
কাশেম সোলেমানী নামের ইরানী এক মেজর জেনারেলকে বাগদাদ বিমান বন্দরের বাহিরে ড্রোন থেকে মিসাইল মেরে হত্যা করা হয়েছে গতকাল; এই হত্যার আদেশ এসেছিলো প্রেসিডেন্ট ট্রাম্প থেকে। এই জেনারেল ইরানের রেভ্যুলুশনারী গার্ড বাহিনীর উঁছু পদের জেনারেল; ইহা ছাড়া, উহা ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের শিয়া মিলিশিয়া, সিরিয়ার শিয়া মিলিশিয়া, লেবাননের হেজবুল্লাহ মেজবুল্লাহ'র কমান্ডে ছিলো। সিরিয়ার শিয়া মিলিশিয়া, হেজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের শিয়া মিলিশিয়া সবাই রাষ্ট্রীয় সৈন্য বাহিনীর বাহিরে সন্ত্রাসী বাহিনী। ইরানী এই মেজর জেনারেল কেন অঘোষিতভাবে ইরাকে? কারণ, সে পুরো আরব এলাকায় শিয়া মিলিশিয়া বাহিনীগুলোর, সন্ত্রাসীদের কামন্ডার, এবং বাগদাদে অবস্হিত আমেরিকান দুতাবাস আক্রমণকে আরো জোরালো করার জন্য বাগদাদে এসেছিলো; যাক সুবিধা হয়নি, পটল তুলেছে।
এই সন্ত্রাসী জেনারেলের মৃত্যুতে পৃথিবীময় সোনার দাম বেড়ে গেছে ৩%, ক্রুড-অয়েল বেড়েছে ৩%, ইউরোপের ষ্টকমার্কেট পড়ে গেছে উল্লেখযোগ্য হারে; আমেরিকান ষ্টকমার্কেটের ডাও-জোনস সুচক "ফিউচার" পড়ে গিয়েছিল ৪০০ এর বেশী; গত ১ ঘন্টায় উহা কিছুটা রিকভার করে ৩০০ পয়েন্ট নীচে এসে থেমেছে। অর্থাৎ, ইউরোপ ও আমেরিকার ব্যবসায়ীরা ভয় পেয়েছে যে, ইরান ভয়ংকর কিছু করতে যাচ্ছে, ভয়ংকর কিছু করতে পারে।
ইরানের সরকার এখন সারা বিশ্বে একমাত্র 'ইসলামী শাসনতন্ত্রের দেশ'এর সরকার, যা আরব দেশগুলোতে শিয়া মিলিশিয়া বাহিনী গঠন করে, ইরাক, সিরিয়া, ইয়েমেন, প্যালেষ্টাইন, লেবাননকে ক্রমাগতভাবে সন্ত্রাসী যুদ্ধে লিপ্ত রেখেছে, আরবেরা মরছে মাছির মতো। ইরানীরা কিন্তু আরব নয়, তারা ইরানী ও ধর্মীয় দিক থেকে শিয়া।
ইরানের গুহাতন্ত্রের ধর্মীয় সরকার টিকে আছে ফানাটিক ইরানী ও রেভ্যুলুশনারী গার্ড বাহিনীর দখলদারী তন্ত্রের ফলে; ঐতিহাসিকভাবে ইরানীরা ছিলো জ্ঞানী জাতি; এই জাতিকে সন্ত্রাসের মাঝে ধরে রেখেছে আয়াতোল্লা মায়াতোল্লাহ উপাধির কিছু মোল্লাহ ও তাদের দখলে থাকা তেলের পয়সা।
এখন ইরান, তুরস্ক ও রাশিয়া মিলে একটা অশুভ আঁতাত গড়ে উঠেছে; ইরান ভুল স্বপ্ন দেখছে, তারা আমেরিকাকে হেস্তনেস্ত করবে, যেভাবে তারা আরবদের করছে। এই ভুল ধারণা ইরানকে আজকের অবস্হানে এনেছে। ইরান তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে তার আশপাশের আরব দেশগুলোতে, এবং ভাবছে এগুলো এক ধরণের শক্তি। এগুলো যা করুক, তাদের হত্যা ও ধবংসলীলা সেই সব আরব দেশের মাঝে ঘটবে, ইহা কখনো আমেরিকার মুল ভুখন্ডে পৌঁছবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



