somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যালেষ্টানীরা আমেরিকা ও ইসরায়েলের সাথে সম্পর্ক কেটে দেয়ার ঘোষণা দিয়েছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্যালেষ্টাইনের বর্তমান ষ্টেটাস হচ্ছে 'আইনগতভবে দেশ'; জাতি সংঘের ভাষায় "de jure state", দখলকৃত দেশ; প্যালেষ্টাইনকে ইসরায়েল দখল করে রেখেছে; ইসরায়েল থেকে মুক্ত হতে পারলে, এবং ইসরায়েল, আমেরিকা ও পশ্চিম ইউরোপ স্বীকৃতি দিলে ইহা স্বাধীন দেশে পরিণত হবে।

গত সপ্তাহে ইসরায়েলের প্রাইম মিনিষ্টার এসেছিলো ট্রাম্পের সাথে দেখা করতে; সেখানে নতুনভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, সিদ্ধান্তগুলো হচ্ছে: পশ্চিম তীরের সেটেলমেন্টগুলো থেকে যাবে, এসব সেটেলমেন্টগুলো এখন থেকে ইসরায়েলের যায়গা; প্যালেষ্টাইনও জেরুসালেমে রাজধানী করতে পারবে। এগুলো প্যালেষ্টাইনের ভুমিকে আজীবনের জন্য দখল করার ঘোষণা।

এই নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্যালেষ্টাইনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ও আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন; ভালো কথা, ইসরায়েলের সাথে ও আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করলে, বাকী কে থাকছে, যার সাথে স্বাধীনতা নিয়ে কথা বলা যাবে, ইয়েমেন, বাংলাদেশ, গাম্বিয়া?

প্যালেষ্টাইন সরকারের ভুলের জন্য প্যালেষ্টাইন স্বাধীন হচ্ছে না; প্যালেষ্টাইনকে স্বাধীন হতে হলে, ইসরায়েলী শর্তে হতে হবে, প্যালেষ্টাইনীদের শর্তে তা হবে না; এই সত্যটা প্যালেষ্টাইনীরা বুঝতে পারলে, আরো ৫০ বছর আগে স্বাধীন হয়ে যেতো।

আমেরিকা কেন প্যালেষ্টাইকে স্বাধীন করার পদক্ষেপ নেয় না? আমেরিকা মনে করে যে, প্যালেষ্টাইন ঠিক ইয়েমেন, বা লেবাননের মত "ফেইল ষ্টেট"এ পরিণত হবে, এবং ইসরায়েলের সাথে যুদ্ধে যাবে, ইসরায়েল আবারো ইহাকে দখল করে নেবে।

ইসরায়েলের প্রাইম মিনিষ্টার নাতেনিয়াহু কেন আগের চুক্তি ভংগ করে, সেটেলমেন্টগুলোকে স্হায়ীভাবে ইসরায়েলের অংশ করতে চায়? ইসরায়েলের সবাই ইহা চায় কিনা? না, আসলে সব ইসরায়েলীরা ইহা চাহে না, শুধু ধর্মীয় গোঁড়ারা চায়; তারা বিশ্বাস করে যে, তাদের সৃষ্টিকর্তা এই জমি তাদের জন্য রেখেছে। প্রাইম মিনিষ্টার নাতেনিয়াহু সবার চেয়ে বেশী চায়, কারণ উহার জনপ্রিয়তা কমে গেছে।

মাহমুদ আব্বাসকে এসব সোজা ব্যাপারগুলো বুঝতে হবে; চিন্তা না করে আমেরিকান পতাকা পোড়ানো ভুল হচ্ছে; ট্রাম্প আমেরিকান পতাকা পড়ানো পছন্দ করে না। মাহমুদ আব্বাসের বুঝার দরকার, ট্রাম্প আরো ৪ বছরের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা শতকরা ৬০ ভাগের বেশী।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×