somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক সময়, পড়ার মতো কিছু আসে না ব্লগে।

১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাতে সময় আছে, ঘুরেফিরে ব্লগের প্রথম পাতায় আসি, নতুন কিছু এলো কিনা, ইন্টারেষ্টিং কোন পোষ্ট এলো কিনা! গত ২/১ মাসে আসলে ইন্টারেষ্টিং তেমন কিছু খুব একটা চোখে পড়েনি। আমার আবার চোখে সমস্যা, কে জানে আমি মিস করছি কিনা! ব্লগ অবমুক্ত হওয়ার পর, ব্লগারদের উপস্হিতি বেড়েছে; যাঁরা ব্লগের সমস্যার কারণে প্রায় বছর খানেক ব্লগের বাহিরে ছিলেন, তাঁদের ফিরে আসা নিয়ে অনেক পোষ্ট এসেছিলো, অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় হলো; কিন্তু এসব ব্লগার থেকে খুব বেশী একটা নতুন পোষ্ট আসেনি; ব্লগের বাহিরে থাকার ফলে লিখতে ভুলে টুলে গেলেন নাকি!

সাম্প্রতিক সময়ে, সামুর জন্য বড় একটা মিষ্টি বিস্ময় ছিলো ড: আলী থেকে, উনি "আম্রপালী" নামে এক কাব্য লিখেছেন; দীর্ঘ সময় ধরে বাংলা সাহিত্যে কোন কাব্য আসছিলো না; শুধু সামু নয়, সাম্প্রতিক সময়ে কোথায়ও আম্রপালী মতো কোনকিছু চোখে পড়েনি, কাব্যটি বাংলা সাহিত্যের জন্য একটি বড় ধরণের অবদান বলে আমার মনে হয়েছে। পড়ে আমার ভালো লেগেছে; আমার মনে হয়, ইহা একটি অনন্য সৃষ্টি।

সামুতে আজকাল সাহিত্য পোষ্ট আসছে অনেক। সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি মিলে আধুনিক সমাজের প্রোফাইল সৃষ্টি করে; সাহিত্য আবার সংস্কৃতির অংগ; সামুতে সাহিত্য-বিষয়ক পোষ্টের সংখ্যা বাড়াটা উৎসাহের ব্যাপার! সাহিত্যের খারাপ দিক হলো, সাহিত্যিকদের ব্যক্তিত্ব থাকতে হয়, এবং লেখাতে উহা প্রকাশ পায়, লেখায় উহার প্রভাব থাকে। লেখায় সাহিত্যিকের ব্যক্তিত্বের চাপ না থাকলে উহা টোকাই'এর মতো ভীড়ের মাঝে হারিয়ে যায়।

সামুর গল্প, কবিতা, উপন্যসে আমাদের সমাজে প্রতিচ্ছবি খুবই কম; অনেক গল্প, উপন্যাস রূপকথার মতো, সমাজের সাথে মিল নেই। ভুত-পেত্নী নিয়ে লেখার অভাব নেই; মনে হয়, আমরা এখনো ঠাকুর মা'র ঝুলি'র ভেতরে বাস করছি। সাধারণ মানুষের জীবনই এখন বিশ্ব সাহিত্যের বিষয়।

অনেক কবিতা আসছে; তবে, তেমন পাঠক পচ্ছেে না, মন্তব্যও তেমন পাচ্ছে না, এসব কবিতাগুলো পাঠকদের মন জয় করতে পারছে না কোন মতে; কেহ কেহ দেখি দিনে ১ টারও বেশী কবিতা পোষ্ট করছেন। বেশীরভাগ ক্ষেত্রে, কবিতা পড়ার আগে ব্লগারের নাম না দেখলে, কোনটা কার কবিতা বলা অনেকটা মুশকিল হবে। জাহিদ অনিক, সেলিম আনোয়ারের কবিতাগুলো পড়লে বুঝা যায় কে লিখেছেন। ব্লগার নীলপরীও নিজের কিছুটা সিগনেচার রেখেছিলেন; আজকাল উনাকে দেখছি না। সাগর, জল আর ভালোবাসা নিয়ে এক কবি কবিতা লেখেন, উনার কবিতাও চেনা যায়।

খাবার, মাবার, সাজুগুজু নিয়ে ছবি ব্লগ, সাথে ছড়া, কবিতা মিশায়ে পাঁচমিশালী পোষ্ট দেন ব্লগার শায়মা, এবার বর্ষশেষে ও নববর্ষে উনার পোষ্ট আসেনি; উনি বছরের এই সময়ে ও বসন্তে লেখেন, এবার উনাকে ব্লগে দেখা যাচ্ছে না কিছু সময়; আশাকরি, ভালো আছেন। উনি একটি উপন্যাস লিখেছেন গত বছর, উহা মনে হয়, ব্লগের সেরা লেখা ছিলো।

নুরু সাহেবের লেখা নিয়মিত আসে; উনি প্রায় সবসময় বিখ্যাত লোকদের নিয়েই লিখেন; উনি আমাদের গার্মেন্টেস, কিংবা আরব, মালয়েশিয়ায় গিয়ে যাঁরা নিজের পরিবারের জন্য রুটি ও জাতির জন্য হার্ডকারেন্সী আনছেন, তাঁদের কথা লিখলে আরো ভালো হতো।

রাজনীতি, টেকনোলোজী, অর্থনীতি, ফাইন্যান্সের উপর লেখা আসে না বললেই চলে; মনে হয়, পুরো বাংলাদেশে এখন রাজনীতি শুধু একজনই জানেন, উনি আমাদের আপা; উনি আবার সামু মামু কোথায়ও কিছু লেখেন না; ভয়ে আছেন, লিখলে উহা চুরি হয়ে যাবে, কিংবা ০ মন্তব্য পেয়ে বসে থাকবে সব সময়।

চলমান ঘটনা, রটনা নিয়ে অনেকেই লিখেন; আমিও সেইদলে; আমার বেলায়, বরাবরের মতোই, বিশেষ করে আজকাল মন্তব্যের সমপরিমাণ গালি আসে; আমি অবশ্য গালি মালি নিয়ে তেমন নিরুৎসাহিত হই না। আরও বেশ কয়েকজন পার্ট-টাইম লেখক আছেন, উনাদের কারো কারো লেখাগুলো অনেকটা সংবাদ পরিবেশনের মতো হয়ে যায়, নিজের মতামত থাকে না, এবং মিডিয়ার সাথে মিলে যায়; সমকালীন ঘটনা নিয়ে লিখলে, নিজের মতামত জানাতে হয়, ও বিষয়বস্তুর উপর নিজের ভাবনা তুলে ধরতে হয়।

অনেকেই দীর্ঘ সময় ব্লগে আছেন, তাঁদের থেকে ইন্টারেষ্টিং কিছু আশা করি সব সময়। যে যাই লিখুন সময়ের কথা খেয়াল রাখবেন, আমরা আধুনিক যুগে বাস করছি, আমাদের চারিপাশের জীবনের কথা বলতে যেন আমরা ভুলে না যাই।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×