somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেহরানের রাস্তায় মানুষের সমুদ্র, ইরানের ভবিষ্যত ভালো নয়

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিহত সন্ত্রাসী জেনারেল সোলাইমানীর মৃতদেহ ইরাক থেকে তেহরানে আসার পর, শহরের রাস্তায় কয়েক মিলিয়ন মানুষ নেমে এসেছে; এটা ইরানের মানুষ সম্পর্কে ভয়ংকর একটি খারাপ ধারণা দিচ্ছে! ইরানের মানুষ বুঝতে চাচ্ছে না যে, অন্যায়ভাবে আমেরিকান সৈন্যদের আক্রমণ করার জন্য জেনারেল সোলাইমানী বাগদাদ গিয়েছিলো, সোলাইমানীকে "ইরানে" হত্যা করা হয়নি। বাগদাদে আমেরিকান দুতাবাস আক্রান্ত হওয়ার সময়, ইরানী জেনারেল বিনা ঘোষনায় বাগদাদ যেতে পারে না, ও সন্ত্রাসী মিলিয়াশিয়া বাহিনী হেজবুল্লার কামন্ডারের সাথে মিলিত হতে পারে না।

ইরানীরা দীর্ঘদিন সভ্য জাতি হিসেবে বিশ্বে পরিচিত ছিলো; কোন সভ্য জাতিকে কেহ সহজে আক্রমণ করতে পারে না। আজকের আলজিরিয়াকে কেহ আক্রমণ করছে না, আজকের নরওয়েকে কেহ আক্রমণ করা সহজ হবে না।

ইরানীরা ইসলামী রেভেলিউশান গার্ড'এর ভয়ে যদি রাস্তায় গিয়ে থাকে, চাকুরীর ভয়ে যদি রাস্তায় গিয়ে থাকে সেটা আলাদা; কিন্তু তারা যদি নিজেদের ইচ্ছায় রাস্তায় গিয়ে থাকে, তারা বিশ্ব, বিশেষ করে, আরবদের জন্য ভয়ংকর হুমকি। তারা আমেরিকা বা ইজরায়েলের জন্য কোনদিন হুমকি নয়, তারা নিজেদের জন্য ও আরবদের জন্য হুমকি।

ইরানের মানুষ ও আমেরিকান মানুষের অনেক মিল আছে, এরা ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, আরাম আয়াসে বিশ্বাস করে, অন্যদের উপর কর্ত্তৃত্ব কর‌তে পছন্দ করে; কিন্তু ইরানীরা আরবদের উপর, বা বিশ্বের উপর মোড়লগিরি করার মতো ব্যক্তিত্ব, সম্পদ, শিক্ষা, শক্তি কোনটাই আজো অর্জন করতে পারেনি; তারা অনেক আরবদেশে সন্ত্রাসী শিয়া মিলিশিয়া বাহিনী গঠন করে মানবতার বিপক্ষে অপরাধ করছে।

ইরানের ধারণা, তারা এটম বোমা তৈরি করতে পারলে, আরবদের শত্রু ইজরায়েলকে শায়েস্তা করে, এই অন্চলে মোড়ল হতে পারবে; কিন্তু সেটা সম্ভব নয়, আমেরিকা ও ইউরোপ এই ধরণের জনতাকে এটম বোমার মালিক হতে দেবে না। এটম বোমা বানানোর ১ম পদক্ষেপ নেয়ার পর, প্রেসিডেন্ট আহমেদী নেজাদের সময় এইভাবে রাস্তায় নেমে এসেছিলো; এবং পশ্চিম তাদের এই অকারণ উৎসাহ দেখে তাদেরকে এটম বোমা বানাতে দিচ্ছে না।

আজকে এই সন্ত্রাসী জেনারেলের প্রতি তাদের অকারণ পাগলামী দেখার পর, পশ্চিম আরো কঠিন পদক্ষেপ নেবে ইরানের প্রতি।

বর্তামনে যা ঘটছে, ইরান যদি কোন ভুল পদক্ষেপ নেয়, ইরান সব রিফাইনারী হারিয়ে ফেলবে ১০/১৫মিনিটের আক্রমণে; ও নিজকে সাদ্দমাের স্হানে দেখবে। ইরানকে বিপদে ফেলার জন্য ৩য় কোন পক্ষ যদি আমেরিকান স্হাপনা বা সৌদী স্হাপনার উপর আক্রমণ চালায়, সেটার জন্য ইরানকে ভয়ে থাকার দরকার।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭
১৯টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×