
হাজার হাজার বছর ধরে গরু গৃহপালিত জন্তু, মানুষের জন্য সম্পদ; ইহা কেন দেবতা হবে? এই গরুর জন্য ভারতে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে, কত মানুষ নির্যাতিত হয়েছে! গরু তো গরু, অন্য দেবতাদের কি অবস্হা, তারা সবাই কি আছে? এই যে শিব, গণেশ, জিউস মিউস, জুপিটার কুপিটার, এরেস মেরেস, সবাই কি আছে, বা কখনো ছিলো? কখনো ছিলো না, এগুলো হাজার বছরের চলমান গল্প, রূপকথা; রূপকথার দেবতাদের মানে না বলে, মানুষকে হত্যা করতে হবে, তাকে মাতৃভুমি থেকে উৎখাত করতে হবে?
৫০০০ বছর আগের গল্প হওয়ায় গরুও দেবতা হয়ে গেছে, সুর্য দেবতা হয়ে গেছে, আরো অনেকই দেবতা, সংখ্যাটা ১৮ কোটী; পরীক্ষায় যদি ১৮ কোটী দেবতার নাম লিখতে বলা হয়, আমাদের নুরু সাহেব কি জিপিএ'৫ পাবেন? একটা ভালো ব্যাপার হলো, সময়ের সাথে দেবতা কমে আসছে।
যাহা নেই, তাকে না মানার জন্য শাস্তি পাচ্ছে মানুষ! রোমে যারা খৃষ্টান ধর্ম প্রচার করতে গিয়েছিলো তাদের বড় অংশকে হত্যা করা হয়েছিলো। এদের একাংশ মাটির নীচে বসবাস করেছে জেনারেশন ধরে। রোমান দেবালয়ে যারা যীশুর কথা বলেছে, তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিলো। এখন রোমান ধর্ম আছে? যদি ধর্মই হারিয়ে গেলো, যাদের হত্যা করা হয়েছে, তাদের কি হবে?
যীশু কি বলেছিলো নতুন এক ধর্ম প্রচার করতে? উনি নিজেই ছিলেন ইহুদী, উনি কি অকারণে কাউকে প্রাণ দিতে বলেছিলেন? ইহুদী ধর্ম প্রচার নিষিদ্ধ ছিলো। উনার ধর্মীয় ভুলের জন্য উনাকেই ক্রুশে ঝুলায়ে হত্যা করলো রোমানরা।
গ্রীকরা একটু ভালো মানুষ ছিলো, হাজার বছর রূপকথার ধর্ম পালন করলেও উহা অন্যদের উপর চাপিয়ে দেয়নি; এখন তারা জিউস, এ্যাপোলোর জন্য আর কাঁদে না, যীশু একাই যথেষ্ট! তাদের জিউস মিউস, এ্যাপোলো ম্যাপোলো কোথায় গেলো? এখন বলছে, উহারা ছিলো না; যাক, নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছে।
রোমান, গ্রীক ও হিন্দু ধর্ম একই ধরণের মীথ থেকে জন্ম নিয়েছিলো; ২টা বিদায় নিয়েছে, হিন্দু ধর্ম রয়ে গেলো কেন? কারণ, ভারতে সক্রেটিস, প্লেটো, এরিসটেটল, আর্কেমেডিস ও গ্যালিলিওরা জন্মেনি, যুগে যুগে রাম, সাম, যদু,মদু ও মোদীরা জম্মেছে। বিশ্বের সব দেশে একটা করে সক্রেটিস জন্ম নিলে সমস্যা হতো, কোন দেবতাই থাকতো না, মনে হয়।
রাম ছিলো কিনা প্রমাণ নেই, থেকে থাকলে, ভারতের কোন এক কোণে সামন্ত রাজা ছিলো; যদি সামন্ত রাজা হয়ে থাকে, উহার বউ কি জমি চষার সময় বের হওয়ার কথা? জমি চষার সময় যদি জীবিত নারী পাওয়া যেতো, উহাকে কি কেহ বিয়ে করতো? হনুমান নামে বীর থাকা সম্ভব ছিলো, তার সেনাবাহিনীও থাকতে পারে, সে রামকে সাহায্য করে থাকতে পারে; কিন্তু উহা হিমালয়ের একাংশকে বুকে জড়ায়ে উড়ে কি শ্রীলংকায় এনেছিলো? এসব মানছে না বলে মানুষকে ভারতে থাকতে দেবে না বলছে ইডিয়টরা; দেখছেন, যা নেই, তার জন্য কিভাবে মানুষকে হত্যা করা হয়, কিভাবে মানুষকে দেশ ত্যাগে বাধ্য করা হয়? নাকি গরু আসলেই দেবতা, জুপিটার কুপিটার, শিব টিব, জিউস মিউস সবই আছে?
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


