
গতকাল, রবিবার আমেরিকার ফেডারেল 'ইন্টারেষ্ট রেইট শুন্য'তে আনা হয়েছে; ইহা করা হয়েছে যাতে, ষ্টক-মার্কেট ক্রাশ না করে; ষ্টক-মার্কেট ক্রাশ করা মানে 'ক্রেতা' নেই; মনে করেন, আপনার কাছে মাইক্রোসফটের ১০০০ শেয়ার আছে, আপনি বিক্রয়ের জন্য মার্কেটে দিয়েছেন প্রতি ষ্টক ১৪০ ডলারে (সর্বশেস মুল্য এটাই ছিলো); নিয়মিত সময়ে ইহা এক সেকেন্ডের কম সময়ে বিক্রি হয়ে যাওয়ার কথা, বিক্রি না হওয়ার কারণে, এখন আপনি দাম কমাচ্ছেন প্রতি মিনিটে, ১০০ ডলারে আনার পরও কেহ কিনেনি; এই অবস্হায় 'মার্কেট মেকার' ইহা কেনার কথা; কিন্তু মার্কেট মেকারের কাছে কেনার মতো ক্যাশ নেই। মার্কেট মেকার হলো, যখন ষ্টক-মার্কেটে ক্রেতা, বিক্রেতা নেই, এরা ক্রয়, বিক্রয় করে মার্কেটকে চালু রাখে।
রিসেশন হলো, যখন ব্যবসা বাণিজ্য কোন কারণে ক্ষতির সন্মুখীন হয়ে বন্ধ হয়ে যায়, কিংবা আকারে ছোট হয়ে যায়; যার ফলে, মানুষের চাকুরী চলে যায়; মানুষ নিজ বাড়ীর মর্টগেজ ও ঋনের টাকা দিতে পারে না; ফলে, ব্যাংক টাকা হারায়, ক্যাশ কমে যায়; ক্যাশের অভাবে মানুষ খাবারের বাইরে কিছু কেনে না; মানুষ কাজ না করলে, সরকার মানুষ থেকে ইনকাম ট্যাক্স পায় না, ব্যবসা থেকে ট্যাক্স পায় না; ফলে, সরকারেরও আয় থাকে না।
২০০৮ সালের রিসেশনে আমেরিকার ২৪ মিলয়নের চাকুরী চলে গিয়েছিলো; কয়েক মিলিয়নের বেতন কমে গিয়েছিলো।
এখন নিউইয়র্ক সময় সকাল ৬:৪৬, এখন প্রি-মার্কেট (কিছু কিছু এক্সেন্জে), মার্কেট 'সার্কিট ব্রেকার' কাজ করছে; অর্থাৎ, সমগ্র মার্কেট শতকরা ৭ ভাগ পড়ে গেছে, এখন বেচাকেনা বন্ধ। নিয়মিত মার্কেট খুলবে ৯:৩০ মিনিটে, তখন সার্কিট ব্রেকার মার্কেট বন্ধ করবে মাত্র ১৫ মিনিটের জন্য। যাক, সারমর্ম হলো আজকে, মার্কেট ২০০০/২৫০০ পয়েন্ট পড়ে যেতে পারে; মানুষের টাকা বাস্পীভুত হয়ে যাবে। এখানে বাংলাদেশের মতো মাঝখান থেকে কেহ টাকা নিয়ে পালায়ে যেতে পারছে না; কিন্তু সবাই নিজের টাকা হারাচ্ছে।
২০০৮ সালের থেকে অনেক বড় রিসেশন শুর হয়েছে এখন; সেই রিশেসনটা ২০১০ সালের দিকে ক্রমে কমে এসেছিলো, ২০১৪ সালে বিশ্ব খুবই ভালো অবস্হায় ছিলো। ২০০৮ সালের রিসেশন শুরু হয়েছিলো আমেরিকার রিয়েল ষ্টেইট ও ভুয়া অনলাইন কোম্পানীগুলোর বুদবুদ মুল্যের কারণে, উহা সারা পশ্চিমে ছড়ায়ে পড়েছিলো। তখন ওবামা ছিলেন ক্ষমতায়, তিনি ইহাকে এত ভালোভাবে হ্যান্ডলিং করেছিলেন যে, বিশ্বের ফাইন্যান্সিয়াল গুরুরা হতবাক হয়েছিলো। ওবামা ফাইন্যান্স'এর গুরু ছিলো না, উনি শত গুরুদের থেকে উপদেশ নিয়ে, নিজের সিদ্ধান্তে পদক্ষেপ নিয়েছেন, যার বিপক্ষে কথা বলেছে কংগ্রেস ও আমেরিকার ব্যাংক ও ইনভেষ্টমেন্ট ব্যাংকগুলো, আইএমএফ। কিন্তু ওবামা সঠিক ছিলেন।
গতবারের রিসেশনে জার্মানী, অষ্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্স ধরা চোঁয়ার বাহিরে ছিলো; আমেরিকা প্রায় ডুবে গিয়েছিল, তারপরও অনেককে রক্ষা করেছে। তখন জার্মানীতে ছিলেন মার্কেল, তিনি পুরো ইউরোপকে রক্ষা করেছেন, অষ্ট্রেলিয়া কাউকে সাহায্য করেনি, এবারও করবে না; কানাডা, জাপান ও ফ্রান্স ৩য় বিশ্বকে সাহায্য করেছিলো।
এবারের রিসেশনে ইউরোপের সব দেশের অবস্হা খারাপ, এমন কি জার্মানীও ভুগবে; এবার চীন ও অষ্ট্রেলিয়া ব্যতিত সবাই ভুগবে; ইতালি ডুবে গেছে, স্পেন ২০০৮ সালের রিসেশনে আছে এখনো; গ্রীস, পর্তুগালের কিছু থাকবে না এবার।
তবে, করোনা চলে গেলে আমেরিকা তাড়াতাড়ি ফিরে আসবে; কিন্তু নির্বাচনের পরে, সরকারের হাতে টাকা থাকবে না; তখন বেশ কিছু সময়ের জন্য রিসেশন ফিরে আসবে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


