
১৯৭৫ সালে, শেখ সাহেবকে হত্যা করার পর, জেনারেল জিয়া সেনাপ্রধান হন; সেই সময়ে ২০/২২ জন 'মুক্তিযোদ্ধা' জেনারেল থাকার পরও, জেনারেল জিয়া পশ্চিম পাকিস্তান ফেরত হোসেন মোহাম্মদ এরশাদকে 'সেকেন্ড ইন কমান্ড' বানান; ইহা আপনার কাছে কি স্বাভাবিক মনে হচ্ছে? বেংগল রেজিমেন্টের যেসব অফিসার মুক্তিযুদ্ধের সময় ১১ সেক্টরে কমান্ডার ও সাব কমন্ডার হিসেবে ৯ মাস যুদ্ধ করেছেন, তাঁদের থেকে কাউকে জেনারেল জিয়া উনার এসিস্টেন্ট হিসেবে নিয়োগ না দিয়ে, পশ্চিম পাকিস্তানে আটকা-পড়া একজন অফিসারকে নিজের এসিস্টেন্ট বানিয়েছিলেন, কারণ জিয়া ভেবেছিলেন যে, সিনিয়র অফিসারদের মাঝে জেনারেল এরশাদই ছিল একমাত্র ইডিয়ট; আসলে, জেনারেল এরশাদ ছিল পাকিস্তান ও সিআইএ'এর পালিত শিয়াল; জেনারেল জিয়া মরে প্রমাণ করে গেছেন যে, জেনারেল জিয়া অনশ্যই জেনারেল এরশাদের তুলনায় বেকুব ছিলেন। জেনারেল জিয়া যে, মুক্তিযোদ্ধা সৈনিকদের হাতে নিহত হবেন, সেটা জেনারেল এরশাদ জানতেন ও জেনারেল এরশাদ পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিকদের এই ব্যাপারে সাহায্য করেছিলেন।
জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের শাসনের মাধ্যমে আমরা আবার সেনাবাহিনী প্রশাসিত পাকিস্তানী পন্হায় ফেরত গিয়েছি। পাকিস্তানের জন্য ১৯৭১ সালের পরাজয় ছিল ভয়ানক মানহানীর ব্যাপার; পাকিস্তানীরা সামরিক জাতি, তারা বাংগালীদের কাছে পরাজয়কে কোনদিন মানসিকভাবে মেনে নেয়নি; তারা বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নিতে তৈরি হচ্ছিল; পাকিস্তানী সেনাবাহিনী ও সিএইএ মিলে এরশাদ ও আটকে-পড়া কিছু অফিসারকে প্রস্তুত করেছিলো বাংলাদেেশের ক্ষমতা দখলের জন্য। শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের অদক্ষতা তাদেকে সেই সুযোগ এনে দেয়; শেখ সাহেব 'বাকশাল' করার প্ল্যান নেয়ার পর, সিআইএ শেখ সাহেবকে হত্যা করে দেশের ক্ষমতা দখল করার জন্য বাংলাদেশ বাহিনীর কিছু অফিসারকে ভাড়া করেছিলো। সিআইএ সরাসরি জিয়ার সাথে যোগাযোগ করেছিলো, কিংবা এরশাদের মাধ্যমে জেনারেল জিয়ার সাথে সম্পর্ক স্হাপন করেছিলো।
শেখ সাহেবকে হত্যা করার পর, জেনারেল জিয়া ক্ষমতা দখল করার সাথে সাথে পশ্চিম পাকিস্তান বাংলাদেশে 'রিলিফ পাঠায়ে' সাহায্য করে ও আরবদেশগুলো থেকে রিলিফের ব্যবস্হা করে। পাকিস্তান একই সময়ে, আরবদেশগুলোকে বাংলাদেশ দেশ থেকে শ্রমিক নেয়ার জন্য অনুরোধ করে। জেনারেল জিয়া পাকিস্তানের ১ম সামরিক প্রেসিডেন্ট আইয়ুব খানের ঘনিষ্ট অফিসার ছিলেন, এবং পাকিস্তান বাহিনীতে থাকাকালীন জেনারেল জিয়া পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্স এজেন্সী আইএসআই'এর সদস্য ছিলেন; ফলে, জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ মিলে বাংলাদেশকে সহজে পাকিস্তানী পন্হায় নিয়ে যান। এই ২ জনের পরও, পাকিস্তান বাংলাদেশকে কন্ট্রোল করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বেগম জিয়ার মাধ্যমে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



