
*** সরকার যদি অবসরপ্রাপ্ত সুশিক্ষকদের এডভাইজার বানান, সরকারের পকেট থেকে চা-পানির খরচ হবে মাত্র; ফলাফল হবে বিশাল ***
মাদ্রাসার ছাত্রী রাফির সাথে তার শিক্ষক শারীরিক সম্পর্ক স্হাপনের চেষ্টায় ব্যর্থ হয়ে, অন্যদের সহায়তায় তাকে আগুনে পোড়ায়ে হত্যা করছে; রাফী শিক্ষকের সাথে শারীরিক সম্পর্ক স্হাপন না করার জন্য মাদ্রাসা থেকে অনুপস্হিত থাকে, পরীক্ষা দিতে এসে সে প্রাণ হারায়। শুরুতেই, রাফী যদি কোন একজন মহিলা এডভাইজারের সাথে আলাপ করার ও অভিযোগ করার সুযোগ পেতো, রাফির প্রাণ রক্ষা হতো, এবং ক্রিমিন্যাল শিক্ষকটি মাদ্রাসা থেকে অপসারিত হতো; যাক, সরকার মাদ্রাসার মেয়েদের রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে, মাদ্রাসাগুলোতে 'মেনটর' দিচ্ছে; এটা বিশাল ভালো একটি পদক্ষেপ; এই ধরণের পদক্ষেপের দরকার ছিলো ১৯৭২ সাল থেকেই, ৪৮ বছর পরে এখন হচ্ছে!
সকল প্রাইমারী স্কুল থেকে শুরু করে, প্রতিটি ইউনিভার্সিটিতে প্রতি ৫০০ জন ছাত্রছাত্রীর জন্য ১ জন খুবই মননশীল মহিলা ও একজন পুরুষ এভভাইজার দরকার। এদের কাজ হবে বিশাল বিস্তৃত: এরা ছাত্রছাত্রীদের পড়ালেখা, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, ইমোশানেল সমস্যা, পারিবারিক সমস্যা, ফাইন্যানসিয়াল সমস্যা সবই দেখবেন এরা; বুঝা যাচ্ছে, খুবই দক্ষ মানুষ নিয়োগ দিতে হবে এই পদে, যাদের কাছে ছাত্রছাত্রীরা সবকিছু নিয়ে আলাপ করতে পারবে।
আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে গরীব ও অশিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা নিজেদের কষ্টের কথা, নিজেদের অভাবের কথা, নিজেদের ইমোশানেল ব্যাপারগুলো কারো কাছে বলতে পারে না; কিশোর বয়সের সমস্যাগুলো নিয়ে পরিবার আলাপ করে না, কোন মেয়ে যদি ভালোবাসার নামে প্রতারিত হয়, মেয়ে বুঝতে পারে না; এসব ব্যাপারে প্রতিটি ছাত্রের সাহায্য দরকার।
২০১৩ সালের দিকে, পন্চগড়ে একটি গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী, সোনাবরু ২দিন অভুক্ত থাকার পর, আত্মহত্যা করে; সংবাদটি পড়ার পর, আমি আমাদের এলাকার থানা এডুকেশন অফিসার সাহেবকে 'এডভাইজার' নিয়োগের কথাটি বলি; উনি নিজেই অদক্ষ লোক ছিলেন; তিনি আমাকে বলেছিলেন যে, সরকারের কাছে শিক্ষকদের বেতন দেয়ার মতো বাজেটও নেই, এডভাইজার নিয়োগ দেবে কোথা থেকে! আসলে, লোকটার বাজেট সম্পর্কে কোন ধারণাই ছিলো না।
আমি উনাকে যুক্তি দেখালাম যে, এডভাইজার হবেন শিক্ষকদেরই একজন; ফলে, শুরুতে এই ব্যাপারে সরকারের খরচ বাড়বে না, আপনি ডিষ্ট্রিক্ট লেভেলে আপনার বসদের সাথে আলাপ করেন। ৬ মাস পরে, উনার সাথে বাজারে দেখা হয়েছিলো, উনি বললেন যে, উনি আলাপ করে বকা খেয়েছেন।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




