somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিংগাদের নিয়ে বাংগালীদের অভিজ্ঞতা, বার্মার সুমতি?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রোহিংগাদের নিয়ে বাংগালীদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে, তা'থেকে সহজে বুঝা সম্ভব, কেন রাখাইনরা তাদেরকে আরাকানে দেখতে চাহে না; রোহিংগা নারী, ছেলেমেয়ে ও শিশুদের জন্য সহানুভুতি রলো । আসলে, ওদের বর্তমান জাতীয় আচরণ থেকে বুঝা যাচ্ছে যে, ওরা শুধুমাত্র পাকিস্তানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। পাকিস্তান বা বার্মা ব্যতিত, যেকোন জাতির জন্য তারা বোঝা হবে, এবং যেকোন জাতি তাদের উপস্হিতিতে শংকিত হবে। ওদের চরম দুর্দিনে ওরা বাংলাদেশে এসে যেই ধরণের আচরণ করছে, তাদের ভবিষ্যত খুবই অন্ধকার।

বার্মার এক মন্ত্রী, টিন্ট সুয়ী জাতিসংগে খুবই সুন্দর বক্তব্য রেখেছেন, তারা রোহিংগাদের ফেরত নেবে বলেছে, এই ব্যাপারে তারা বাংলাদেশের সাথে কাজ করবে; তারা রোহিংগাদের এক ধরণের 'জাতীয় পরিচয়পত্র' দেয়ার কথা বলেছে, যেটা রোহিংগাদের সেই দেশে বসবাসের অধিকার দেবে, তারপর সময়ের সাথে তারা নাগরিকত্ব পাবে; যারা নাগরিত্ব পাবে না, তারা এই ধরণের পরিচয় পত্র বহন করে বার্মায় বসবাস করতে পারবে।

রোহিংগারা কিন্তু কোন ধরণের অধিকার আদায় করার জন্য, বা তাদের নাগরিকত্ব আদায়ের পক্ষে প্রতিবাদ হিসেবে বাংলাদেশে পালায়ে আসেনি; তারা পালিয়ে এসেছে "গণহত্যা" থেকে প্রাণ বাঁচাতে। ২০১৭ সালের গণহত্যা নিয়ে বার্মা সরকার তেমন কিছু বলেনি, তবে রোহিংগাদের মাঝে জংগী লোকজন আছে, সেই কথা বলেছে; মন্ত্রী এদের পালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বেশী বাড়ায়নি, আরসা'র কথা তোলেনি; মনে হয়, তারা আরসা আক্রমণের পর, রোহিংগাদের উপর ভয়ংকর হত্যাকান্ড চালানোর কারণে, এই ব্যাপারে বেশী কথা বলতে চাহেনি।

বার্মার মন্ত্রী বলেছে যে, রোহিংগা সমস্যায়, তারা বাংলাদেশ ব্যতিত তৃতীয় কোন দেশের হস্তক্ষেপ চাহে না। বার্মার এই সমস্যা আছে, তারা যদিও চীনাদের পেটের ভেতরে চলে গেছে, কিন্তু ওরা কারো আদেশ নির্দেশ মানে না। বাংলাদেশের জন্য রোহিংগা সমস্যা এত বেশী বড় যে, বাংলাদেশ একা ইহাকে হ্যান্ডলিং করতে পারছে না সঠিকভাবে।

বার্মা যে ভাষায় জাতিসংঘে কথা বলেছে, এবং তারা যদি নিজেদের কথার উপর স্হির থাকে, তাতে মনে হয়, রোহিংগা সমস্যার সমাধান হবে, কিন্তু সময়ের দরকার, বাংলাদেশের জন্য ধৈর্যের ব্যাপার; অবশ্য, এর বাহিরে বাংলাদেশের জন্য খুব বেশী অপশানও নেই।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:১১
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×