somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহামারী কেন পরীক্ষা হবে? পরীক্ষা না দেয়ার জন্য টিকা বের করছে?

১৪ ই মে, ২০২০ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বহু ব্লগার করোনাকে পরীক্ষা হিসেবে নিয়েছেন, উনারা পরীক্ষা দিতে বসে গেছেন; প্রশ্নপত্র পেয়ে গেছেন, উত্তর লিখছেন, ফলাফল এসে যাবে যথা সময়ে, অনেক জিপিএ-৫ হবে, হাজার হলেও এটা ব্লগ। সমস্যা হচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছেন না, তাদের প্রমোশানের কি হবে, তারা কি আদু ভাইয়ের মতো একই ক্লাশে আটক পড়বেন? আগের যুগে, পরীক্ষা দিতে হতো কলেরা, বসন্ত ও পোলিও'র সময়; এখন সেসব পরীক্ষা কেহ দিচ্ছেন না; পরীক্ষার জন্য ডাকলে পরীক্ষার হল খালি! যারা এখন করোনার পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কি কলেরা, বসন্ত ও পোলিও'র পরীক্ষাগুলোকে টিকা মিয়া বাতিল করে দিয়েছে? কোন এক বিশ্বকাপে বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্ররা একবার পরীক্ষা দেয়নি।

রোগ, মহামারী হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মেডিক্যাল অবস্হা! এক সময় মানুষ মহামারীর কাছে অসহায় ছিলো, মানুষ ইহার প্রতিরোধ ও প্রতিষেধক বের করার মতো জ্ঞানী ছিলো না; মানুষ ইতিমধ্যে কলেরা, বসন্ত, পোলিও'র টিকা বের করেছে, ফ্লু'র টিকা বের করেছে; এগুলোতে পরীক্ষা শেষ!

যারা বাইওলোজী, মেডিসিন, ফিজিওলোজী, মাইক্রো-বাইওলোজী, এনাটোমি ও সাধারণ বিজ্ঞান বুঝার অবস্হানে নেই, এবারের পরীক্ষা তাদের জন্য; যারা এসব বিষয় বুঝেন, জানেন, তাদেরকে পরীক্ষা দিতে হবে না, টিকার জন্য অপেক্ষা করতে হবে; টিকার উপর কাজ চলছে, টিকা মানুষের উপর পরীক্ষা করা হচ্ছে; আজকে অবধি ১৬ হাজারের বেশী মানুষ টিকার পরীক্ষায় অংশ নিতে নাম লিখায়েছেন।

১৬ হাজারের বেশী মানুষ টিকা পরীক্ষায় ভলনটিয়ার হওয়ার জন্য নাম লিখায়েছেন; এরা পরীক্ষা দিচ্ছেন না, এরা আদুভাইও নন, এরা বিশ্বের সব মানুষের জন্য প্রান দেয়ার জন্য প্রস্তুত; কোনটা ভালো, পরীক্ষা দিয়ে পাশ করা, নাকি টিকার পরীক্ষা কেন্দ্রে গিয়ে শরীরে ইনজেকশন দিয়ে 'করোনা গ্রহন করা'?

ব্লগে শুনে আসছি, করোনা দিয়ে মানব জাতিকে পরীক্ষা করা হচ্ছে! আমি এই পরীক্ষায় অংশ নিচ্ছি না, প্রশ্নপত্র ফাঁস না হলে, আমি এর মাঝে নেই; পরীক্ষা চলছে কিনা বুঝার জন্য, আজকে বাংলাদেশের প্রশাসনের ও ব্যুরোক্রেসীর কয়েকজনকে কৌশলে জিজ্ঞাসা করলাম; উনারা সরকারের মানুষ, আসল খবর জানার কথা।

সরকারের ২ জন ব্যুরোক্রেট থেকে কৌশলে জানার চেষ্টা করলেম, করোনা কি একটা পরীক্ষা? উনারা জানালেন যে, ইহা পরীক্ষা; চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আমেরিকায় এসে সরকারী বৃত্তিতে পিএইচডি করছে একজন, উনার খবরাখবর জানার ফাঁকে পরীক্ষার কথাটা বের হয়ে আসলো, উনার মতে পরীক্ষা চলছে! এনএসআই'এর এক কর্মকর্তা থেকে কৌশলে জানতে চাইলাম, করোনা কি পরীক্ষা? তিনি বললেন যে, ইহা মহামারী, কিসের আবার পরীক্ষা! এরপর, বাংলাদেশের প্রশাসনের ৪ জন উঁচু পদের লোকজন ও আমার এলাকার মেয়রের সাথে কথা বলে জানলাম যে, করোনা আসলেই পরীক্ষা। সরকার ও প্রশাসনের ৮ জনের মাঝে ৭ জনই বলেছেন যে, ইহা পরীক্ষা; মাত্র ১ জন টের পাননি যে, পরীক্ষা চলছে; মনে হয়, উনি অফিস ফাঁকি দেন!







সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ দুপুর ১২:৪৩
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×