
ঢাকার মেয়র ভোটে কোন ২ জনপ্রার্থী এবার জয়ী হবে? রোহিংগারা কি বাংলাদেশ থেকে বার্মায় ফিরে যেতে পারবে? আওয়ামী লীগের আগামী জাতীয় সন্মেলনে সভাপতি কে হবেন? ট্রাম্প কি আবারো নির্বাচিত হবে? ভারত কি আবারো পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল অপারেশন করবে? পাকিস্তানে ইমরাণের সময় কি সামরিক ক্যু' হবে? ইহুদী পরিবারে জন্ম নেয়া একটি ছেলে ১ ফেরাউনের মৃত্যুর কারণ হতে পারে? ইমাম মেহেদী নামে এক লোক মদীনায় জন্ম নিয়ে, আজকের বিশ্বের সব মুসলিমকে নেতৃত্ব দিবে? কত সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন (৯, ০০০, ০০০, ০০০) হবে? আপনার জীবিতকালে সুর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সম্ভাবনা আছে?
উপরের প্রশ্ন গুলোর কোন উত্তর আপানার কাছে আছে? যদি থেকে থাকে, আপনি ভবিষ্যত বাণী করতে পারবেন; ফলাফল ভুল হলে, পরে মিলিয়ে দেখা যাবে, আপনার ভবিষ্যত বাণী কতটুকু সঠিক, বা কতটুকু বেঠিক। আপনি যদি ভবিষ্যত বাণী করতে না পারেন, আপনার পরিচিতদের মাঝে কেহ একজন পারবেন বলে আপনার মনে হয়?
ঢাকার ৪ মেয়র প্রার্থীর মাঝে কোন ২ জন নির্বাচিত হবে, আপনি বলতে পারবেন বলে আমার মনে হয়; আপনি শিক্ষিত মানুষ, একজন ব্লগার। আমার ধারণা, ঢাকার অনেক অশিক্ষিত মানুষও বলতে পারবেন, এবং তাঁদের ভবিষ্যত বাণী আপনার সাথে মিলে যাবার সম্ভাবনা প্রচুর। কারণ, আমাদের দেশের সাম্প্রতিক কিছু ভোটের প্যাটার্ণ থেকে ইহা অনেকটুকু পরিস্কার; ফলে, খুব সামান্য ধারণার মানুষও এই ব্যাপারে অনেকটা নির্ভুল ভবিষ্যত বানী করতে পারবেন; কিন্তু ২১২০ সালের ঢাকা মেয়র নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করলে, ব্লগার শের শায়েরীর অবস্হা কি হবে?
কত সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন হবে? আপনি একটু চেষ্টা করলে বলতে পারবেন, আপনার অন্যান্য সাধারণ জ্ঞানের সাথে সামান্য পাটী গণিত থাকলেই হবে; এজন্য ফর্মুলাও আছে। একবারেই বিনা ফর্মুলায়ও বের করা সম্ভব, তখন অনেক হিসেবে করতে হবে: বিশ্বের রাষ্ট্রের সংখ্যা জানতে হবে, তাদের বর্তমান জনসংখ্যা জানতে হবে, জনসংখ্যার প্রবৃদ্ধির হার জানতে হবে, দুনিয়ার ঝামেলা; যদিও আপনি কাছাকাছি যেতে পারবেন, একজন অশিক্ষিত মানুষের পক্ষে তখন আর সম্ভব হবে না; অশিক্ষিত মানুষদের জন্য একটা লাল দাগ আছে, উনারা এখানে এলে থেমে যাবেন। ৯ বিলিয়নে আসলে কত কোটী, এই প্রশ্ন করলে,ব্লগার নুরু সাহেবের মাথাও ঘুরতে থাকবে ১ মিনিট!
২০০৯ সালে, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী কি জানতেন, উনার স্বামীর ফাঁসি হবে আগামীতে? অবশ্যই উনি জানতেন না; উনি জানলে, স্বামীকে নিয়ে জেদ্দা, করাচী কিংবা লন্ডন চলে যেতেন। আসলে, আপনিও জানতেন না, আমিও জানতাম না। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী যদি না জানতে পারেন যে, উনার স্বামীর ফাঁসী হবে, ৩৫০০ বছর আগে, ফেরাউনের রাজত্বে কোন মানুষ কিভাবে জানতে পারবে যে, ইহুদী পরিবারের ১ ছেলে পরবর্তী ফেরাউনের মৃত্যুর কারণ হবে? এগুলো কি সত্য কাহিনী, নাকি রূপকথা?
আগামী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, সেটার ভবিষ্যত বাণী করার জন্য আইওয়া ইউনিভার্সিটি একটা "ষ্টক মার্কেট" চালু করেছে, ইহা "প্রেডিকশান মার্কেট" নামক ভবিষ্যত বানী করার একটা থিওরীর উপর ভিত্তি করে চালু করা হয়েছে; উহা সঠিভাবে কাজ করে। পরে একদিন ইহা নিয়ে লিখবো, কিংবা আপনারা উইকি থেকে পড়ে নিয়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






