somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার প্রবেশ, জেনারেল জিয়ার প্রস্হান

১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাহেব উনার বড় মেয়ে শেখ হাসিনাকে রাজনীতিতে রাখতে চাননি; তিনি শেখ হাসিনাকে এক অরাজনীতিবিদ চাকুরীজীবির সাথে বিয়ে দিয়ে গৃহবধু করে রাজনীতি থেকে দুরে সরায়ে দেন। শেখ হত্যার পর, আওয়ামী লীগ বিভক্ত হয়ে, নিজেদের মাঝে পার্টির মালিকানা নিয়ে সংগ্রামে লিপ্ত, এবং আওয়ামী লীগের কয়েকজন শেখ হত্যার সাথে জড়িত থাকায়, দেশের নির্বাচিত প্রেসিডেন্ট, শেখ হত্যা যে অপরাধ, সেটা বলার জন্যও কোন নেতৃত্ব ছিলো না।

শেখ হত্যার পরদিন, ১৯৭০ সালের বিপ্লবী বাংগালীরা, ১৯৭১ সালের যোদ্ধা বাংগালীরা, ১৯৭৩ সালের আওয়ামী ভোটারেরা কিন্তু বাতাসে মিশে যায়নি; তাদের সামনে নেতৃত্ব ছিলো না; তারা দেশের প্রেসিডেন্ট হত্যাকারীদের কাছে অসহায় হয়ে পড়ে! এদের অনেকই শেখ সাহেবের উপর অসন্তষ্ট হয়ে পড়েছিলো; কিন্তু শেখ সাহেবকে হত্যা করে, যারা হাজার মিথ্যা অপবাদ ছড়ায়ে, শেখ সাহেবকে অপরাধী হিসেবে জাতির সামনে উপস্হিত করছিলো, তারা ১৯৭০ ও ১৯৭১ সালের মানুষের সামনে কখনো বীর ছিলো না।

শেখ হাসিনা ইউরোপে বসে বাবা ও পুরো পরিবারের নিহত হওয়ার সংবাদ পান; তিনি প্রথমে নিতান্ত অসহায় হয়ে পড়েন, তিনি জানতেন যে, দেশের মিলিটারী ও বিদেশী শক্তি এতে জড়িত, এবং যারা স্বাধীনতা-বিরোধী ছিলো, তারা হত্যাকারীদের পক্ষ নিয়েছে; তিনি বুঝতে পেরেছিলেন, এই অবস্হায়, বাবা ও পরিবার হত্যার বিচার পাওয়া সম্ভব নয়; সর্বোপরি, হত্যাকারীরা দেশের ক্ষমতা যেভাবে দখল করেছে, এটা ৩য় বিশ্বের পরিচিত রাজনীতি; এটার সাথে সংগ্রাম করে দাঁড়ানো এক ভয়ংকর ব্যাপার; তবে, একদিন উনাকে সেটার সন্মুখীন হতে হবে।

দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করা সঠিক হয়েছে, এই ধরণের মনোভাব গড়ে তোলা হয়েছিলো দেশে; তারপর, পা্র্লামেন্টে বিল এনে, এই হত্যাকান্ডের বিচার বন্ধ করা হয়েছিলো; এসবের বিপক্ষে লড়ার মতো মনোবল ও শক্তি আওয়ামী লীগ নেতাদের ছিলো না।

শেখ হাসিনা পরবর্তী ৫ বছর প্রস্তুতি নেন, কি করে বাবার ও দেশের নির্বাচিত প্রেসিডেন্টের হত্যাকারীদের মোকাবিলা করতে হয়; তাঁকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অবস্হা, সরকারের নীতি, সরকারের শক্তি, দেশের মানুষের মনোভাব বুঝতে হয়েছে। আওয়ামী লীগের বিভক্তি উনাকে হতাশ করেছে। তিনি আওয়ামী লীগকে এক করার কাজে বেশ সময় ব্যয় করেন।

দেশে প্রবেশের আগে তিনি ভারতে অবস্হান করছিলেন; সেখান থেকে তিনি আওয়ামী লীগকে শক্তিশালী করার প্ল্যান নেন; তিনি বুঝতে পারেন যে, সেটা কার্যকরী করতে হলে, তাঁকে দেশের মাটিতে ফিরতে হবে; তাতে প্রাণ গেলে যাক। ১৯৮১ সালের ১৭ই মে, তিনি নিজের প্রানটিকে হাতে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন; বাকীটুকু বিএনপি-জামাত অনুভব করতে পেরেছে!






সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ রাত ১২:৫৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×