
বাংলাদেশের বিদেশী রেমিট্যান্স অনেক কমে আসবে; ইউরোপ ও আমেরিকায় অনেক বাংগালীর আয় থাকবে না, কিংবা কমে যাবে; আরবের বাংগালীদের বেতন কমে যাবে, অনেকের চাকুরী চলে গেলেও ওখানে পড়ে থাকবে; তেলের দাম মাটিতে এসে ঠেকেছে, গড়ে ২৫ ডলার। রেমিট্যান্স নির্ভরশীল পরিবারগুলোর অবস্হা ভালোর দিকে যাবে না। দেশের এক্সপোর্টও কমে যাবে, শহরে দারিদ্রতা বাড়বে।
এই অবস্হায় যেসব ব্লগার গ্রামের কাছাকাছি থাকেন, বা গ্রামে বাড়ী আছে, তারা কৃষিভিত্তিক ফার্ম গঠনের কথা ভেবে দেখতে পারেন; গ্রামে অনেক জমি পতিত পড়ে আছে; বিশেষ করে প্রবাসী লোকদের পরিবারের জমি; পরিবারের সক্ষম পুরুষেরা বাহিরে, বয়স্করা, শিশু ও মহিলারা বাড়ীতে, এদের জমি পড়ে আছে, মনে হয়।
সরকার, প্রশাসন ও ব্যবসায়ীরা সামনের রিসেশন সমস্যা কিছুটা অনুমান করছে, হয়তো; কিন্তু ওরা নিজেরা কোন পদক্ষেপ নেবে না; এই সমস্যাগুলো প্রশাসনের ২/৪ জন ভালো মানুষের সাথে আলাপ করলে, তারা সরকারীভাবে সাহায্য করার কথা ভাববে হয়তো; আবার, বড় ব্যবসায়ীরাও আজকাল মানুষের জন্য কিছু করতে চায়, তাদের দরকার বিশ্বস্ত ও দক্ষ পার্টনার; এক্ষেত্রে ব্লগারেরা অন্যদের চেয়ে ভালো আইডিয়া রাখার কথা।
কৃষিফার্ম থেকে দরিদ্র এলাকায় কমদামে খাদ্য দিতে পারলে, এবং জমির মালিকদের কিছু দেয়ার চেষ্টা করলে, জমির মালিকেরা জমি দিতে পারে; ব্লগারেরা হয়তো কৃষি ফার্মিং 'এ দক্ষ নন; কিন্তু এলাকায় সব সময় দক্ষ মানুষ পাওয়া সম্ভব; তাদের সাথে পার্টনারশীপ করা সম্ভব। আপনারা ভেবে দেখ্তে পারেন, পরিচিতদের এই নিয়ে ভাবতে বলুন।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




