
যদি সব আমেরিকানরা ২/১ মাস ঘরে না থাকে ২/৩ মিলিয়ন আমেরিকান প্রাণ হারাতে পারে। গত ২ সপ্তাহ ধরে, প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প জাতির সামনে সংবাদ সন্মেলন করে আসছে। আজকে দেখা যাচ্ছে, সে নিজেও ভয় পেয়ে গেছে। আমেরিকার বড় ৩টি গাড়ীর কারখানা শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে; তাদের ইউনিয়ন বলেছে যে, উপরের লেভেলের লোকজন প্রানের ভয়ে কাজে আসছে না, তারা এসে কেন প্রাণ হারাবে।
আমেরিকান সরকার "প্রতিজন নাগরিককে ঘরে থাকার জন্য, এবং তাদের খাবারের জন্য ১ হাজার ডলার দেবে এই মাসে, শিশুদের জন্য দেবে ৫০০ ডলার।"
** তেলের দাম মাত্র ২১ ডলার; আরবে অনেক বাংগালী হয়তো থাকতে পারবে না, মনে হচ্ছে।
বাংলাদেশের মানুষ যদি ২/১ মাস ঘরে থাকে, সরকার হ্য়তো কিছু দেবে না; কিন্তু দেশের মানুষের খাবারের দরকার।
আপনারা ব্লগারেরা হাতে প্লাকার্ড নিয়ে সব তরুণ ও যুবকদের বলেন, তারা যেন নিজ গ্রামে গিয়ে চাষীদের খাদ্য উৎপাদনে সাহায্য করে। আপনারা যারা শহরে কিছু করেন না, গ্রামে চলে যান।
নোয়াখালীতে নাকি কোথায় যেন, ১ লাখ মুসল্লী দোয়া করার জন্য একত্রিত হবে; এটা হবে আত্মঘাতী ও জাতির জন্য মৃত্যুদন্ড; সরকারের উচিত এদের থামানো। ২ জন যদি একই সাথে নামাজ পড়তে চান, তাদের মাঝে দুরত্ব থাকতে হবে ১০ ফুট।
এই মাসের শেষের দিকে আমেরিকার "বেকারের হার হবে শতকরা ২০ ভাগ"; আজকে শতকরা সাড়ে ৩ জন। আমেরিকার ষ্টক-মার্কেট দেড় সপ্তাহে ৩৪% মুল্য হারায়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


