
বরিশালের এক জমিদার বাড়ীর ঘটনা: এক বিকেলে, জমিদার নিজের কাছারীতে বসে জমিদারীর কাজকর্ম করছেন, এমন সময় উনার এক কেরাণী উনার সাথে দেখা করলেন, কেরানী বললেন,
-হুজুর, আপনার জমিদারীতে আমরা ২ জন কেরানী একই পদে একই কাজ করি; আমি পাই ৫০০০ টাকা, আমার সহকর্মী পান ১০,০০০ টাকা! এটা কি সঠিক!
-তা, টাকায় পরিবার চলছে, নাকি অসুবিধা হচ্ছে?
-পরিবার চলছে, বেতনের বৈষম্যটা মানসন্মানের ব্যাপার হয়ে গেছে, হুজুর!
ঠিক এই সময়ে, জমিদার বাড়ীর পাশের রাস্তা দিয়ে ঢোল বাজিয়ে কারা যাচ্ছিলেন; ঢোলের আওয়াজ আসছিল, কিন্তু লোকজদের দেখা যাচ্ছিল না। জমিদার বললেন,
-দেখেন তো ব্যাপার কি?
কেরানী দৌঁড়ে বের হয়ে গেলেন, একটু পরেই এসে বললেন,
-বিয়ে, ঢোল বাজিয়ে বরযাত্রী যাচ্ছেন!
-কার ছেলে?
কেরানী আবার দৌঁড় দিলেন, ফিরে এসে বললেন,
-ব্লগার নুরু সাহবের ছেলে!
-ছেলের নাম কি?
-ওহ, জেনে আসছি এক্ষুনি।
কেরানী বাতাসের বেগে গেলেন, ফিরে আসলেন,
-হুজুর, বরের নাম ব্লগার ভুয়া মফিজ!
-কোন গ্রামে বিয়ে করাচ্ছে?
-সমস্যা নেই হুজুর, এখনি জেনে আসছি!
কেরানী জেনে আসলেন, জমিদার উনাকে পানি খেতে দিয়ে বললেন,
-আপনি এখানে বসেন।
জমিদার অন্য কেরানীকে ডেকে পাঠালেন; সেই কেরানী এলো, জমিদার বললেন,
-ঢোলের আওয়াজ শুনছেন? ব্যাপার কি?
-শুনছি, এখুনি জেনে আসছি, হুজুর।
কেরাণী ফিরে এসে বললেন,
-হুজুর, আমড়া বাগান গ্রামের ব্লগার নুরু সাহেবের পুত্র, ব্লগার ভুয়া মফিজের সাথে পাশের গ্রাম, উজিরপুর নিবাসী ব্লগার আর্কেমেডিস সাহেবের মেয়ে, ব্লগার চিরকুমারীর বিয়ে হবে আজ রাত ১২ টায়; বরপক্ষ, ২০০ বরযাত্রী নিয়ে ঢোল বাজাতে বাজাতে যাচ্ছেন! বরের বাবা আপনাকে আমন্ত্রণ জানায়েছেন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




