জন্মদাতা; পাকিস্তানীরা দেশ ছাড়ছে, কারণ উহাকে এখন দেশ বলেই মনে হয় না।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৯ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





