
আমাদের ব্লগার নুরু সাহেব সামুতে প্রসিদ্ধ মানুষদের (বেশীরভাগ সময় পরলোকগত ) নিয়ে পোষ্ট দেন; ব্লগারেরা উহ আহা করেন, চিনেন, কিংবা চিনেন না, তারপরও অভিনন্দন জানান, শ্রদ্ধা জানান; কেহ কেহ উনাদের জন্য বেহেশত চেয়ে অনুরোধ, উপরোধ, ইত্যাদি করেন; আলোচনা সেখানেই শেষ; কোন হিংসা বিদ্বেষ নেই, আছে সন্তষ্টি; পুরো ব্লগিংটা এই রকম হলে ভালো হতো, হয়তো!
সমস্যা হচ্ছে, ব্লগারেরা আমাদের চারিপাশের জীবন্ত মানব সমাজ নিয়ে কথা বলতে চান , ইহা ঠিক মিলাদে দোয়া, খায়ের করার মতো ব্যাপার না; ব্লগারের বলতে চান, শুনতে চান। যেসব ব্লগারেরা সমসাময়িক বিষয়ে আলাপ টালাপ করতে চান, নিজের মতামত জানাতে চান, তাঁরা আমার পোষ্ট আসেন; বিষয় ইত্যাদির উপর কথা বলেন, নিজের মতামত থাকলে জানান, আমার নিজের মতামত থাকলে জানাই; আলাপ হয়, তর্ক হয়, লজিকের অবতারণা হয়; এখানে অভিন্দনের ঝামেলা নেই, ভাই ডাকার মত কঠিন কাজ নেই, শুভকামনা করে হৃদয়ের ভালোবাসা ঢেলে দেয়ার দরকার নেই।
আমি গোলাপের ছবি দেখার জন্য ব্লগে আসি না, কারা হিমালয়ের চুড়ায় উঠে কোন দেশের পতাকা লাগাচ্ছে সেটা নিয়ে আমি খুব একটা উৎফুল্ল হইনা, কোন ব্লগার ছড়া লিখে শেখ হাসিনার চাকুরী খেয়ে ফেলছে, উহা নিয়ে আমার মাথা ব্যথা নেই।
যারা সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক টেকনোলোজিক্যাল বিষয়ে লিখেন তাঁদের লেখা পড়ি, কমেন্ট করি; কমেন্ট করার সময়, লেখার মান, বক্তব্য, লজিক, ধারণা, তথ্য ও তত্ব চোখে পড়ে, এবং এগুলো আমাকে যেভাবে প্রভাবিত করে, আমি সেইভাবেই কমেন্ট করি; আমার কমেন্টের ফলে কেহ আহত হয়ে হাসপাতালে যাননি এখনো।
এখন করোনার কারণে বাসায় অবস্হান করছি; ব্লগে আসি বারবার; এসে দেখি আমি 'জেনারেল' হয়ে বসে আছি; ইহা পছন্দ হচ্ছে না; ব্লগে একটু বড় করে নিশ্বাস ফেললে কারো করোনা হওয়ার কথা নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২০ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




