somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২০ বিশ্বের জন্য কিছুটা কষ্টকর বছর হবে

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফ্রিকা মহাদেশের বড় একটা এলাকায় খাদ্যাভাব দেখা দেবে; আফ্রিকার মুল সাহায্যকারী দেশ হচ্ছে: ফ্রান্স, জার্মানী, বেলজিয়াম, ইতালী; এই ৪টি দেশসহ ইউরোপের বেশীরভাগ দেশ আগামী বছর কিছুটা রিসেশনে থাকবে। এই দেশগুলোর অর্থনীতি নির্ভর করে আমেরিকায় রপ্তানীর উপর; আমেরিকায় ভোটের বছর এবং ট্রাম্প এসব দেশের মালামালের উপর অনেক বড় ট্যাক্স বসায়েছে। ইংল্যান্ডে ব্রেক্সিট কার্যকরী হওয়ার ফলে পুর্ব ইউরোপের অনেকেই নতুন করে ইংল্যান্ডে চাকুরী পাবে না; ইংরেজদের বেকারত্ব কমে যাবে।

আফ্রিকার সরকারগুলো মানুষকে দেশে ধরে রাখার চেষ্টা করছে না; আফ্রিকার মানুষ সহজেই ঘরবাড়ী ফেলে পাশের দেশে চলে যায়, ইউরোপ চলে যাবার চেষ্টা করে; ফলে, আফ্রিকার চাষবাস কোনভাবে স্হায়ী প্রফেশানে পরিণত হচ্ছে না। আফ্রিকান দেশগুলো থেকে মানুষ ইউরোপ আমেরিকায় চলে গেলে, ওরা কোনদিন 'রেমিট্যান্স' পাঠায় না।

এশিয়াতে চীনের অবস্হাকে অনেকটা রিসেশন বলা যাবে; চীনের রপ্তানী কমে আসবে আমেরিকায়। ভোটের বছর হিসেবে ট্রাম্প আমেরিকান ব্যবসায়ীদের স্বদেশমুখী হতে বলবে। সাম্প্রতিক সময়ে চীন-আমেরিকান ট্রেইড চুক্তির ঝামেলার সমাধান হলেও, ২ পক্ষের অভিযোগের ভেতর কেটে যাবে ২০২০।

পুরো ল্যাটিন আমেরিকায় বেশ অরাজকতা বিরাজ করবে; ল্যাটিন আমেরিকার অনেক দেশের সরকারগুলো পপুলারিটি হারায়েছে: ভেনেজুয়েলা, ইকুয়েডর, চিলি, কলম্বিয়া ইত্যাদিতে মানুষ সরকার বদল করার জন্য রাস্তায় নেমেছে; এই অবস্হা চলতে থাকবে ২০২০ জুড়ে। এসব দেশে সমস্যা হলে, কিছু মানুষ সাময়িকভাবে আমেরিকা আসে আয় করতে, কিন্তু ট্রাম্প সেই পথ বন্ধ করে দিয়েছে।

আমেরিকার অবস্হা এখনো ভালো, ২০২০'তে রিসেশনের শুরু হওয়ার মতো অবস্হার সৃষ্টি হয়েছে; কিন্তু বেকারত্বের হার খুবই নীচে হওয়ায় অনেকেই বলছে রিসেশান হবে না; কিন্তু রিসেশান হালকাভাবে শুরু হবে। কয়েকটি হাইপ কোম্পনী: উবার, লাইপ, উই ওয়ার্ক নামে কয়েকটি কোম্পানীর আইপিও ভালো করেনি; অর্থাৎ আমেরিকানরা বিনিয়োগের বেলায় রিস্ক নিচ্ছে না। ষ্টক-মার্কেট এখন হিমালয়ের চুড়ায়; ইহা হঠাৎ করে ২০% নীচে নেমে আসতে পারে, যদি ডেমোক্রেটরা জয়ী হয়।

জাপান, কানাডা ও অষ্ট্রেলিয়ার অবস্হা ভালো; জাপান এখন বিশ্বকে খুব একটা সাহায্য করার অবস্হানে নেই; জাপান আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাকে সাহায্য করে না খুব একটা। কানাডার অবস্হা ভালো, তবে তারা বর্তমানে ট্রাম্পের সাথে ব্যবসা করে সুবিধা করতে পারছে না; অষ্ট্রেলিয়া এমনিতে কাউকে সাহায্য করে না, তদুপরি ভয়ংকর গরমে ঘামছে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×