somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ সাহেবের অবদান বুঝলে, উনার জন্ম শতবার্ষিকী পালন করুন

১০ ই মার্চ, ২০২০ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যখন শেখ সাহেবকে সামনাসামনি দেখেছি, সেই সময়ে বাংলাদেশের কেহ জন্মদিন পালন করতো না, এবং ১০ হাজারে ১ জন হয়তো নিজের সঠিক জন্মদিন জানতেন; কোটী মানুষ নিজের জন্মের বছরও জানতেন না; আজকেও আমি আমার জন্মের তারিখ জানি না। ফলে, জন্মদিন, বা মৃত্যুর পর জন্ম-শতবার্ষিকী বাংগালীদের জন্য এখনো দরকারী কোন বিষয় হয়ে উঠেনি।

কিন্তু শেখ সাহেবের বেলায়, আমাদের মাঝে যাঁরা শেখ সাহবের অবদানকে অনুধাবন করতে পেরেছেন, তাঁদের উচিত, এই মানুষটাকে কোন একটা উপলক্ষ্যে স্মরণ করা। যাঁরা তাকে ফেরাউন হিসেবে বর্ণনা করেছে, খুনী হিসেবে দেখেছে, অজ্ঞ হিসেবে দেখে, ক্ষমতালোভী হিসেবে দেখে, তাদের পালন করার দরকার নেই!

শেখ সাহেব যখন ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালে বাংগালীদের মাঝে খুবই জনপ্রিয়, তখও প্রায় শতকরা ২৫/৩০ জন মানুষ উনাকে পছন্দ করতেন না; ১৯৭৪ সালে উনার জনপ্রিয়তা হয়তো শতকরা ২০ ভাগে এসে পড়েছিলো; কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা হিসেবে উনার কিছু অবদান সব সময়ের জন্য উৎসাহজনক।

উনার বড় অবদান কি? উনার বড় অবদান হলো, তিনি ইতিহাসে "বাংগালীদের মাঝে ঐক্য এনেছিলেন"; আমরা সামন্তবাদী রাজনীতিতে থাকার ফলে, আমাদের প্রয়োজনীয় নাগরিক অধিকারের বেলায় আমরা ১৯৬৬ সাল অবধি "ঐক্যবদ্ধ হতে পারিনি"; ১৯৬৬ সালে, শেখ সাহবে ৬ দফা দেয়ার পর, বাংগালীদের বড় অংশ নিজ জাতির অধিকারের বেলায় এক হয়, অর্থাৎ বাংগালীরা জাতীয়বাদী শক্তি হিসেবে নিজেদের শক্তি বুঝতে পারেন।

বাংগালীরা যোদ্ধা জাতি নন, এই কারণে রাজতন্ত্রের সময়ও বাংলার শাসন অন্যদের হাতে ছিলো; এবং সেটা নিয়ে বাংগালীরা কিছু করতে পারেনি; কারণ, তারা যোদ্ধা জাতি ছিলো না; হাজার মাইল দুর থেকে ঘোড়ায় ছড়ে, ১৭ জন মানুষ এসে বাংলা দখল করার ইতিহাসও আছে। সেই তুলনায়, ১৯৭১ সালের আক্রমণ ছিল এক ভয়ংকর ব্যাপার: এক সুসজ্জিত, মগজহীন জল্লাদ বাহিনী যখন জাতিকে আক্রমণ করলো, জাতি কিভাবে ভলনটিয়ার যোদ্ধা হয়ে, যুদ্ধে চলে গেলেন? এখানে ঐক্য ও অধিকারের সচেনতা কাজ করেছে; এই ঐক্যের পেছনে শেখ সাহেব, মওলানা ভাসানী ও শেরে বাংলা কাজ করেছেন।

আজকে শেখ নেই, কিন্তু উনার কিছু মডেল, কিছু ভাবনা, কিছু অবদান আজো যাদের মনে প্রতিফলিত হয়, তাদের উচিত উনাকে স্মরণ করা, উনার ভাবনা কোনভাবে সাহায্য করে কিনা ভেবে দেখা; সেটার সুযোগ হলো পারিবারিকভাবে উনার শতবার্ষিকীর জন্মদিনটা পালন করা; ইহা প্রতি বছর আসবে না।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৫২
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×