somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা প্রকৃতির একটি স্বাভাবিক ক্রিয়া, মানুষের জন্য মহামারী

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সৃষ্টিকর্তা নিজের সৃষ্টির উপর 'গজব' নাজেল করেন কিনা? লজিক্যালী ভাবলে, ইহা পরিস্কার যে, ইহা ভুল ধারণা; ধর্মীয় গ্রন্হগুলোতে সৃষ্টিকর্তা সম্পর্কে যেই বিশাল ধারণা দেয়া হয়েছে, তার মুলকথা হলো, সৃষ্টিকর্তা অন্তহীন ক্ষমতার আধিকারী ও উনি সীমাহীন দয়ালু; তা'হলে, এই সীমাহীন দয়ালু সৃষ্টি্কর্তা কি তাঁর সৃষ্ট সুন্দর মানবদের অসহায়ভাবে হত্যা করার মতো কেহ একজন? মোটেই না।

যারা করোনা, কলেরা, বসন্তকে 'গজব' বলেন, তারা বলেন যে, মানব সমাজ পাপাচারে লিপ্ত হলে গজব আসে। প্রথমত: মানব সমজ পাপাচারে লিপ্ত কিনা? না, মানব সমাজ সামগ্রিকভাবে কোন পাপাচারে লিপ্ত নন; মানব সভ্যতার ক্রমবর্ধমান বিকাশ ও উন্নয়ন, তাদের জীবনযাত্রার অফুরন্ত মানোন্নয়ন প্রমাণ করছে যে, পাপাচার (অপরাধ ) এখনো সভ্যতার জন্য কোন সমস্যা হয়ে উঠেনি; যদি পাপাচার সমস্যা হতো, মানব সমাজ তার উন্নয়নের গতি হারাতো ও ক্রমেই আগের অবস্হানে ফিরে যেতো, এবং নিজেরাই নিজেদের সমাজকে ধ্বংস করতো। যেহেতু মানব সভ্যতা ক্রমাগতভাবে উন্নতি করছে, তারা অবশ্যই পাপাচারে (অপরাধ) লিপ্ত নন। মানব সমাজ সব সময়ে নিজেদের মাঝে সংগঠিত অপরাধকে বিচারের মাধ্যমে পরিশোধিত করে আসছে।

গুটি বসন্ত, কলেরা, ইবোলা যদি গজব হয়ে থাকে, তা'হলে ভাবেন, মানুষ যখন টিকা ও ঔষধ আবিস্কার করে এগুলো পরাজিত করেছে, তখন কি তারা গজব নাজেলকারীর বিপক্ষে জয়ী হয়নি? এই লজিকের সারমর্ম কি দাঁড়াচ্ছে, মানুষ তার গজব-দানকারী সৃষ্টিকর্তাকে পরাজিত করেছে? আপনারা যারা কমবুদ্ধির কারণে এই ধরণের লজিক্যাল ভাবনার পটভুমির সৃষ্টি করছেন, তারা কি আসলে সৃষ্টিকর্তাকে মানুষের হাতে পরাজিত করায়ে ছাড়ছেন?

করোনায় সবচেয়ে বেশী ভুগছে পশ্চিমা বিশ্ব: আমেরিকা, স্পেন, ইংল্যান্ড, ইতালী, জাপান; ওরা কেহ তো উহাকে 'গজব' বলছে না; তারা ইহার সমাধান বের করে চলেছেন। আপনারা যারা করোনাকে গজব বলছেন, আপনারা গড়ে ১ জন জাপানী, চীনা, ইটালিয়েন, ফরাসী, বৃটিশ বা জার্মানের মত শিক্ষিত, দক্ষ, সৎ ও দায়িত্ববান? আপনারা যেভাবেই নিজের সম্পর্কে যাই বলুন না কেন, আমি ধরে নেবো যে, যারা করোনাকে 'গজব' হিসেবে বলছেন, আপনারা আপনার লেভেলের জাপানী, ফরাসী, কানাডিয়ান, চীনা, বা জার্মানের সমান দক্ষ, দায়িত্বশীল ও কর্মঠ নন। তা'হলে, আপনার দেয়া গজব শব্দটাকে আমরা কেন গ্রহন করবো? ইহা অবশ্যই ভুল ধারণা।

প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে কি? এগুলো হচ্ছে ভয়ানক কমপ্লেক্স প্রকৃতির একটি ক্রিয়া, যা মানব সমাজের বিপক্ষে কাজ করে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৪
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×