somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিকে থাকার জন্য মানব জাতিকে কিছুটা সোস্যালিষ্ট হতে হবে

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চীনের উহান শহরকে বন্ধ (লকড-ডাউন) করতে চীনের লেগেছে এক মিনিটের একটা অর্ডার; এরপর, উহানের ৮০/৯০ হাজার করোনা-পজেটিভকে চিকিৎসা করার জন্য ৪৪ হাজার ডাক্তার নার্স জড়ো করেছিলো চীনারা; এখন ২ মাস পরে, উহানে স্বাভাবিক জীবন ফিরে আসছে।

গত পরশু, নিউইয়র্ক শহরের মেয়র নিউইয়র্ক শহরকে লকড-ডাউন ঘোষণা করতে চাচ্ছিল, গভর্নর তা করতে দেয়নি; আজকে নিউইয়র্ক, ইলিনয়, কানেকটিকাট ও কালিফোরনিয়ার গভর্ণরেরা নিজ নিজ রাজ্যগুলোতে লকড-ডাউন ঘোষণা করেছে; একটু আগে, ট্রাম্প বললো, ইহা করার ক্ষমতা গভর্ণরদের নেই; কারণ, গভর্ণরেরা ডেমোক্রেটস, ট্টাম্প রিপাবলিকান; কিন্তু এরা সবাই ক্যাপিটেলিজমের দেবতা।

ইতালীর উদাহরণ দিতে আমার কষ্ট লাগছে; সিম্পলি এটুকু জানেন যে, ইতালী আরো ৩ দিন আগে চীনের মৃতের সংখ্যাকে অতিক্রম করেছে; ইতালীর ৩৫ হাজার ডাক্তার নার্স এখন করোনা-পজেটিভ। ইতালি দরকারী পরিমাণ মেডিক্যাল সরন্জাম পাচ্ছে না; ইতালির সিষ্টেমে সরকার এসব সরন্জাম রাখে না, রাখে "প্রাইভেট কর্পোরেশনগুলো"; কিন্তু কোন প্রাইভেট কোম্পানী কি নাগরিকের জীবন বাঁচানো জন্য ব্যবসা শুরু করে?

উহানের লোকসংখ্যা ১১ মিলিয়ন; আজকে আমেরিকার যেই ৪ রাজ্যকে লকড-ডাউন করেছে করেছে, সেখানে ৭০ মিলিয়ন মানুষ বসবাস করে। ৭০ মিলিয়নের মাঝে, ৭ মিলিয়নের চাকুরী চলে যাবে ২ মাসের ভেতর। উহানের ১ জনেরও চাকুরী যায়নি, তারা এখন কাজে ফিরছে। আমেরিকার ৪ রাজ্য যখন লকড-ডাউনের মাঝে, এবং সেখানকার ৭ মিলিয়ন যদি চাকুরী হারায়, জীবন যখন স্বাভাবিক হবে, ওরা কে কোথায় যাবে চাকুরীর জন্য? ৭ মিলিয়ন চাকুরী ফেরত পেতে কত সময় লাগবে?

এই সপ্তাহে ২.৫ মিলিয়ন চাকুরী হারায়েছে, এরা রেষ্টুরেন্ট, বার, কাফে, হোটেল ও ট্যুরিজমের লোকজন; এখনও করোনা পুরোপুরি শুরু হয়নি; মানুষের মনে করোনার আতংক, এইদিকে চাকুরী নেই!

আজকের চীন কিন্তু সোস্যালিষ্ট দেশ নয়, ওদের সরকার ও দলের লোকেরা "গলাকাটা ক্যাপিটেলিজমের শয়তান"; কিন্তু মানুষের মাঝে ৫২ বছরের সোস্যালিজমের মনন রয়ে গেছে; সরকারও এই সময় মানুষকে কোনভাবে হতাশ করেনি, চাকুরীর হারানোর কথা তো উঠতেই পারে না; সোস্যালিজমের কারণে করোনার সময় ওদেরকে চাকুরী হারাতে হয়নি, অকারণ হয়রাণী থেকে বেঁচে গেছে পুরোজাতি।

আগামী ২ মাসে আমেরিকার ২০ মিলিয়ন মানুষের চাকুরী চলে যাবে, হয়তো; এরপর মানুষ চাইলে ৬ মাস আনএমপ্লয় ইনস্যুরেন্চে (বেকার ভাতা)থাকতে পারবে, সরকার তেমন জোর করতে পারবে না; মিলিয়ন মিলিয়ন মানুষের চাকুরী নেই, মানুষ কাজ করছে না, কিন্তু বাঁচার মতো টাকা পাবে; সবকিছু মিলে কি ধরণের সমস্যা দেখা দিবে? বিশ্বের কি পরিমাণ দেশ এই ধরণের সমস্যার মাঝে গিয়ে, আবার বেরিয়ে আসতে পারবে? কোনটা সহজ, চীনের মতো, নাকি ইটালীর মতো ব্যবস্হা?
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৬
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×