somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি বুঝা লাগবে না, সাধারণ জ্ঞান দিয়ে এনালাইসিস করুন

২২ শে মে, ২০১৯ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত নির্বাচনে, বিএনপি'র সেক্রেটারী মির্জা সাহেব বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন; গত নির্বাচনে আওয়ামী কোশালিশনের বাহিরে যেই ৮ জন জিতেছেন, তাদেরকে "বাংগালী রাজনীতির গুরু" উপাধী দিলেও যথেষ্ট হবে না; এবং এরা কিভাবে জিতেছেন, সেটা জাতির কাছে এক উত্তরহীন প্রশ্ন হয়ে থাকবে দীর্ঘদিন।

৮ জনের মাঝে, শুধু ফখরুল সাহেব শপথ নেননি, সময়ের সাথে উনার জয়ের বৈধতা হারিয়ে গেছে; সেখানে নির্বাচন হতে যাচ্ছে; এখন, সেখানে এমপি পদে প্রতিযোগীতা করতে বিএনপি থেকে ৫ জন নমিনেশন কিনেছেন, এবং তার মাঝে বিএনপি'র ৩৬ বছরের সভাপতি বেগম জিয়াও আছেন। ধরলাম, এদের একজন (বিএনপি থেকে) আবার বিজয়ী হলেন; নতুন বিজয়ী কি শপথ নেবেন, নাকি আবারো শপথ না নিয়ে, বগুড়া-৬'কে ঝুলায়ে রাখবেন? এটা কি দেশের মানুষের সাথে সঠিক রাজনৈতিক আচরণ?

আমাদের দেশে বর্তমানে যা ঘটছে, একমাত্র আফ্রিকা ব্যতিত বিশ্বের অন্য কোথায়ও এসব ঘটার সম্ভাবনা নেই; মানব জাতি এতো পেছনে পড়ে নেই, আজকের মানব জাতি এর থেকে অনেক বেশী চিন্তাশীল, অনেক মানবিক, অনেক বুদ্ধিমান। তবে, আমাদের জাতিকে এখানে এনেছেন আমাদের রাজনীতিবিদরা, ব্যুরক্রেটরা ও মিলিটারী।

বিএনপি গত ভোটে পরাজয়ের জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন; ঠিক আছে, শেখ হাসিনা দায়ী; কিন্তু মির্জা সাহব বিরোধী পক্ষ থেকে যেই সুযোগটা পেলেন, সেটাকে জাতির ভালো জন্য ব্যবহার করতে পারতেন না? তিনি কি সংসদে দাঁড়িয়ে, জাতির পক্ষ থেকে কমপক্ষে বর্তমান অবস্হার বিপক্ষে কথা বলতে পারতেন না? এখন উনার স্হানে, বেগম জিয়া যদি জয়ী হয়ে আসেন, বেগম জিয়া কি উনার মতো রাজনৈতিক প্রজ্ঞা রাখেন যে, বেগম জিয়া উনার চেয়ে ভালো কিছু বলতে পারবেন? সবচেয়ে বড় কথা, বেগম জিয়া জেলে থেকে, ওখানে কি জিততে পারবেন? বিএনপি যেসব টুকিটাকি চালাকী করছে, শেখ হাসিনা সেগুলোকে শিশুদের চড়ুইভাতি হিসেবে নিচ্ছেন সম্প্রতি।

মির্জা ফখরুল এভাবে সুযোগ ছেড়ে দিয়ে প্রমাণ করেছেন যে, শেখ হাসিনই সঠিক, বিএনপি'কে কোন ধরণের সুযোগ দেয়া ঠিক নয়।

শেখ হাসিনার জন্য ভালো সুযোগ: বেগম জিয়াকে ভোটে অংশ নেয়ার সুযোগ দিয়ে, পরাজিত করার জন্য বড় সুযোগ এসেছে; তাতে বেগম জিয়ার শেষ মান-সন্মানটুকু বিলীন হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৯ রাত ১২:২১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×